এক্সপ্লোর

Supreme Court: পথকুকুররা কাউকে আক্রমণ করলে পরিচর্যায় দায়িত্বে থাকা ব্যক্তিদেরই চিকিৎসার খরচ দিতে হবে: সুপ্রিম কোর্ট

Supreme Court States: যাঁরা পথকুকুরদের নিয়মিত খাবার দেন, টিকাকরণের ব্য়বস্থাও তাঁদেরই করতে হবে। শুক্রবার জানাল সুপ্রিম কোর্ট। পথকুকুররা কাউকে আক্রমণ করলে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার খরচও বহন করতে হবে তাঁদের।

নয়াদিল্লি: যাঁরা পথকুকুরদের (stray dogs) নিয়মিত খাবার (feed) দেন, টিকাকরণের (vaccination) ব্য়বস্থাও তাঁদেরই করতে হবে। শুক্রবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (supreme court)। শুধু তা-ই নয়। পথকুকুররা যদি কাউকে আক্রমণ (attack) করে, তা হলে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার (treatment) খরচও বহন করতে হবে তাঁদের। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি জে কে মাহেশ্বরীর বেঞ্চের বক্তব্য, প্রাণী অধিকার ও মানুষের নিরাপত্তার মধ্যে একটা ভারসাম্য থাকা উচিত।

কী বলছে শীর্ষ বিচারালয়?
বিচারপতি খান্নার পর্যবেক্ষণ, 'আমাদের মধ্যে বেশিরভাগই কুকুর পছন্দ করেন। আমি নিজেও কুকুরদের খাওয়াই। এক্ষেত্রে একটি বিষয় আমার মনে হয়েছে। যদি কেউ কুকুরদের যত্নআত্তি করতে চান, করুন। তবে তাদের চোখে চোখে রাখতে হবে। চিপ দিয়ে তাদের গতিবিধিতে নজরদারি চালালে হবে না। আমি এর পক্ষে নই।' পথকুকুরদের হামলায় যে সমস্যা তৈরি হয়েছে তার একটি যুক্তিযুক্ত সমাধান জরুরি, জানায় সুপ্রিম কোর্ট। এই মামলার পরবর্তী শুনানি ২৮ সেপ্টেম্বর। তার মধ্যে সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে জবাব জমা দিতে বলা হয়েছে।

কুকুরের কামড় নিয়ে...
পরিসংখ্যান বলছে, ২০১৯ থেকে এখনও পর্যন্ত এ দেশে সার্বিক ভাবে প্রাণীর দংশনের ঘটনা ঘটেছে প্রায় দেড় কোটি। এর মধ্যে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশে, তার পর তামিলনাড়ু, মহারাষ্ট্র। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এর মধ্যে স্রেফ ২০১৯ সালেই সাড়ে ৭২ লক্ষেরও বেশি এমন ঘটনা ঘটে। ২০২০ এবং ২০২১ সালে কুকুরের কামড়ের পরিসংখ্যান কিছুটা কমেছিল। কিন্তু চলতি বছরের প্রথম সাত মাসেই সাড়ে চোদ্দো লক্ষ ঘটনা ঘটে গিয়েছে। এর মধ্যে তামিলনাড়ু শীর্ষে। পরিসংখ্যান খতিয়ে দেখলে বোঝা যায়, এই ঘটনাগুলির মধ্যে বাড়ির পোষ্যের হাতে আক্রান্ত ব্যক্তিদের তুলনায় পথকুকুরদের দ্বারা আক্রান্ত হওয়ার ঘটনা অনেক বেশি। এমনিতেই এ দেশে গড়ে ফি বছর rabies আক্রান্ত ও মৃতের সংখ্যা একশোরও বেশি। তার উপর কুকুরের কামড়ে এই হারের মৃত্যু। সব মিলিয়ে চিন্তার ভাঁজ আমজনতা থেকে প্রশাসন, সকলের মধ্যেই। বস্তুত এই সমস্যা সমাধানে কেরল ও মুম্বইয়ের বেশ কয়েকটি পুরকর্তৃপক্ষ পথকুকুর নিধনের নির্দেশ জারি করেছিল। সেই সংক্রান্ত মামলারই শুনানি চলছে শীর্ষ আদালতে। আর তাতেই পর্যবেক্ষণ বিচারপতি খান্না ও বিচারপতি মাহেশ্বরীর বেঞ্চের। 

আরও পড়ুন:ব্যবসায়ীর বাড়িতে খাটের নিচে কোটি কোটি টাকা, ইডি অভিযানে চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJI Surya Kant: সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?
সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget