এক্সপ্লোর

Indian Army: অত্যাধুনিক অস্ত্রসম্ভার থেকে দুরন্ত সুরক্ষা, অর্জুন মার্ক-১এ এখন বিশ্বমানের যুদ্ধট্যাঙ্ক

সেনাপ্রধানের হাতে অর্জুন মার্ক-১এ যুদ্ধট্যাঙ্ক তুলে দিলেন প্রধানমন্ত্রী

চেন্নাই: তেজস যুদ্ধবিমানের পর 'আত্মনির্ভর ভারত'-এর অন্তর্গত দেশে তৈরি অর্জুন যুদ্ধ ট্যাঙ্ক হাতে পেল সেনা। এদিন চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে সেনাপ্রধান এমএম নারাভানের হাতে অর্জুন 'মেন ব্যাটল ট্যাঙ্ক (মার্ক-১এ)' তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি হল এই ট্যাঙ্কের আধুনিক সংস্করণ।

এদিন তামিলনাড়ু ও কেরলে একাধিক কর্মসূচি ও প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।  অর্জুন 'মেন ব্যাটল ট্যাঙ্ক (মার্ক-১এ)' তৈরি করেছে দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও। এটি মূলত ভারতীয় সেনাবাহিনীর জন্য তৈরি করা হয়েছে। এই যুদ্ধট্যাঙ্কটি আদতে একটি আর্মার্ড ভেহিকল।

অর্জুন মেন ব্যাটল ট্যাঙ্কের খুঁটিনাটি---

অর্জুন 'মেন ব্যাটল ট্যাঙ্ক মার্ক-১এ' হল সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন। এই ট্যাঙ্ক যাবতীয় অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত। আগের সংস্করণের তুলনায় এই ট্যাঙ্কে রয়েছে অধিক অস্ত্রবহনের ক্ষমতা, দ্রুতগতি, দুরন্ত সুরক্ষা বৈশিষ্ট্য। এত কিছু সত্ত্বেও, এই ট্যাঙ্কের সওয়ারিদের স্বাচ্ছন্দ্যের বিষয়টিও মাথায় রাখা হয়েছে। আগের সংস্করণের তুলনায় এই ট্যাঙ্কে ১৪টি  আপগ্রেড করা হয়েছে।

এই ট্যাঙ্ক তৈরি করেছে ডিআরডিও-র আওতাধীন কমব্য়াট ভেহিকলস রিসার্চ ডেভেলপমেন্ট এসটাবলিশমেন্ট। এটি আর্মামেন্ট অ্যান্ড কমব্যাট ইঞ্জিনিয়ারিং সিস্টেমস প্রযুক্তির ক্লাস্টারের অন্তর্গত। 

ডিআরডিও জানিয়েছে, এই ট্যাঙ্কে আধুনিক যুদ্ধ সম্পর্কিত যাবতীয় প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যান্য মেন ব্যাটল ট্যাঙ্কের তুলনায় অর্জুন অনেকটাই আলাদা। ডিআরডিও-র দাবি, এটি হল অত্যন্ত যুদ্ধের অত্যন্ত ভরসাযোগ্য় মেশিন।

ডিআরডিও চেয়ারপার্সন তথা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সচিব সতীশ রেড্ডি বলেন, অর্জুন মার্ক-১এ হল সর্বাধুনিক যুদ্ধট্যাঙ্ক, যাতে অতিরিক্ত ৭১টি বৈশিষ্ট যোগ করা হয়েছে। 

গবেষণার অতিরিক্ত অধিকর্তা ভি বালাগুরু বলেন, এই ট্যাঙ্কে মোট ৭১টি আপগ্রেডেশন করা হয়েছে। এখন এটি বিশ্বমানের ট্যাঙ্কে পরিণত। এর ফলে, ভারতীয় সেনার প্রভূত উপকার হবে। 

ডিআরডিও জানিয়েছে, মোট ১১৮টি ট্যাঙ্কের বরাত দেওয়া হয়েছে। যার মূল্য ৮৫০০ কোটি টাকা। ২০০টি অনুসারী শিল্প একযোগে এই উৎপাদনের কাজে যুক্ত। এই ট্যাঙ্কের কাজে নিযুক্ত প্রায় ৮ হাজার কর্মী। ফলে, প্রতিরক্ষা শিল্প ও দেশের অর্থনীতির উন্নতি হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget