এক্সপ্লোর

Punjab: এবার অমৃতসরের হাসপাতালে আগুন, আতঙ্কে হুড়োহুড়ি রোগীদের

Amritsar's Guru Nanak Dev Hospital : খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন

অমৃতসর : দিল্লিতে অগ্নিকাণ্ডে ৩০ জনের মৃত্যুর খবরের আবহেই এবার অমৃতসরের হাসপাতালে আগুন (Fire at Amritsar Hospital)। আজ দুপুরে অমৃতসরের গুরু নানক দেব (Guru Nanak Dev) হাসপাতালে আগুন লাগে। আতঙ্কে রোগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন।

ট্রান্সফর্মারে শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান। আগুন ছড়িয়ে পড়ার আগেই নেফ্রোলজির ৬টি ওয়ার্ড, দুটি স্কিন ও তিনটি সার্জিক্যাল ওয়ার্ড থেকে রোগীদের বের করে নেওয়া হয়। নিরাপদে তাঁদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। 

আরও পড়ুন ; ভস্মীভূত চারপাশ, চারিদিকে ধ্বংস-ছবি, দিল্লির আগুনে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা

এদিকে দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে চারতলা অফিসবাড়িতে ভয়াবহ আগুনে দুই দমকলকর্মী-সহ ৩০ জনের মৃত্যু হয়েছে। জখম বেশ কয়েকজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনাস্থল পরিদর্শন করে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই ঘটনায় ইলেকট্রনিক্স সরঞ্জাম নির্মাতা সংস্থার দুই মালিক হরিশ ও বরুণ গোয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়ির মালিক মণীশ লাকড়া পলাতক। বাড়ি মালিক ছাদের দরজা বন্ধ করে রেখেছিলেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ওই বাড়িতে একাধিক অফিস থাকা সত্ত্বেও দমকলের NOC ছিল না। 

দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে চারতল অফিসবাড়ির দোতলায় ছিল সিসিটিভি ক্যামেরা ও রাউটার নির্মাতা সংস্থার অফিস। পুলিশ সূত্রে খবর, গতকাল বিকেল পৌনে ৫টা নাগাদ ওই অফিসে আগুন লাগার খবর মেলে। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা বাড়ি। প্রাণ বাঁচাতে অনেকেই জানলা দিয়ে ঝাঁপ দেন। দমকলের ৩০টি ইঞ্জিন প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানলা ভেঙে অনেককে উদ্ধার করা হয়। 

ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধী। দিল্লির অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
Capital Punishment: ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget