এক্সপ্লোর

Oral Cancer: পরিবারে কারও মুখের ক্যানসার রয়েছে? এখনই সতর্কতা প্রয়োজন, জানাচ্ছেন বিশেষজ্ঞরা

Oral Cancer in India: তথ্য বলছে, বিশ্বে মুখের ক্যানসারে যতজন আক্রান্ত, তাঁদের মধ্যে ৭৫ শতাংশই ভারতে। ডাক্তাররা জানাচ্ছেন, কারও পরিবারে ক্যানসারের প্রবণতা থেকে থাকলে আরও বেশি করে সাবধান হওয়া প্রয়োজন। 

কলকাতা: বিশ্বজুড়ে থাবা বসাচ্ছে মুখ বা মুখগহ্বরের ক্যানসার (oral cancer)। বাদ নেই ভারতও। মুখগহ্বরের ক্যানসারে বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত আমাদের দেশেই। তথ্য বলছে, সারা পৃথিবীতে মুখগহ্বরের ক্যানসারে যতজন আক্রান্ত। তার মধ্যে ৭৫ শতাংশই ভারতে। ডাক্তাররা জানাচ্ছেন, কারও পরিবারে ক্যানসারের প্রবণতা থেকে থাকলে আরও বেশি করে সাবধান হওয়া প্রয়োজন। 

গবেষণায় জানা গিয়েছে, পৃথিবীতে মুখের ক্যানসারে আক্রান্ত প্রতি ৫ জনের মধ্যে ৪ জনই তামাকজাত দ্রব্য ব্যবহারের অভ্যাস রয়েছে। ভারতে ব্যাপকহারে তামাক ও তামাকজাত নেশাদ্রব্য ব্যবহারের কারণেই দেশে ব্যাপকহারে বাড়ছে মুখের ক্যানসার, জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিপদ কমাতে দীর্ঘদিন ধরেই সরকারি উদ্যোগে চলছে সচেতনতার প্রচার। নেশাসামগ্রীর প্যাকেটে বৃদ্ধি করা হয়েছে সতর্কবার্তার আয়তন। সিনেমার পর্দায়, টিভির পর্দাতেও চলছে প্রচার। তবুও কমছে না বিপদ।

মুখগহ্বরের ক্যানসার কী?

ঠোঁট ও তার চারপাশে, মুখের ভিতরের ত্বকে এবং জিভের দুই তৃতীয়াংশে এই ধরনের ক্যানসার হয়ে থাকে। মাড়িতেও এই ধরনের ক্যানসার হয়ে থাকে। মুখগহ্বর থেকে ঘাড়ের দিকেও ছড়াতে পারে এই ধরনের ক্যানসার। 

বিপদ কখন

পরিবারের কারও যদি আগে ক্যানসারে (cancer) আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে থাকে। তাহলে এখনই সতর্ক হওয়া প্রয়োজন। চিকিৎসকদের মতে, পারিবারিক ইতিহাসে যদি এই রোগে আক্রান্ত হওয়ার এক বা একাধিক ঘটনা ঘটে থাকে তাহলে সেই পরিবারের কারও ক্যানসারে আক্রান্ত হওয়ায় ঝুঁকি অনেক বেশি থাকে। দীর্ঘদিন ধরে তামাক (tobacco) বা তামাকজাত নেশাদ্রব্য ব্যবহারের অভ্যাস থাকলে ক্যানসারের ঝুঁকি অনেক বেড়ে যায়। সুপারি (betel nut) খাওয়ার প্রবণতা থাকলেও মুখগহ্বরের ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। ভারতে অনেকেই পানের সঙ্গে সুপারি খেয়ে থাকেন। মুখগহ্বরের ক্যানসারের দাপটের পিছনে সেটাও একটা কারণ। 

সতর্ক হবেন কখন

মুখের মধ্যে কোনও অংশে দীর্ঘদিন ঘা (ulcer) হয়ে থাকলে। সেটা কোনওভাবেই যদি না কমে।
মুখের ভিতরের ত্বকে বা জিভে যদি সাদা বা লাল বা বেগুনি রংয়ের ছোপ (patch) তৈরি হয়।   
জিভে বা মাড়িতে যদি ফোলাভাব থাকে। জিভে অসাড়ভাব থাকলে।
দীর্ঘদিন ধরে কানের ব্যথা হলে
মুখের ভিতরের কোথাও অস্বাভাবিক রক্তপাত হলে
ঘাড়ে যদি কোনও ফোলাভাব (lump) দেখা যায়

খেয়াল থাকুক জীবনযাত্রায়

যে কোনওরকম নেশা থাকলে, তা অবিলম্বে বন্ধ করা উচিত।
ডায়েটে থাকুক স্বাস্থ্যকর খাবার। প্রতিদিনের খাবারে কমানো উচিত চিনির মাত্রা। রেড মিট জাতীয় মাংসেও লাগাম প্রয়োজন।
মুখ, দাঁত ও  মুখের ভিতরের স্বাস্থ্যে নিয়মিত নজর রাখা দরকার। কোনওরকম সমস্যা হলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

বিপদে ভয় নেই

মুখগহ্বরের ক্যানসারে মৃত্যুহার অনেক বেশি। কারণ অধিকাংশ ক্ষেত্রেই একদম শেষদিকে এই রোগ ধরা পড়ে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (world health organisation) জানাচ্ছে, স্তন ক্যানসার (breast cancer), সার্ভিকাল ক্যানসার (cervical cancer), কোলোরেক্টাল ক্যানসারের (colorectal cancer) মতো মুখ গহ্বরের ক্যানসারেও সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি প্রথম দিকেই রোগ ধরা পড়ে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
App Cab Ban Demands: বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
Cyclone Akvan : এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
Tamil Nadu News : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget