এক্সপ্লোর

জেলাশাসকদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, ভার্চুয়াল বৈঠকে ছিলেন না বাংলার কোনও ডিএম!

কেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee), মুখ্যসচিবকে (Harikrishna Dwibedi) এড়িয়ে বৈঠক? প্রশ্ন তুলে কটাক্ষ করেছে তৃণমূল (TMC)।

সুদীপ্ত আচার্য, অরিত্রিক ভট্টাচার্য, রাজীব চৌধুরী, কলকাতা: আমলা নিয়ে সংঘাতের মধ্যেই জেলাশাসকদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। সূত্রের খবর, ভার্চুয়াল বৈঠকে ছিলেন না বাংলার কোনও ডিএম (DM)। কেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee), মুখ্যসচিবকে (Harikrishna Dwibedi) এড়িয়ে বৈঠক? প্রশ্ন তুলে কটাক্ষ করেছে তৃণমূল (TMC)। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া ডিএম-রা কি প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপস্থিত থাকতে পারেন? পাল্টা কটাক্ষ করেছে বিজেপি (BJP)।

১৯৫৪ সালের IAS-ক্যাডার বিধিতে বদল আনতে চেয়ে মোদি সরকারের পাঠানো প্রস্তাব ঘিরে ইতিমধ্যেই সংঘাতে জড়িয়েছে কেন্দ্র ও রাজ্য। কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে দু-বার চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এই প্রেক্ষাপটেই শনিবার দেশের জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন নরেন্দ্র মোদি। যদিও নবান্ন সূত্রে খবর, এদিন বাংলার কোনও জেলাশাসক নরেন্দ্র মোদির বৈঠকে অংশ নেননি। সরাসরি জেলাশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ও সেখানে বাংলার ডিএম-দের অংশ না নেওয়া, সব মিলিয়ে মাথাচাড়া দিয়েছে বিতর্ক!

বৈঠকে একদিকে কেন্দ্র-রাজ্য সমন্বয় ও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর প্রশংসার সুর শোনা গিয়েছে নরেন্দ্র মোদির গলায়। কিন্তু বিরোধীদের অভিযোগ, মুখে প্রশংসা করলেও, রাজ্যের সঙ্গে কেন্দ্রের সমন্বয় ও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উল্টোদিকে হাঁটছেন প্রধানমন্ত্রী নিজেই!

কংগ্রেস লোকসভার দলনেতা অধীর চৌধুরীর কথায়, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আজকের কেন্দ্র সরকার আজকের বিজেপি পার্টি নির্লজ্জ ভাবে হস্তক্ষেপ করছে এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে চুরমার করে দিতে চাইছে। আইএএস, আই এফ এস, এই সমস্ত চাকরি গুলো যারা করে অফিসাররা তাদের নিজেদের মতো করে নিয়ন্ত্রন এবং পরিচালনা করার জন্য তাদের জন্য নতুন করে রুল তৈরি করছে যাতে রাজ্যগুলোর আর নিজস্ব কোন ক্ষমতা না থাকে।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের কথায়, কেন্দ্র-রাজ্য পার্টনারশিপ ফমুর্লা। গত ৭৫ বছরে কোনও অসুবিধা হইনি। আজ কি এমন সমন্বয়ের অভাব হল? কারণ ব্যুরোক্রেসিকে আয়ত্ত করতে চায়। ডিএম সাথে সরাসরি মিটিং করছেন কেন? কেন রাজ্যের সিএস বাদ। খতিয়ান নিতে গেলে তো রাজ্যকে দরকার। যুক্তরাষ্ট্রীয় নীতির বিপক্ষে। কোথায় কাজ হচ্ছে আর হচ্ছে না, তা দেখে রাজ্য সরকার। টাইম টু টাইম রাজ্য জানায়। তাহলে পিএম কথা বলছেন কেন?

বিরোধীরা যখন এই অভিযোগ তুলছেন, তখন সুর চড়িয়েছে কেন্দ্রের শাসকদলও।  রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, এই সরকার কোনও কাঠামোতে বিশ্বস করে না। যা হবার মুখ্যমন্ত্রীর নির্দেশ হয়েছে। উনি নিজেকে হয়তো প্রধানমন্ত্রী মনে করেন। কিন্তু উনি নির্দেশ না দিলে কারুর ক্ষমতা নাই মিটিংয়ে যোগদান করার। 

এবারই প্রথম নয়, সরাসরি জেলাশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ডাকা নিয়ে আগেও সংঘাতে জড়িয়েছে দুই সরকার। ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে গতবছর বিশে মে, জেলাশাসকদের সঙ্গে বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে পরে, ওই দিনের বৈঠকে কয়েকজন মুখ্যমন্ত্রীকেও অংশ নিতে বলা হয়। যার মধ্যে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রীও। যদিও সেই বৈঠকে তাঁকে বলতেই দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছিলেন মমতা। এই ঘটনার আট মাসের মধ্যে প্রধানমন্ত্রী-জেলাশাসকদের বৈঠক নিয়ে ফের সংঘাতে জড়াল কেন্দ্র-রাজ্য।

সেরা শিরোনাম

Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
Maharashtra News: আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget