এক্সপ্লোর

Yechury on Coronavirus: 'জরুরী ভিত্তিতে দেশবাসীর জন্য নিরবচ্ছিন্ন অক্সিজেন ও টিকাকরণের ব্যবস্থা করুন', মোদিকে চিঠি ইয়েচুরির

চিঠিতে সীতারাম ইয়েচুরি লিখেছেন, "অসম্ভব বেদনা, কষ্ট এবং যন্ত্রণা নিয়ে আমি আপনাকে এই চিঠি লিখছি। বর্তমানে কোভিডের দ্বিতীয় ঢেউ স্বাস্থ্য ব্যবস্থায় কার্যত সুনামির আকার নিয়ে আছড়ে পড়েছে। কেন্দ্রীয় সরকারের উদাসীন দৃষ্টিভঙ্গি, মনোভাবের কারণেই পরিস্থিতি এত খারাপ হয়েছে।"

তিরুঅনন্তপুরম : সদ্য করোনা কেড়ে নিয়েছে তাঁর বড় ছেলেকে। দেশজুড়ে কোভিড পরিস্থিতির ভয়াবহতা ঠিক কতটা, ব্যক্তিগত শোক দিয়ে তা অনুভব করতে হয়েছে সীতারাম ইয়েচুরিকে। এই অবস্থায় দেশের সব হাসপাতালগুলিতে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ এবং বিনামূল্যে সর্বজনীন টিকারকণের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক। সীতারাম ইয়েচুরি তাঁর লেখা চিঠিতে দেশের এই অবস্থাতেও কেন্দ্রীয় সরকারের উদাসীন মনোভাব নিয়ে চরম উদ্বেগও প্রকাশ করেছেন।  

শনিবার চিঠিতে কেন্দ্রের ভিস্তা প্রকল্প বাতিল করে পিএম কেয়ার্স ফান্ডের অর্থ অক্সিজেন এবং ভ্যাকসিনের জন্য ব্যয়ের আবেদন জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে সীতারাম ইয়েচুরি লিখেছেন, "অসম্ভব বেদনা, কষ্ট এবং যন্ত্রণা নিয়ে আমি আপনাকে এই চিঠি লিখছি। বর্তমানে কোভিডের দ্বিতীয় ঢেউ স্বাস্থ্য ব্যবস্থায় কার্যত সুনামির আকার নিয়ে আছড়ে পড়েছে। কেন্দ্রীয় সরকারের উদাসীন দৃষ্টিভঙ্গি, মনোভাবের কারণেই পরিস্থিতি এত খারাপ হয়েছে।"

চিঠিতে ইয়েচুরির সংযোজন, "সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে দুটি বিষয় নিশ্চিত করার জন্য জরুরি ভিত্তিতে এই চিঠি লিখছি, যে কোনও মূল্যে সারাদেশের সমস্ত হাসপাতাল এবং রোগীদের চিকিৎসার জন্য নিরবচ্ছিন্ন অক্সিজেনের ব্যবস্থা করুন। সমস্ত রাজ্য সরকারকে একত্রিত করে বিনামূল্যে সর্বজনীন টিকাদান কর্মসূচি নিন। মৃত্যু মিছিল রুখতে সমস্ত গুরুত্বপূর্ণ সোর্স থেকে অবিলম্বে টিকা রফতানির ব্যবস্থা করুন।" উক্ত টিকা কর্মসূচির জন্য ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দেরও পরামর্শ দিয়েছেন বাম নেতা।

চিঠিতে সীতারাম ইয়েচুরি আরও লিখেছেন যে, "আপনি যদি আমাদের সহযোদ্ধাদের অক্সিজেন এবং ভ্যাকসিন সরবরাহ করে মৃত্যু মিছিল রোধ করতে না পারেন সে ক্ষেত্রে আপনার সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারাবে। এই মুহূর্তে বিপর্যয় মোকাবিলাই একমাত্র লক্ষ্য এবং এখনও পর্যন্ত আপনার সরকার এই প্রাথমিক দায়িত্বই পালন করতে ব্যর্থ হয়েছে।"

গত ২২ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সীতারাম ইয়েচুরির বড় ছেলে আশিস ইয়েচুরির। ট্যুইট করে ছেলের মৃত্যুসংবাদ জানিয়েছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক। সেদিন ট্যুইটে তিনি লেখেন, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আজ সকালে কোভিডে আক্রান্ত হয়ে আমার বড় ছেলে আশিস ইয়েচুরির মৃত্যু হয়েছে।'

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget