এক্সপ্লোর

Presidential Election 2022 Date: ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৯ জুন

Presidential Election 2022: আগামী ২৪ জুলাই দেশের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষ হচ্ছে রামনাথ কোবিন্দের। তার আগেই পরবর্তী রাষ্ট্রপতির নির্বাচন সেরে ফেলতে হবে।

নয়াদিল্লি: আগামী ১৮ জুলাই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election 2022)। ভোটগণনার প্রয়োজন হলে, ২১ জুলাই ভোটগণনা হবে। বৃহস্পতিবার দেশের ১৬তম রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে জানাল নির্বাচন কমিশন (Election Commission)। এ দিন দুপুরে সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সেখানে তিনি বলেন, "রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন। আগামী ১৫ জুন সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হবে। আগামী ২৯ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তিম দিন। নির্বাচন হবে ১৮ জুলাই। ভোটগণনার প্রয়োজন পড়লে, ২১ জুলাই গণনা হবে।"

১৬তম রাষ্ট্রপতি নির্বাচন

এই মুহূর্তে দেশে নতুন করে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাই কোভিড বিধি মেনেই নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছে কমিশন। আগামী ২৪ জুলাই দেশের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষ হচ্ছে রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind)। দেশের সংবিধান অনুযায়ী, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী রাষ্ট্রপতির নির্বাচন সেরে ফেলতে হবে। সেই মতোই রাষ্ট্রপতি নির্বাচন করার দিকে এগোচ্ছে নির্বাচন কমিশন।

সংসদের দুই কক্ষ, রাজ্যসভা এবং লোকসভার নির্বাচিত সদস্য এবং দেশের সমস্ত রাজ্য়, রাজধানী দিল্লি এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচ্চেরী বিধানসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত ইলেক্টোরাল কলেজ রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বে রয়েছে। তবে রাজ্যসভা, লোকসভা, সব রাজ্য়, দিল্লি এবং পুদুচ্চেরী বিধানসভার মনোনীত সদস্যরা ইলেক্টোরাল কলেজে শামিল হওয়ার যোগ্য নন। তাই নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারেন না তাঁরা। একই ভাবে বিধান পরিষদের সদস্যরাও এই নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য বলে বিবেচিত হন না।

আরও পড়ুন: Prophet Muhammad Row: নূপুর শর্মার নামে এফআইআর দিল্লি পুলিশের, আর কার কার নাম?

দিল্লিতে সংসদভবনে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান করবেন সংসদরা। রাজ্য বিধানসভার সদস্যরা নিজ নিজ রাজ্যের বিধানসভায় মতদান করবেন। রাজ্যসভার সাধারণ সম্পাদক রিটার্নিং অফিসারের ভূমিকা পালন করবেন বলে জানিয়েছে কমিশন। সব সাংসদদের মিলিট ভোটের মান ৫ লক্ষ ৪৩ হাজার ২০০। বিধায়কদের ক্ষেত্রে সংখ্যাটি ৫ লক্ষ ৪৩ হাজার ২৩১। মোট ইলেক্টোরাল রয়েছে ৪ হাজার ৮০৯ বলে জানিয়েছে কমিশন। ১০ জুন ১৫টি রাজ্যের ৫৭টি রাজ্যসভা আসনে নির্বাচন। তার একদিন আগে রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল কমিশন।

মেয়াদ শেষ হচ্ছে কোবিন্দের

২০১৭ সালে বিরোধী প্রার্থী, প্রাক্তন লোকসভা স্পিকার মীরা কুমারকে পরাজিত করে দেশের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচিত হন রামনাথ কোবিন্দ। ৬৫.৬৫ শতাংশ ভোট পেয়েছিলেন কোবিন্দ, ইলেক্টোরাল কলেজের ৭ লক্ষ ২ হাজার ৪৪ ভোট পড়েছিল তাঁর সমর্থনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
E20 Petrol : কাল E20 পেট্রোলের বিরোধিতায় আন্দোলন, কেজরিওয়ালের সঙ্গে থাকবেন দেশের এক নামী ব্যক্তিত্ব
কাল E20 পেট্রোলের বিরোধিতায় আন্দোলন, কেজরিওয়ালের সঙ্গে থাকবেন দেশের এক নামী ব্যক্তিত্ব

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget