এক্সপ্লোর

Omicron : "আতঙ্কিত হতে হবে না, কিন্তু সজাগ থাকুন", ওমিক্রন আবহে বার্তা এইমস প্রধানের

AIIMS Chief : "এই মুহূর্তে বহু সংখ্যক মানুষের টিকাকরণ হয়ে গেছে। তা সত্ত্বেও আমরা সংক্রমণের বৃদ্ধি দেখছি। তাই, আমাদের কোভিড-বিধি মেনে চলতে হবে।" বলেন ডক্টর গুলেরিয়া

নয়া দিল্লি : দেশে দিন দিন বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে দেশে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত ৯৬১ জন। তবে এনিয়ে "আতঙ্কিত হতে হবে না, কিন্তু সজাগ থাকুন", বলে পরামর্শ দিলেন এইমসের অধিকর্তা রণদীপ গুলেরিয়া।

দিল্লির এইমসের তরফে একটি ভিডিও বার্তা দেওয়া হয়েছে। তাতে ডক্টর গুলেরিয়া বলেছেন, সকলকে ২০২২ এর আগাম শুভেচ্ছা। আমাদের বুঝতে হবে যে, অতিমারী এখনও শেষ হয়ে যায়নি। তবে, আমরা আগের থেকে ভাল অবস্থায় আছি। 

তিনি বলেন, এই মুহূর্তে বহু সংখ্যক মানুষের টিকাকরণ হয়ে গেছে। তা সত্ত্বেও আমরা সংক্রমণের বৃদ্ধি দেখছি। তাই, আমাদের কোভিড-বিধি মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে, শারীরিক দূরত্ব মানতে হবে এবং ভিড় এড়িয়ে যেতে হবে। 

ওমিক্রন প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক নথি দেখাচ্ছে যে, এটি মৃদু ভ্যারিয়েন্ট। যার জেরে মারাত্মক হারে অক্সিজেনের মাত্রা কমছে না। কাজেই, অক্সিজেনের সেঅর্থে প্রয়োজন নেই। তবে, অপ্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার বা ওষুধ নষ্ট করবেন না।

আরও পড়ুন ; ওমিক্রনের বিরুদ্ধে এখনও কার্যকর ভ্যাকসিন, বলছেন WHO-এর প্রধান বিজ্ঞানী

এদিকে WHO-এর প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন মন্তব্য করেছেন,  যাঁরা টিকা নিয়েছেন বা নেননি- সব ধরনের মানুষই আক্রান্ত হচ্ছেন ওমিক্রন(omicron) ভ্যারিয়েন্টে(variant)। কিন্তু, ভ্যাকিসন এখনও পর্যন্ত কার্যকর বলেই মনে হচ্ছে। কারণ, বিভিন্ন দেশে সংক্রমণ বাড়লেও, এর তীব্রতা খুব একটা বৃদ্ধি পায়নি। 

যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে, করোনা ভাইরাসের দুই প্রজাতি ওমিক্রন ও ডেল্টার 'সুনামির' জেরে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে চলেছে। কিছুদিন আগেই হু সতর্ক করেছিল, ওমিক্রন ভ্যারিয়েন্ট অত্যন্ত ঝুঁকি বৃদ্ধি করছে। যা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থাকে অত্যন্ত গুরুতরভাবে প্রভাবিত করতে পারে।

সংবাদসংস্থা এএফপি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানকে উদ্ধৃত করে বলেছে, "আমরা অত্যন্ত উদ্বিগ্ন যে ওমিক্রন আরও সংক্রমণযোগ্য হয়ে উঠছে। ডেল্টার যেরকম বৃদ্ধি হয়েছিল তেমনই এক সুনামির দিকে এগিয়ে চলেছি। এর ফলে স্বাস্থ্যকর্মীরা ক্লান্ত হয়ে পড়ছেন। ভেঙে পড়ছে স্বাস্থ্য ব্যবস্থা, বাড়ছে চাপ। করোনার দুই প্রজাতির জন্য বিশ্বব্যাপী মৃত্যুও বেড়েছে অনেকটাই। 

সেরা শিরোনাম

Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
Maharashtra News: আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget