এক্সপ্লোর

PM's Security Breach: প্রধানমন্ত্রীর কনভয় আটকে পড়ার ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন, ৩দিনের মধ্যে রিপোর্ট তলব

PM's Security Breach: বুধবার ফিরোজপুরে কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। সেখানে ৪২ হাজার ৭৫০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল তাঁর...

চণ্ডীগড় : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফিরোজপুর সফরে কনভয় আটকে পড়ার ঘটনার তদন্তে উচ্চ-পর্যায়ের কমিটি গঠন। কমিটি গঠন করল পাঞ্জাব সরকার (Punjab Government)। তিন দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র জানান, কমিটিতে থাকবেন বিচারপতি (অবসরপ্রাপ্ত) মেহতাব সিংহ গিল, স্বরাষ্ট্র দফতরের মুখ্যসচিব এবং বিচারপতি অনুরাগ বর্মা।

ঠিক কী হয়েছিল ?

বুধবার ফিরোজপুরে কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। সেখানে ৪২ হাজার ৭৫০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল তাঁর। স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার সকালে ভাতিন্দায় নামেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তাঁর হেলিকপ্টারে হুসেনওয়ালা জাতীয় শহিদ স্মৃতিসৌধে যাওয়ার কথা ছিল। বৃষ্টি ও খারাপ দৃশ্যমানতার কারণে, প্রধানমন্ত্রী ২০ মিনিট অপেক্ষা করেন। যাতে আবহাওয়ার উন্নতি হয়।

আরও পড়ুন ; রাজ্যপালের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রীর কনভয় আটকে পড়ার ঘটনায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি বিজেপির

কিন্তু, আবহাওয়ার উন্নতি না হওয়ায় ঠিক হয় যে, প্রধানমন্ত্রী রাস্তা ধরে জাতীয় শহিদ স্মৃতিসৌধে যাবেন। যার জন্য দুই ঘণ্টার বেশি সময় লাগবে। পাঞ্জাবের ডিজিপি নিরাপত্তার যাবতীয় আশ্বাস দেওয়ার পর প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে রওনা দেন। হুসেনওয়ালা জাতীয় শহিদ স্মৃতিসৌধের ৩০ কিমি ব্যবধানে, যখন প্রধানমন্ত্রীর কনভয় একটি ফ্লাইওভারে পৌঁছয়, তখন দেখা যায় কয়েকজন বিক্ষোভকারী রাস্তা অবরোধ করেছেন। ১৫-২০ মিনিট ফ্লাইওভারে আটকে পড়েন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এটা বড়সড় গাফিলতি বলে বিবৃতিতে বলা হয়েছে। কারণ, প্রধানমন্ত্রীর কর্মসূচির কথা আগে থেকে পাঞ্জাব সরকারকে জানানো হয়েছিল।

এদিকে এই ঘটনায় চরণজিৎ সিং চান্নির (Punjab chief minister Charanjit Singh Channi) ইস্তফা দাবি করেছে বিজেপি। রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয় বিজেপির প্রতিনিধিদল। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে পাঞ্জাব সরকার। তিনদিনের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget