এক্সপ্লোর

Farmers Protest: কৃষক আন্দোলনের এক বছর, আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা দিল্লিতে

One Year of Farmers Protest: পিটিআই সূত্রে খবর, দিল্লি পুলিশ ( Delhi Police) গতকাল বৃহস্পতিবার (Thursday) জানিয়েছে, পুলিশ ছাড়াও আধা সামরিক (Paramilitary) বাহিনীকে মোতায়েন করা হয়েছে সীমান্তে।

নয়াদিল্লি: রাজধানীর বুকে কৃষক আন্দোলনের এক বছর পূর্ণ হল আজ। আর বর্ষপূর্তিতে দিল্লির (Delhi) বিভিন্ন সীমান্তে (Borders) নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দিল্লি পুলিশ (Delhi Police) গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, পুলিশ ছাড়াও আধা সামরিক (Paramilitary) বাহিনীকে মোতায়েন করা হয়েছে সীমান্তে। মূলত যেসব জায়গায় কৃষকরা (Farmers Protest) আন্দোলন করছেন সেই সব অঞ্চলের নিকটবর্তী সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে কৃষকরা সারাদেশে একাধিক কর্মসূচির আয়োজন করেছেন। দিল্লিতে বেশ কিছু বিক্ষোভ কর্মসূচিও হবে বলে সূত্রের খবর। সংযুক্ত কিষাণ মোর্চার (Samyukt Kisan Morcha) পক্ষ থেকে জানানো হয়েছে, হাজার হাজার কৃষক দিল্লির বিভিন্ন বিক্ষোভ স্থলে গতকাল থেকেই আসতে শুরু করেছেন। সূত্রের খবর, দিল্লির পাশাপাশি অন্যান্য রাজ্যেও সমাবেশ, ধর্না কর্মসূচির আয়োজন করা হয়েছে।  

গত এক বছর ধরে সিঙ্ঘু, টিকরি এবং গাজিপুর সীমান্তে অবস্থান করছেন কৃষকরা। বর্ষপূর্তিতে নিরাপত্তা প্রসঙ্গে দিল্লির পুলিশ কমিশনার (আইন শৃঙ্খলা বিভাগ) দীপেন্দ্র পাঠক বলেন, “পর্যাপ্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্তারাও তত্ত্বাবধান থাকবেন। অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা কৃষকদের সঙ্গেও কথা বলেছি। তাঁদের সহযোগিতা করতেও বলা হয়েছে।’’ সূত্রের খবর, কর্নাটকে জাতীয় সড়কে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন কৃষকরা। একইভাবে তামিলনাড়ু, বিহার, মধ্যপ্রদেশে কৃষকরা বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন। এদিন কু পোস্টে রাকেশ টিকায়ত লিখেছেন, "এক বছরের দীর্ঘ সংগ্রাম। যুদ্ধ করে জিততে হবে। কৃষকদের অধিকার ন্যূনতম সহায়ক মূল্য আইন।''

Farmers Protest: কৃষক আন্দোলনের এক বছর, আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা দিল্লিতে

 

এদিকে কৃষক আন্দোলনের চাপের মুখে পিছু হটেছে মোদি সরকার। গত, শুক্রবার ৩ কৃষি আইন প্রত্যাহার করার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষকদের ফের মাঠে ফেরার আবেদন জানিয়েছেন তিনি। যদিও আন্দোলনকারীদের দাবি, আগে কৃষি আইন প্রত্যাহারে সিলমোহর দিক সংসদ।  ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সুনিশ্চিত করার মতো দাবিগুলি মানতে হবে সরকারকে। কৃষক নেতা রাকেশ টিকায়েতের সাফ কথা, "সরকার বলল আর অবস্থান ছেড়ে উঠে গেলাম, তা হবে না, আগে আলোচনায় বসুক সরকার।''

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget