এক্সপ্লোর

Tamil Nadu Rains:তামিলনাড়ুতে ফের ভারী বর্ষণের পূর্বাভাস, জারি রেড অ্যালার্ট, স্ট্যালিনের সঙ্গে কথা মোদির

Tamil Nadu Rains Situation: চেন্নাই সহ তামিলনাড়ুর বিস্তীর্ণ অংশ প্রবল বর্ষণে ইতিমধ্যেই দুর্ভোগের সম্মুখীন হয়েছে। এরইমধ্যে মৌসম ভবন আগামী দিনগুলিতেও রাজ্য ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে।

 

চেন্নাই: প্রবল বর্ষণে বিপর্যস্ত তামিলনাড়ুর বিভিন্ন অঞ্চল। রাজ্যের বেশ কিছু জেলায় স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছে প্রশাসন। রাজ্যের ১৫ টি জেলায় স্কুলে ও ১০ টি জেলায় কলেজে ছুটি ঘোষণা করেছে। সোমবার জেলা প্রশাসন কুড্ডালোর, ভিল্লুপুরম, শিবগঙ্গা, সালেম, তিরুপাথুর, মায়িসাদুথুরা,তাঞ্জাভুর, তিরুভান্নামালাইয়ের মতো জেলাগুলিতে স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছে। তিরুচি, নাগাপট্টিনাম, কারুর, পুডুকোট্টাই, তিরুভারুর, আরিয়ালুর, পেরামবালুর, ভেলোর, রানিপেট, নামাক্কালে বৃষ্টির কারণে আজ স্কুল বন্ধ থাকবে। 

ভেঙে পড়া গাছ সরাতে ও বৃষ্টিতে জমা জল সরাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছেন চেন্নাই পুরসভার কর্মীরা। চেন্নাই পুরসভা পরিচালিত আশ্রয় শিবিরগুলিতে বৃষ্টি দুর্গত লোকজনকে খাদ্য ও পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। চেন্নাইতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। নীচু এলাকা জলমগ্ন। শহরের প্রধান রাস্তাগুলো জলের তলায়। জলে ভাসছে গাড়ি। কোমর-সমান জল ঠেলে চলছে যাতায়াত।

চেন্নাই সহ তামিলনাড়ুর বিস্তীর্ণ অংশ প্রবল বর্ষণে ইতিমধ্যেই দুর্ভোগের সম্মুখীন হয়েছে। এরইমধ্যে ভোগান্তির আশঙ্কা আরও বাড়িয়ে মৌসম ভবন আগামী দিনগুলিতেও রাজ্য ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, তামিলনাড়ু, কেরল, মাহে, পুদুচেরি, ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় প্রধানত ১০ ও ১১ নভেম্বর ভারী বৃষ্টি হতে পারে। এদিন তামিলনাড়ুর বর্ষণজনিত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী ত্রাণ ও উদ্ধারের কাজে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে। প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন, আমি সকলের সুস্থতা ও নিরাপত্তার প্রার্থনা করছি।

রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি

মৌসম ভবনের পূর্বাভাস, চেন্নাই ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে সপ্তাহান্তে প্রবল বর্ষণ হতে পারে। অন্যদিকে, তামিলনাড়ুর অধিকাংশ জেলা ও দক্ষিণ উপদ্বীপের বেশ কয়েকটি অংশে পুরো সপ্তাহজুড়েই বৃষ্টি হতে পারে। এরইমধ্যে অতিভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি। ফলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠার আশঙ্কা থাকছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget