এক্সপ্লোর

Mumbai House Collapse: মধ্যরাতে মুম্বইয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, মৃত এক, ধ্বংসস্তূপে এখনও আটকে অনেকে

Mumbai News: মুম্বইয়ের কুরলার নায়েক নগর সোসাইটির ঘটনা। মধ্যরাতে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতল আবাসনের অংশ চারতলার একটি ভবন।

মুম্বই: মধ্যরাতে বড় ধরনের বিপর্যয় মায়ানগরীতে (Mumbai News)। সেখানে চার তলার একটি বাড়ি ভেঙে পড়েছে (Building Collapse)। তাতে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৩০ বছর বয়সি এক যুবকের। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।  এখন ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে ১০ জন আটকে রয়েছে বলে খবর। পুলিশ এবং প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে সকলকে উদ্ধারের চেষ্টা চলছে। 

মধ্যরাতে বাড়ি ভেঙে পড়ে বিপত্তি মুম্বইয়ে

মুম্বইয়ের কুরলার নায়েক নগর সোসাইটির ঘটনা। মধ্যরাতে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতল আবাসনের অংশ চারতলার একটি ভবন।  রাত সাড়ে ১১টা নাগাদ এই বিপর্যয় ঘটে। তাতে হুড়োহুড়ি পড়ে যায় গোটা এলাকায়। বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। 

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ থেকে টেনে বার করা হয় ১২ জবকে। ঘাটকোপারের রাজওয়াড়ি হাসপাতালে ভর্তি করা হয় সকলকে। তাঁদের মধ্যে এক যুবকেরই মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যেতে যেতেই তিনি মারা যান বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: 

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে হাজির হন মহারাষ্ট্রের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। দাঁড়িয়ে থেকে পরিস্থিতি তদারকি করেন তিনি। তাঁর তত্ত্বাবধানেই শুরু হয় উদ্ধারকার্য। তবে রাত গড়িয়ে গেলেও, এখনও ধ্বংসস্তূপ থেকে সকলকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। 

এখনও ধ্বংসস্তূপে আটকে বেশ কয়েক জন

বৃহন্মুম্বই পুরসভার তরফে জানানো হয়েছে যে, ওই আবাসনের সকল বাসিন্দাকে আপাতত ফ্ল্যাট ছাড়তে বলা হয়েছে। এলাকার অন্য বাসিন্দাদেরও নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তার পরেও বহু মানুষই বাড়ি ছাড়েননি বলে জানা গিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে পুরসভার তরফে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget