এক্সপ্লোর

Mamata Banerjee in Goa: ‘গোয়াতে নতুন সকাল আনতে হবে, একটা সুযোগ তৃণমূল কংগ্রেসকে দিন’, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

’আমিও গোয়ার সন্তান, আমাকে বিমানবন্দরে কালো পতাকা দেখানো হয়েছে, আমি নমস্তে বলেছি...’, বললেন তৃণমূলনেত্রী

পানাজি: ‘আমরা গণতন্ত্রে বিশ্বাসী।’ গোয়ায় গিয়ে এই কথাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

তিনদিনের সফরে গোয়ায় রয়েছেন তৃণমূলনেত্রী। সেখানে একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘গোয়াতে নতুন সকাল আনতে হবে। আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, অভিন্ন ভারতে বিশ্বাস করি।’ মমতার আহ্বান, ‘একটা সুযোগ তৃণমূল কংগ্রেসকে দিন। টিএমসি-র অর্থ টেম্পল মস্ক চার্চ। নাগরিক সমাজ আমাদের দলে যোগ দিন।

মমতা বলেন, ’আমিও গোয়ার সন্তান। আমাকে বিমানবন্দরে কালো পতাকা দেখানো হয়েছে, আমি নমস্তে বলেছি। তৃণমূল কখনও আপস করে না, আমাদের পার্টি বিক্রি হওয়ার নয়।’

তিনি মনে করিয়ে দেন, ‘সাইনবোর্ড হওয়ার জন্য গোয়ায় আসিনি। আমরা ভবিষ্যতে মহিলা সংরক্ষণ ও তারুণ্যে গুরুত্ব দেব।’ মমতা বলেন, ‘পশ্চিমবঙ্গে আমরা গতিধারার নামে ট্যাক্সি কিনতে আর্থিক সাহায্য দিই। মৎস্যজীবীদের আর্থিক সাহায্য দেওয়া হয়, ঘর ভাঙলে সারানো হয়।’ 

তিনি বলেন, ‘তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে দারিদ্র্য কমেছে ৪০ শতাংশ। বাংলায় আমরা কন্যা সন্তানদের সবাইকে স্কলারশিপ দিই। পড়ুয়াদের ট্যাব, সাইকেল দিয়ে সাহায্য করা হয়।’ তিনি যোগ করেন, ‘গোয়ায় আসার আগে আমাদের পোস্টার বিকৃত করা হয়েছে। এসব করলে ভারত থেকে আপনারা মুছে যাবেন।’ 

মমতা বলেছেন, ‘আপনারা আমাদের বিশ্বাস করলে, লড়তে আমরা তৈরি। বিজেপির বিরুদ্ধে লড়তে আমরা তৈরি। গোয়ার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আমরা বদ্ধপরিকর। কোনওরকম বিভেদমূলক রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘দুর্গাপুজো, কালীপুজো হয়, ইফতারে যাই, চার্চে প্রার্থনায় যোগ দিই। সংখ্যালঘুদের আমরা ভরসা দিই, আমরা ভাগাভাগির রাজনীতি করি না। দেশকে আমরা ভাগ করতে চাই না। 

তৃণমূলনেত্রী মনে করিয়ে দেন, ‘অন্যের ক্যারেকটার সার্টিফিকেট নেওয়ার আগে, নিজেদের সার্টিফিকেট দেখান। আমাকে এখানে আসতে বাধা দেওয়া হচ্ছে কেন? তৃণমূলকে ভয় পেয়ে বাধা দেওয়া হচ্ছে।’ 

তিনি বলেন, ১০ বছর আগে রেলমন্ত্রী থাকাকালীন গোয়া এসেছিলাম। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন করতে এসেছিলাম। রেলমন্ত্রী থাকাকালীন আরও একবার এসেছিলাম। কোঙ্কন রেলে অ্যান্টি কলিশন ডিভাইস চালুর সময় এসেছিলাম।’

তিনদিনের সফরে গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে। সকাল ১০টায় গোয়ার দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১২টায়, মৎস্যজীবীদের সংগঠনের সঙ্গে কথা বলবেন তিনি। দুপুর ১টায়, গোয়ার ইন্টারন্যাশনাল সেন্টারে তৃণমূলনেত্রীর সাংবাদিক বৈঠক। 

এরপর, গোয়ার মাঙ্গুয়েশি মন্দির, মহালসা নারায়ণী মন্দির ও তপোভূমি মন্দিরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল পৌনে ৬টায়, গোয়ার নাগরিক সমাজের সঙ্গে কথা বলবেন তিনি। ২০২২-এ গোয়ায় বিধানসভা ভোট। গোয়া দখলে আশাবাদী তৃণমূল। অন্যদিকে, গোয়ার বিজেপি সরকার তৃণমূলকে রাজনৈতিক পর্যটক হিসেবে দেখছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget