এক্সপ্লোর

Rahul Gandhi : ১০ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ, আজ ফের রাহুলকে তলব ইডি-র

Enforcement Directorate : মোদি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে চলে অবস্থান-বিক্ষোভ...

নয়া দিল্লি : ন্যাশনাল হেরাল্ড মামলায় গতকাল রাহুল গাঁধীকে (Rahul Gandhi) ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ED (Enforcement Directorate)। দু’দফায় তাঁকে ১০ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন অফিসাররা। আজ ফের রাহুল গাঁধীকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।

প্রথম দফায় ৩ ঘণ্টা, দ্বিতীয় দফায় ৭ ঘণ্টা। ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে দু’দফায় ১০ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিকে সোমবার রাহুল গাঁধীর ইডি দফতরে হাজিরাকে হাতিয়ার করে পথে নামে কংগ্রেস। মোদি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে চলে অবস্থান-বিক্ষোভ। পুলিশি ধরপাকড় ঘিরে রাজধানীর রাস্তায় রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। সকাল থেকেই রাহুল গাঁধীর বাসভবন, কংগ্রেস দফতর এবং ইডি দফতরের বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।

রাহুলকে তলব, কংগ্রেসের বিক্ষোভ-

সোমবার, সকাল সাড়ে ১০টা নাগাদ, রাহুল গাঁধীর বাসভবনে পৌঁছন প্রিয়ঙ্কা গান্ধী। সেখানে থেকে দু’জনে এসে পৌঁছন কংগ্রেসের দফতরে। কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে মিছিল করে, হেঁটে ED’র দফতরের দিকে রওনা দেন রাহুল। কিন্তু, কিছুটা দূরেই মিছিল আটকে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। কংগ্রেস কর্মীদের টেনে হিঁচড়ে পুলিশ ভ্যান ও বাসে তোলা হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে পি চিদম্বরমের পাঁজরের হাড়ে চিড় ধরেছে বলে কংগ্রেস নেতৃত্বের দাবি। কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা বলেন, চিদম্বরমের হাড় ভেঙেছে। ২০১৫ সালে ইডি এই মামলা বন্ধ করেছিল। এখন বিজেপির কাছে কিছু না থাকায়, ভিতু মোদি সরকার এই ধরনের অঘোষিত জরুরি অবস্থা জারি করছে।

প্রিয়ঙ্কা গাঁধীর সঙ্গে গাড়িতে করে ED’র দফতরে পৌঁছন রাহুল গাঁধী। এরপর প্রথম দফায় জিজ্ঞাসাবাদ শুরু হয়। মধ্যাহ্নভোজের বিরতিতে, ইডি অফিস থেকে বেরিয়ে, হাসপাতালে ভর্তি সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করতে যান রাহুল। তারপর আবার ইডি দফতরে ফিরে যান। শুরু হয় দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ।

সূত্রের খবর, ED’র অফিসাররা রাহুল গাঁধীর কাছে জানতে চান, ইয়ং ইন্ডিয়ান কোম্পানি তৈরির সিদ্ধান্ত কে নিয়েছিলেন ? কোম্পানি তৈরির বিষয়ে যে বৈঠক হয়েছিল, সেখানে কি রাহুল গাঁধী উপস্থিত ছিলেন ? ইয়ং ইন্ডিয়ান কোম্পানির ক’টি বৈঠকে তিনি উপস্থিত ছিলেন ? কোথায় কোথায় তাঁর সম্পত্তি রয়েছে ? বিদেশে তাঁর কোনও সম্পত্তি আছে কিনা। ইয়ং ইন্ডিয়ান কোম্পানিতে তিনি কীভাবে ডিরেক্টর হয়েছিলেন ? তিনি কীভাবে শেয়ার কিনেছিলেন ? শেয়ার কেনার জন্য টাকা দিয়ে থাকলে তা, কোন অ্যাকাউন্ট থেকে এবং কীভাবে দিয়েছিলেন ? 

এপ্রসঙ্গে কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি বলেন, কংগ্রেসের তরফে যে প্রতিরোধ করা হচ্ছে, এটা দেশের গণতন্ত্র নয়। কংগ্রেসের গাঁধী পরিবারের ২ হাজার কোটি টাকার সম্পত্তি বাঁচানোর প্রয়াস।

এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ইডি কেন্দ্রের হাতিয়ার। বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করার অস্ত্র। আগে আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছে। এখন কংগ্রেসের বিরুদ্ধে ব্যবহার করছে। রাহুল তো গেছেন। তবে সন্দেহ আছে, তাঁর বিরুদ্ধে অভিযোগের কোনও সারবত্তা আছে কি না।

১০ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ শেষে রাতে ED’র অফিস থেকে বের হন রাহুল। সূত্রের খবর, মঙ্গলবার ফের তাঁকে ডেকে পাঠিয়েছে ইডি।

সেরা শিরোনাম

Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট নোটিস, কী হবে এর পর?
ককরোচ জনতা পার্টির সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট নোটিস, কী হবে এর পর?
Narendra Modi News: ‘OBC কোটা কমিয়ে মুসলিমদের সংরক্ষণ দিয়ে দিতে চায়’, সংরক্ষণ দিবসে বিরোধীদের আক্রমণ নরেন্দ্র মোদির
‘OBC কোটা কমিয়ে মুসলিমদের সংরক্ষণ দিয়ে দিতে চায়’, সংরক্ষণ দিবসে বিরোধীদের আক্রমণ নরেন্দ্র মোদির
SRK Legal Notice to Influencer: ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
Accident News: মর্মান্তিক, বাস স্টপেজে অপেক্ষা করছিলেন কলেজ পড়ুয়ারা, ৩ জনকে পিষে দিল বেপরোয়া ট্রাক, আহত আরও ৫
মর্মান্তিক, বাস স্টপেজে অপেক্ষা করছিলেন কলেজ পড়ুয়ারা, ৩ জনকে পিষে দিল বেপরোয়া ট্রাক, আহত আরও ৫

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget