এক্সপ্লোর

RBI on Banknotes : নোটে কি সত্যিই রবীন্দ্রনাথ-কালাম ? কী জানাল RBI

Central Bank : নিজেদের অবস্থান স্পষ্ট করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

নয়া দিল্লি : ব্যাঙ্কনোটে জাতির জনক মোহনদাস করমচাঁদ গাঁধীর পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) ও এপিজে আবদুল কালামের (APJ Abdul Kalam) ওয়াটার মার্ক চালুর সিদ্ধান্ত নিতে পারে আরবিআই। গতকাল এমনই খবর ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে । যদিও এনিয়ে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে যে ব্যাঙ্কনোট রয়েছে, তাতে কোনও পরিবর্তন আনা হবে না। সেন্ট্রাল ব্যাঙ্কের তরফে উল্লেখ করা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্কে এই সংক্রান্ত কোনও প্রস্তাবনা নেই।

">

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আরবিআই-এর সাথে অর্থ মন্ত্রক শীঘ্রই নোটের একটি নতুন সিরিজের জন্য অন্যতম সেরা ভারতীয় লেখক এবং ভারতের মিসাইল ম্যানের ওয়াটারমার্ক প্রবর্তনের বিষয়ে আলোচনা করতে পারে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আরবিআই এবং সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া (এসপিএমসিআইএল) আইআইটি-দিল্লির এমেরিটাস অধ্যাপক দিলীপ টি শাহানির কাছে তিন বিশিষ্ট ব্যক্তির ওয়াটারমার্ক সমন্বিত দুটি ভিন্ন নমুনার সেট পাঠিয়েছে। অধ্যাপককে দুটি বিকল্প থেকে একটি সেট নির্বাচন করতে বলা হয়েছে। নির্বাচিত সেট চূড়ান্ত বিবেচনার জন্য সরকারের সামনে উপস্থাপন করা হবে।

এতদিন আরবিআই জারি করা নোটগুলিতে মহাত্মা গাঁধী ছাড়া অন্য কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের ছবি বা জলছাপ ব্যবহার করা হয়নি। প্রতিবেদনে উদ্ধৃত সূত্রগুলি উল্লেখ করেছে যে, একটি বা তিনটি ওয়াটারমার্ক বেছে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত 'সর্বোচ্চ স্তরে' নেওয়া হবে। এখন পর্যন্ত কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি।

প্রতিবেদনের উল্লেখ ছিল, আরবিআইয়ের একটি অভ্যন্তরীণ কমিটি গাঁধীর পাশাপাশি ২০০০ টাকার নোটে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এপিজে আবদুল কালামের ওয়াটার মার্ক যুক্ত করার প্রস্তাব করেছে। আরবিআই-এর অভ্যন্তরীণ নয়টি কমিটির মধ্যে একটি(যা একটি নতুন সিরিজের ব্যাঙ্কনোটের জন্য নতুন সুরক্ষা বৈশিষ্ট্যগুলির সুপারিশ করার জন্য গঠিত হয়েছিল) ২০২০ সালে তাদের রিপোর্ট জমা দেয়। তাতে প্রস্তাব দেওয়া হয় যে, গাঁধী ছাড়াও, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কালামের জলচিহ্ন ব্যবহার করা হোক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJI Surya Kant: সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?
সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার

ভিডিও

Suvendu Adhikari: 'আশা করি বিরোধীরা মুখ বন্ধ রাখবেন, আপনারা হিংসার রিপুটা দমন করবেন', বললেন শুভেন্দু
LPG Gas Price LIVE: মাসের শুরুতেই বড় সুখবর, দাম কমল বাণিজ্যিক LPG সিলিন্ডারের
Blood Bank Scam: ভিনরাজ্যে রক্ত পাচারকাণ্ডের তদন্তে নজিরবিহীন পদক্ষেপ Swasthya Bhawan-র | ABP Ananda
Kulgam Shootout News: কুলগামে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, একজনের মৃত্যু, একজন আহত
Birbhum Tulu Mondal News: ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ, কী কী মিলল? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget