এক্সপ্লোর

PM Modi Kedarnath Visit: আজ কেদারনাথ সফরে প্রধানমন্ত্রী, ঘোষণা করবেন ৪০০ কোটি টাকার প্রকল্পের

PM Modi Kedarnath Visit Today: বহু কোটি টাকা ব্যয়ে নয়া কেদারপুরী নির্মাণের সংকল্প গ্রহণ করেছিলেন। এই লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ হচ্ছে। নয়া কেদারপুরী নির্মাণের কাজ ৯০ শতাংশ সম্পূর্ণ হয়েছে বলে খবর।

 

PM Modi Kedarnath Visit:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ আরও একবার কেদারনাথ সফরে যাচ্ছেন। আজ উত্তরাখণ্ডের কেদারনাথ সফরে প্রধানমন্ত্রী আদি শঙ্করাচার্যের সমাধির নবনির্মাণের উদ্বোধন করবেন। সেইসঙ্গে শঙ্করাচার্যের মূর্তির আবরণ উন্মোচন করবেন। সেইসঙ্গে ঘোষণা করবেন ৪০০ কোটি টাকারও বেশি পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পের। এদিন সকালেই প্রধানমন্ত্রী পৌঁছবেন কেদারনাথে।

প্রধানমন্ত্রী হওয়ার পর মোদি বেশ কয়েকবারই কেদারনাথে এসেছেন। ২০১৩-র প্রাকৃতিক বিপর্যয়ের পর মোদি কেদারনাথের পুণনির্মাণ কার্যের আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু তখন অনুমতি মেলেনি। এরপর প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি বেশ কয়েকবারই কেদারনাথ সফর করেছেন এবং বহু কোটি টাকা ব্যয়ে নয়া কেদারপুরী নির্মাণের সংকল্প গ্রহণ করেছিলেন। এই লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ হচ্ছে। নয়া কেদারপুরী নির্মাণের কাজ ৯০ শতাংশ সম্পূর্ণ হয়েছে বলে খবর। উল্লেখ্য, ২০১৩-র প্রবল বন্যায় উত্তরাখণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এরইমধ্যে শঙ্করাচার্যের সমাধিক্ষেত্রও ক্ষতিগ্রস্ত হয়েছিল।  এরইমধ্যে আগামীকাল অর্থাৎ ৬ নভেম্বর কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ হয়ে যাচ্ছে।

এদিন একেবারে সাত সকালেই দেহরাদুন থেকে কেদারনাথ রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী।  কেদারনাথে হেলিরপ্টারে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকালে আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত মোদি কেদারনাথ মন্দিরে পুজো করবেন। পুজোর পর নির্মাণ কাজ পরিদর্শন করবেন এবং আদি শঙ্করাচার্যর সমাধিস্থলে পৌঁছবেন। সমাধির নবনির্মাণের উদ্বোধণের পর প্রধানমন্ত্রী শঙ্করাচার্যের মূর্তির আবরণ উন্মোচন করবেন। এরইমধ্যে সকাল ৯.৫০ টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।  

প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে সাজো সাজো রব উত্তরাখণ্ডে।  কেদারনাথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাঁর সফর ঘিরে প্রস্তুতি চূড়ান্ত। এরইমধ্যে একদিকে প্রধানমন্ত্রীর সফর, অন্যদিকে, দেবস্থানম বোর্ডের বিরুদ্ধে তীর্থ পুরোহিতদের বিরোধ দীর্ঘদিন ধরেই চলছে। এর পরিপ্রেক্ষিতে বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী যখন কেদারনাথ মন্দিরে পুজো দেবেন, তখন অন্য পূণ্যার্থীদের কেদার ধাম মন্দির পরিসরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।  প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়েছে মন্দির চত্বর।

 

 

সেরা শিরোনাম

Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
Maharashtra News: আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget