এক্সপ্লোর

Perfume IED: সাবধান ! সুগন্ধি খুললেই হবে বিস্ফোরণ ? আইইডি পারফিউম বানাচ্ছে জঙ্গিরা

Jammu Terror Attack: সুগন্ধির মধ্যেই লুকিয়ে রাখা হচ্ছে বিস্ফোরক। পুলিশ, সেনার নজর এড়াতে সন্ত্রাসবাদের নতুন ছক কষেছে জঙ্গিরা। পারফিউমের ঢাকা খুলতেই ভয়াবহতার সাক্ষী হচ্ছে মানুষজন।

Jammu Terror Attack: সুগন্ধির মধ্যেই লুকিয়ে রাখা হচ্ছে বিস্ফোরক। পুলিশ, সেনার নজর এড়াতে সন্ত্রাসবাদের নতুন ছক কষেছে জঙ্গিরা। পারফিউমের ঢাকা খুলতেই ভয়াবহতার সাক্ষী হচ্ছে মানুষজন।

Perfume IED: পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য
সম্প্রতি জম্মু-কাশ্মীরে জোড়া বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে পুলিশের।যেখানে বলা হয়েছে, ভূ-স্বর্গে হামলা চালাতে নতুন হাতিয়ার ব্যবহার করছে পাকিস্তান। জম্মুর সাম্প্রতিক জোড়া বিস্ফোরণকাণ্ডে ইতিমধ্যেই পাকিস্তানের চক্রান্তের প্রমাণ পাওয়া গিয়েছে। উপত্যকায় লস্কর-ই-তইবার জঙ্গিদের হাতে দিয়ে দেওয়া হয়েছে 'পারফিউম আইইডি' (Perfume IED)। 

Jammu Twin Blast: শিক্ষকের বেশে জঙ্গির কাজ !
গত ২১ জানুয়ারি জম্মুতে জোড়া বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে এক সরকারি স্কুলের শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, শিক্ষক থেকে সন্ত্রাসবাদের রাস্তায় হাঁটা ও ব্যক্তির নাম আরিফ আহমেদ। লস্করের সক্রিয় সদস্য ছিল আরিফ। গত বছর বৈষ্ণব দেবী যাত্রার হামলায় জড়িত ছিল সে। 
জম্মু ও কাশ্মীরের ডিজিপি জানিয়েছেন, ধৃতকে জিজ্ঞসাবাদ করে ওই পারফিউম আইইডি-র সন্ধান পেয়েছে পুলিশ। ডিজিপি জানিয়েছেন, এই প্রথমবার ভারতের বুকে পারফিউমের মাধ্যমে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে জঙ্গিরা। একবার ডাকনা খুললেই ভয়াবহ বিস্ফোরণ হবে এলাকায়।

Perfume IED: কীভাবে বানানো হয় এই বিস্ফোরক ?
সাধারণত যেকোনও সুগন্ধির মূল সামগ্রী থাকে ইথানল। যা মারাত্মকভাবে দাহ্য তরলের মধ্যে পড়ে। তাই আগুন থেকে সব সময় দূরে রাখতে বলা হয় সুগন্ধির শিশি। ইথানলের এই রাসায়নিক ক্ষমতাকেই কাজে লাগিয়েছে জঙ্গিরা। পারফিউমের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বিস্ফোরক। ঢাকনার মাধ্যমে যা আঠালো টেপ দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। একবার এই ঢাকনা খুললেই ছিন্ন ভিন্ন হয়ে যাবে শরীর।

Jammu Terror Attack: সাধারণ পারফিউমের শিশির মতো দেখতে ?
তবে সাধারণ সুগন্ধির শিশির থেকে সামান্য বদল রয়েছে এগুলিতে। ভিতরে বিস্ফোরক থাকায় সামান্য উঠে থাকছে ঢাকনা। জম্মু কাশ্মীরের পুলিশ জানিয়েছে। গ্রেনেডের মতো পিন সেট আপ থাকছে এই আইইডিগুলির ভিতরে। বিশেষ করে আত্মঘাতী জঙ্গিদের দিয়ে ব্যবহার করা হতে পারে এই পারফিউম আইইডি। 

Perfume IED: কীভাবে ভারতে ঢুকছে এই আইইডি
পুলিশ জানিয়েছে, পাকিস্তানের তরফে ড্রোনে করে পাঠানো হয়েছিল এই সুগন্ধি বিস্ফোরকগুলি। যা আরিফের কাছে পাঠিয়েছে পাকিস্তানের এলইটি কাউন্টার পার্ট। কিছুদিন আগেই কাশ্মীরে ৩ নম্বর বাসের সিটের তলায় এই আইইডি রেখে দেওয়া হয়েছিল। যদিও পরে তা উদ্ধার করা হয়।

Online Fraud: অনলাইন অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিচ্ছেন ? অবশ্যই মানুন এই নিয়ম

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Cyclone Akvan: ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
Cyclone Akvan : কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? কী জানাল IMD
কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? কী জানাল IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget