এক্সপ্লোর

Supreme Court: বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনা যায় কি! কেন্দ্রের মতামত জানতে চাইল সুপ্রিম কোর্ট

Central government: বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনতে প্রায় এক দশক ধরে আইনি টানাপোড়েন চলছে।

নয়াদিল্লি: বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের মতামত জানতে চাইল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বৈবাহিক ধর্ষণকে অপরাধ ঘোষণা করা নিয়ে দীর্ঘ দিন ধরেই আইনি লড়াই চলছে। কিন্তু সম্প্রতি দিল্লি হাইকোর্ট (Delhi High Court) এই নিয়ে রায় দিলেও, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। তার পর মামলা শীর্ষ আদালতে গিয়ে পৌঁছয়। তাতেই এ বার কেন্দ্রের মতামত জানতে চাইল শীর্ষ আদালত (Central government)।

বৈবাহিক ধর্ষণকে অপরাধ ঘোষণা করতে কেন্দ্রের মতামত চাইল আদালত

সুপ্রিম কোর্টের বিচারপতি অজয় রাস্তোগী এবং বিভি নাগরত্নর ডিভিশন বেঞ্চে এই মামলার শুাননি চলছিল। তাঁরাই কেন্দ্রকে নোটিস ধরিয়েছেন। কেন্দ্রীয় সরকার নিজের মতা মতা জানালে, ২০২৩-এৎ ফেব্রুয়ারি মাসে মামলার শুনানি হবে বলে জানিয়েছে আদালত। 

এর আগে, গত ১১ মে দিল্লি হাইকোর্টে আড়াআড়ি বিভক্ত রায় শোনায়। এক বিচারপতি সম্মতি ছাড়া স্ত্রীর সঙ্গে জবরদস্তি শারীরিক সম্পর্ক স্থাপনে স্বামীকে অপরাধী গন্য করার পক্ষে মত দেন এক বিচারপতি। কোনও ভাবেই যাতে স্বামী আইনি সুরক্ষা না পান, তার সপক্ষে সওয়াল করেন। কিন্তু আইনি সুরক্ষা তুলে দেওয়ার বিষয়টিকে অসংবিধানিক বলে মন্তব্য় করেন অন্য জন। তার পরই মামলা সুপ্রিম কোর্টের গিয়ে পৌঁছয়। তারাই এ বার কেন্দ্রের মতামত চাইল। 

আরও পড়ুন: বায়ুসেনার কপ্টারে গ্বালিয়র এসে পৌঁছল ৮ চিতা, খাঁচা খুলে অরণ্যে ছাড়বেন খোদ মোদি

বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনতে প্রায় এক দশক ধরে আইনি টানাপোড়েন চলছে। ২০১৫ সালে একটি স্বেচ্ছাসেবী সংস্থা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়। ধর্ষণ আইন থেকে বিবাহকে কেন বাদ রাখা হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। সেই সময়ও কেন্দ্রীয় সরকার এবং দিল্লি সরকারের মত জানতে চায় আদালত। 

২০১৬ সালে সেই বাবদ হলফনামা জমা করে কেন্দ্র জানায়, বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় ফেলা যাবে না। এতে ভারতীয় সমাজজীবন প্রভাবিত হবে। এর পর ২০১৭ সালে অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক উইমেনস অ্য়াসোসিয়েশন এবং বৈবাহিক ধর্ষণের শিকার এক মহিলা নতুন করে আবেদন জানান। হলফনামা দিয়ে ফের তার বিরোধিতা করে কেন্দ্র। বলা হয়, বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় ফেলা হলে, বিবাহ নামক প্রতিষ্ঠান থেকেই বিশ্বাস উঠে যাবে।

বৈবাহিক ধর্ষণ নিয়ে দীর্ঘ আইনি টানাপোড়েন চলছে

এর পর দীর্ঘ দিন ওই মামলার শুনানি স্থগিত ছিল। ২০২১-এর ডিসেম্বরে ফের শুনানি শুরু হয়। ২০২২-এর জানুয়ারি মাসে দিল্লি হাইকোর্টে কেন্দ্র জানায়, বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় ফেললে, উল্টো প্রতিক্রিয়া হতে পারে। মিথ্যে অভিযোগও জমা পড়তে পারে ভূরি ভূরি। বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করা হচ্ছে বলে ফেব্রুয়ারি মাসে ফের জানায় কেন্দ্র। এ নিয়ে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করতে হবে বলেও জানানো হয়। তার পরই  এ বার কেন্দ্রের মতামত চাইল সুপ্রিম কোর্ট। 

সেরা শিরোনাম

Mysterious Death: এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ
Mysterious Death: এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ
App Bike Ride: 'হাত ধরেছিল চালক, সঙ্গে অস্বস্তিকর হাসি', অ্যাপ বাইকের সফরে তিক্ত অভিজ্ঞতা মহিলার, 'নিরাপত্তাহীনতা, আতঙ্কে ভুগছি'
'হাত ধরেছিল চালক, সঙ্গে অস্বস্তিকর হাসি', অ্যাপ বাইকের সফরে তিক্ত অভিজ্ঞতা মহিলার, 'নিরাপত্তাহীনতা, আতঙ্কে ভুগছি'
Lal Krishna Advani : অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
Abhijeet Dipke : 'অভিজিৎকে কোথায় নিয়ে গেছেন ?' দিল্লি পুলিশকে প্রশ্ন ককরোচ জনতা পার্টির
'অভিজিৎকে কোথায় নিয়ে গেছেন ?' দিল্লি পুলিশকে প্রশ্ন ককরোচ জনতা পার্টির

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget