এক্সপ্লোর

Sikkim News: ঘুমন্ত অবস্থায় ধসে চাপা, দুই শিশুপুত্র-সহ মৃত্যু মায়ের, নিখোঁজ গৃহকর্তা, ভারী বৃষ্টিতে বিপর্যয় সিকিমে

Sikkim Landslide: গত কয়েক দিন ধরে সিকিমের পাশাপাশি উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং-সহ  একনাগাড়ে ভারী বৃষ্টি হয়ে চলেছে। তাতে জায়গায় জায়গায় ধস নেমেছে।

আবীর দত্ত,কলকাতা: সিকিমে ধসে (Sikkim Landslide) চাপা পড়ে ঘুমের মধ্যে মৃত্যু একই পরিবারের তিন জনের। বাড়ির গৃহকত্রী এবং তাঁর দুই ছেলের মৃত্যু হয়েছে। গভীর রাতে ওই বাড়িতে মাটির চাঙর ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। যান চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। ঘটনাস্থলে হাজির পুলিশ এবং প্রশাসন। 

ঘুমের মধ্যেই চিরনিদ্রায় চলে গেল গোটা পরিবার

সিকিমের গ্যাংটকের (Gangtok) রঙ্গে দোকান দারা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত সওয়া ১টা নাগাদ ওই বাড়িতে বিশালাকার চাঙর ভেঙে পড়ে। সেই সময় গভীর নিদ্রায় ছিলেন পরিবারের সদস্যরা। তাই কিছু টের পাওয়ার আগে, ঘুমের মধ্যেই মারা যান তাঁরা (Landslide Death)। ঘুমাচ্ছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গৃহকর্তা বিমল মঙ্গার বাড়িতে ছিলেন না। বিমল পেশায় গাড়িচালক। তিনি গতকালই শিলিগুড়ি যান। তাতেই রক্ষা পেয়েছেন বলে খবর।

আরও পড়ুন: Mumbai House Collapse: মধ্যরাতে মুম্বইয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, মৃত এক, ধ্বংসস্তূপে এখনও আটকে অনেকে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে সিকিমের পাশাপাশি উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং-সহ  একনাগাড়ে ভারী বৃষ্টি হয়ে চলেছে। তাতে জায়গায় জায়গায় ধস নেমেছে। কোথাও রাস্তা সম্পূর্ণ ভাবে ধসে গিয়েছে, তো কোথাও আবার ধস নেমেছে লোকালয়ই। তাতে অত্যন্ত সঙ্কটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

গভীর রাতে যে বাড়িটিতে চাঙর ভেঙে পড়ে, সেটি মাটির বাড়ি ছিল বলে জানা গিয়েছে। বাড়িটি সম্পূর্ণ ভাবে ধূলিসাৎ হয়ে গিয়েছে ধসে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং দমকল বাহিনী। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ডাকা হয় উদ্ধারকার্য চালাতে। 

লাগাতার ভারী বৃষ্টিতেই বিপত্তি

রাস্তার পাশে ওই বাড়িটির উপর ধস নেমে আসায়, যান চলাচলও বিঘ্নিত হয়েছে। ধ্বসস্তূপ সরিয়ে কোনও রকমে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে এই মুহূর্তে। তার পাশাপাশি এলাক ধস প্রবণ জায়গাগুলিকে আপাতত ঘিরে দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের তুলনামূলক নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রশাসনের তরফে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crimes Against Women: স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
Bangladesh News: অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?
অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget