এক্সপ্লোর

Rajasthan Night Curfew: বিধিনিষেধ আরও শিথিল রাজস্থানে, প্রত্যাহার নাইট কার্ফু 

Rajasthan Corona Guidelines: সংশোধিত নির্দেশিকা নৈশ কার্ফু প্রত্যাহারের বিষয়টিও রয়েছে। এতদিন রাজ্যে রাত ১১ টা থেকে সকাল পাঁচটা পর্যন্ত নৈশ কার্ফু জারি ছিল। শনিবার থেকেই নয়া নির্দেশিকা কার্যকর ।

জয়পুর: রাজস্থানে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা কমছে। এই পরিস্থিতিতে বিধিনিষেধ আরও শিথিল করার পথে হাঁটল রাজস্থান সরকার। এ ব্যাপারে সংশোধিত নীতি-নির্দেশিকা জারি করা হয়েছে।  সংশোধিত নির্দেশিকা নৈশ কার্ফু প্রত্যাহারের বিষয়টিও রয়েছে। এতদিন রাজ্যে রাত ১১ টা থেকে সকাল পাঁচটা পর্যন্ত নৈশ কার্ফু জারি ছিল। শনিবার থেকেই নয়া নির্দেশিকা কার্যকর হবে বলে জানানো হয়েছে। রাজ্য সরকারের নয়া নির্দেশিকা অনুসারে, এখন থেকে বিয়ের অনুষ্ঠান, সামাজিক সমারোহ ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের সর্বাধিক সংখ্যা ১০০ থেকে বাড়িয়ে আড়াইশো জন করা হয়েছে। 

খুলছে ধর্মস্থান

করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যে সংক্রমণ আটকাতে ধর্মস্থল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন ধর্মস্থল খোলার ক্ষেত্রে বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হল। এখন ভক্তরা প্রসাদ ও মালা নিবেদন করতে পারবেন, যাতে এর আগে বিধিনিষেধ ছিল। রাজ্য সরকার প্রথমে ১ ফেব্রুয়ারি থেকে দশম থেকে দ্বাদশ শ্রেণীর স্কুল খোলার অনুমতি দিয়েছিল। এরপর আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ষষ্ঠ শ্রেণী থেকে বাকি ক্লাসের পঠনপাঠন স্কুলে শুরু হবে।   
উল্লেখ্য, রাজস্থানে শুক্রবার গত একদিনে নতুন করে করোনা আক্রান্তর সংখ্য়া ৫ হাজার ৯৩৭। গত একদিনের করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২১। রাজস্থানের স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানিয়েছে। শুক্রবারের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্চায় রাজধানী জয়পুরে করোনা আক্রান্তর সংখ্যা ৯৪২। জোধপুরে ৫০৩, রাজসমন্দে ৩৬০, দুঙ্গারপুরে ৩৫২, আলোয়ারে ৩৩৪ ও উদয়পুরে ৩৩০ নতুন সংক্রমণের ঘটনা সামনে এসেছে। 

  অন্যদিকে,   দেশে করোনায় দৈনিক মৃত্যু কমলেও আজও তা হাজারের উপরে। দেড়লক্ষের নীচে নামল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭২।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২৭ হাজার ৯৫২ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৪৯ হাজার ৩৯৪। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২০ লক্ষ ৮০ হাজার ৬৬৪ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১ হাজার ১১৪ জনের।  দৈনিক পজিটিভিটি রেট কমে হল ৭ দশমিক ৯৮ শতাংশ।  


 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM on NEET Paper Leak : NEET প্রশ্নপত্র ফাঁস 'গুরুতর পাপ', জড়িতদের সম্ভাব্য কঠোরতম শাস্তির কথা বললেন প্রধানমন্ত্রী
NEET প্রশ্নপত্র ফাঁস 'গুরুতর পাপ', জড়িতদের সম্ভাব্য কঠোরতম শাস্তির কথা বললেন প্রধানমন্ত্রী
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
Crime News : বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা
বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Embed widget