এক্সপ্লোর

PM Modi : "মনে রাখার মত", উপহারের জন্য পদ্মশ্রী-প্রাপ্ত নদিয়ার তাঁতশিল্পীকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর

PM Modi thanks Padma Shri awardee : গত ৮ নভেম্বর রাষ্ট্রপতি ভবনে পদ্মশ্রী পুরস্কার প্রদানের অনুষ্ঠান হয়। সেই সময় প্রধানমন্ত্রীকে উপহার তুলে দেন বীরেনবাবু। 

নয়া দিল্লি : পদ্মশ্রী বীরেন বসাকের উপহারে আপ্লুত। নদিয়ার প্রখ্যাত তাঁতশিল্পীর উদ্দেশে ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। পাশাপাশি পুরস্কার প্রদান অনুষ্ঠানে শিল্পীর সঙ্গে তাঁর কথোপকথনও স্মরণ করেন প্রধানমন্ত্রী। গত ৮ নভেম্বর রাষ্ট্রপতি ভবনে পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। সেই সময় প্রধানমন্ত্রীকে উপহার তুলে দেন বীরেনবাবু। 

ট্য়ুইটারে শিল্পীর দেওয়া উপহারের ছবি তুলে ধরে প্রধানমন্ত্রী লেখেন, শ্রী বীরেন কুমার বসাক পশ্চিমবঙ্গের নদিয়ার বাসিন্দা। উনি একজন প্রখ্যাত তাঁতশিল্পী । যিনি নিজের তৈরি শাড়িতে ভারতের ইতিহাস-সংস্কৃতি তুলে ধরেন। পদ্ম-পুরস্কার প্রদান অনুষ্ঠানে কথোপকথনের সময় উনি আমার হাতে এমন একটি পুরস্কার তুলে দেন যা স্মৃতিরোমান্থন করার মত।

প্রসঙ্গত, মোদির হাতে যে শাড়ি তুলে দেন পদ্মশ্রী-প্রাপ্ত নদিয়ার তাঁতশিল্পী, তাতে প্রধানমন্ত্রীর ছবি রয়েছে। প্রধানমন্ত্রী জনগণের সামনে বক্তব্য রাখছেন। 

চলতি বছরে ১১৯ জনকে পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়। তাঁর মধ্যে অন্যতম বীরেন কুমার বসাক। শিল্পী বসাক সহ ১০২ জনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। এছাড়া পদ্মভূষণ ও পদ্মবিভূষণ পুরস্কার পান যথাক্রমে ১০ ও ৭ জন।

আরও পড়ুন ; একা হাতে ৪০ কিলোমিটার রাস্তা গড়ে নজির, পদ্মশ্রী সম্মানে ভূষিত লাদাখের ছুলটিম ছঞ্জর 

জানা যায়, মাত্র এক টাকা দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন বীরেন কুমার বসাক। সেটা ১৯৭০ সালের ঘটনা। যদিও এখন তাঁর বাৎসরিক টার্নওভার ২৫ কোটি টাকা। তাঁর ক্লায়েন্টের তালিকায় রয়েছেন- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিংবদন্তি ক্রিকেটার ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সঙ্গীতের কিংবদন্তি ওস্তাদ আমজাদ আলি খান, আশা ভোঁসলে ও লতা মঙ্গেশকর-রা। 

প্রসঙ্গত, গত ৯ অগাস্ট কেন্দ্রের তরফে ২০২২-এর পদ্ম পুরস্কারের জন্য সরাসরি মনোনয়ন শুরু হয়। যার ডেডলাইন দেওয়া হয় সেপ্টেম্বর ১৫ তারিখ পর্যন্ত। পরের বছর প্রজাতন্ত্র দিবসের দিন প্রতিবারের মতই প্রাপকদের নাম জানানো হবে।

সেরা শিরোনাম

Pakistan News: হিন্দু সন্ন্যাসিনীর নামে স্মারক কয়েন প্রকাশ করল পাকিস্তান, মাতা হাসি দেবীকে শ্রদ্ধার্ঘ্য় স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের
হিন্দু সন্ন্যাসিনীর নামে স্মারক কয়েন প্রকাশ করল পাকিস্তান, মাতা হাসি দেবীকে শ্রদ্ধার্ঘ্য় স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের
Aam Aadmi Party: ‘আগামী ২৫ বছর বিজেপি-কে ক্ষমতায় রাখার বন্দোবস্ত’, ডিলিমিটেশন বিল নিয়ে বলছে আম আদমি পার্টি
‘আগামী ২৫ বছর বিজেপি-কে ক্ষমতায় রাখার বন্দোবস্ত’, ডিলিমিটেশন বিল নিয়ে বলছে আম আদমি পার্টি
Delimitation Bill Row: ডিলিমিটেশন বিল পাস হলেই কি ‘এক দেশ এক নির্বাচন’, ২০২৯ সালেই? কী পরিকল্পনা মোদি সরকারের?
ডিলিমিটেশন বিল পাস হলেই কি ‘এক দেশ এক নির্বাচন’, ২০২৯ সালেই? কী পরিকল্পনা মোদি সরকারের?
What is Gerrymandering: ডিলিমিটেশন বিল: জেরিম্যান্ডারিং কী? সীমানা পুনর্বিন্যাসের নামে কি একটি দলকে সুবিধা করে দেওয়া? কী বলছে ইতিহাস?
ডিলিমিটেশন বিল: জেরিম্যান্ডারিং কী? সীমানা পুনর্বিন্যাসের নামে কি একটি দলকে সুবিধা করে দেওয়া? কী বলছে ইতিহাস?

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget