এক্সপ্লোর

Rahul Gandhi's ED Appearance: কংগ্রেস সদর দফতর থেকে পায়ে হেঁটে ইডি অফিসে রাহুল গান্ধী

Indian National Congress: এ দিন রাহুল গান্ধীর ইডি অফিসে যাওয়ার আগে আকবর রোডে কংগ্রেস অফিসের সামনে জড়ো হয়েছিলেন দলের বেশ কিছু নেতা-কর্মী। তাঁদের তুলে নিয়ে যায় পুলিশ।

নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় আজ, সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)-র দফতরে জিজ্ঞাসাবাদের জন্য গেলেন রাহুল গান্ধী। কংগ্রেসের সদর দফতর থেকে পায়ে হেঁটে ইডির দফতরে গেলেন রাহুল গান্ধী। তাঁর সঙ্গে কংগ্রেসের নেতা-সমর্থকদের ইডি অফিস পর্যন্ত মিছিল করে যাওয়ার দাবি ছিল। কিন্তু সেই অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। এ দিন রাহুল গান্ধীর ইডি অফিসে যাওয়ার আগে আকবর রোডে কংগ্রেস অফিসের সামনে জড়ো হয়েছিলেন দলের বেশ কিছু নেতা-কর্মী। তাঁদের তুলে নিয়ে যায় পুলিশ।

প্রবল কড়াকড়ি:
সমস্যা এড়াতে আকবর রোডে কংগ্রেসের (Congress) সদর দফতর থেকে ইডি অফিস পর্যন্ত রাস্তা সিল করে দিয়েছে পুলিশ। এতটাই কড়াকড়ি করা হয়েছে যে যেতে দেওয়া হচ্ছে না সাংবাদিকদেরও। ওই এলাকায় জারি করা হয়েছে চারস্তরীয় নিরাপত্তা। তারফলে প্রবল যানজট তৈরি হয় ওই এলাকায়। এদিন রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে যাওয়ার কথা হচ্ছে প্রিয়ঙ্কারও। ইতিমধ্যেই রাহুলের বাসভবনে পৌঁছেও গিয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী। সোমবার সকাল ১০টা ৪০ নাগাদ বাড়ি থেকে বেরোন রাহুল। এই ইস্যুতে আজ রাস্তায় নামেন অধীর চৌধুরী, অশোক গহলৌতরা। 

কংগ্রেসের অভিযোগ:
ন্যাশনাল হেরাল্ড মামলায় দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক মনোভাবের পরিচয় দিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ করেছে কংগ্রেস। রাহুল গান্ধীকে ইডি’র তলবের প্রতিবাদে আজ দেশজুড়ে ইডি-র ২৫টি দফতরের সামনে কংগ্রেস প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। ইতিমধ্য়েই উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে বিক্ষোভ দেখানো হচ্ছে কংগ্রেসের তরফে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগে রাহুল গান্ধীকে তলব করেছিল ইডি। কিন্তু তিনি তখন বিদেশে থাকায় ইডি দিন পরিবর্তন করে। 

সনিয়া গান্ধীকেও তলব:
একই মামলায় সনিয়া গান্ধীকেও আগামী ২৩ জুন তলব করা হয়েছে। কিন্তু করোনা আক্রান্ত হয়ে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন সনিয়া গান্ধী (Sonia Gandhi)।

আরও পড়ুন:  শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্স নামল ১৪০০ পয়েন্ট নিচে

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
App Cab Ban Demands: বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
Cyclone Akvan : এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
Tamil Nadu News : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget