এক্সপ্লোর

Saayoni Ghosh Gets Bail:আগরতলার আদালত থেকে জামিন পেলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ

TMC Leader Saayoni Ghosh gets bail:২ দিনের পুলিশ হেফাজতের আর্জি খারিজ করে দেয় আদালত। সায়নীর জামিন মঞ্জুর করা হয়। খুনের চেষ্টার অভিযোগে গতকাল গ্রেফতার হন সায়নী ঘোষ।

আগরতলা: আগরতলার আদালত থেকে জামিন পেলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। ২ দিনের পুলিশ হেফাজতের আর্জি খারিজ করে দেয় আদালত। সায়নীর জামিন মঞ্জুর করা হয়। খুনের চেষ্টার অভিযোগে গতকাল গ্রেফতার হন সায়নী ঘোষ।

জামিন পাওয়ার পর এবিপি আনন্দর সঙ্গে কথা বলতে গিয়ে সায়নী বলেছেন, সত্যের জয় হয়েছে। সত্যের জয় হবে, তা নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন তিনি। দলের নেতৃত্ব যেভাবে তাঁর পাশে দাঁড়িয়েছিল, সেজন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। যুব তৃণমূল নেত্রী সায়নী বলেছেন, এখনও লড়াই শেষ হয়নি। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের লড়াই চলবে। 

জামিন পাওয়ার পর আদালত থেকে বেরিয়ে আসেন সায়নী ঘোষ।  সেখানে ছিলেন কুণাল ঘোষ, ব্রাত্য বসুর মতো তৃণমূল নেতৃবৃন্দ। এদিনের শুনানিতে রাজ্যের আইনজীবী তৃণমূল নেত্রীর দুদিনের পুলিশ হেফাজতের আর্জি জানান। কিন্তু আদালত সেই আবেদনে সাড়া দেয়নি। 

আদালতে  সায়নী ঘোষের আইনজীবী সওয়াল করেন, ‘অভিযোগকারীর অভিযোগ ও পুলিশের বক্তব্যের মধ্যে ফারাক আছে’।

প্রাথমিকভাবে জানা গিয়েছে,   ৩০ হাজার টাকার বেল বন্ডে জামিন পেয়েছেন সায়নী। জামিন পাওয়ার পর সায়নী বলেছেন, এটা রাজনৈতিক লড়াই। বিজেপির বিরুদ্ধে লড়াই আরও জোরাল করবে তৃণমূল। সায়নী বলেন, "আজ হোক বা কাল, সত্যের জয় অবশ্যম্ভাবী। মহামান্য আদালতকে ধন্যবাদ জানাতে চাই আর সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাব। লড়াই এখনও বাকি রয়েছে।" 

  এর আগে  সকালে খুনের চেষ্টার অভিযোগে ত্রিপুরায় গ্রেফতার সায়নী ঘোষের সঙ্গে দেখা করেন তৃণমূল নেতা-নেত্রীরা। গ্রেফতারের পর, গতকাল রাতে আগরতলা পশ্চিম মহিলা থানায় রাখা হয় সায়নীকে। থানা চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এদিন থানায় গিয়ে সায়নীর সঙ্গে দেখা করেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু, সুস্মিতা দেব, অর্পিতা ঘোষরা। থানা থেকে বেরিয়ে কুণাল ঘোষ বলেন, রাজধর্ম পালন করছে না ত্রিপুরা পুলিশ। রাজনৈতিকভাবে তাদের ব্যবহার করা হচ্ছে। ভয়াবহ পরিস্থিতি, মন্তব্য ব্রাত্য বসুর। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget