এক্সপ্লোর

Wheat Export: নিষিদ্ধ হল গম রফতানি, মূল্যবৃদ্ধি সামাল দিতে ঘোষণা কেন্দ্রের

Wheat Export Ban:

নয়াদিল্লি: মূল্যবৃদ্ধির জেরে দমবন্ধ হয়ে আসছে সাধারণ মানুষের। খাদ্যদ্রব্য থেকে নিত্য প্রয়োজনের সব পণ্য, রকেট গতিতে দাম বেড়ে চলেছে সবকিছুর। এমন পরিস্থিতিতে বিদেশ-বিভুঁইয়ে গম রফতানি নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। জন সাধারণের খাদ্যের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। একমাত্র জরুরি পরিস্থিতি ছাড়া আপাতত গম রফতানি বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্র।

গম রফতানি নিষিদ্ধ করল কেন্দ্র

কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে, অবিলম্বে গমের রফতানি বন্ধ করা হচ্ছে, যাতে দেশীয় বাজারে মূল্যবৃদ্ধিতে লাগাম টানা যায়। গতকালের বিজ্ঞপ্তির আগে যে সমস্ত লেটারস অফ ক্রেডিট ইস্যু করা হয়েছে, শুধুমাত্র তার ভিত্তিতে রফতানি অনুমোদন করা হবে। এর পাশাপাশি, পড়শি দেশে যদি আপদকালীন পরিস্থিতি দেখা দেয়, সেখানেও গম রফতানিতে সায় দেবে কেন্দ্র। 

বৈদেশিক বাণিজ্য বিভাগের তরফে প্রকাশিত ওই বিবিৃতিতে আরও জানানো হয় যে, মানুষের খাদ্যের নিরাপত্তা সুনিশ্চিত করতে, প্রতিবেশি তথা সঙ্কটাপন্ন দেশগুলির কথা ভেবেই এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ বাধলে চিনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম রফতানিকারক দেশ ভারতের উপরই নির্ভরশীল হয়ে ওঠে একাধিক দেশ। চিন তালিকায় শীর্ষে থাকলেও, কৃষ্ণসাগরের উপর দিয়ে বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় ভারতের উপরই সিংহভাগ দায় বর্তায়।

আরও পড়ুন:  India Corona Update: দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, একদিনে মৃত্যু ১১ জনের

কিন্তু সম্প্রতি তাপপ্রবাহের জেরে গমচাষে প্রভূত ক্ষতি হয়েছে। পাশাপাশি মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে। মূদ্রাস্ফীতির হারও বেড়ে এপ্রিলে ৭.৭৯ শতাংশে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে গম রফতানি আপাতত বন্ধ করল কেন্দ্র। যদিও  এমন কোনও চিন্তা-ভাবনা নেই বলে চলতি মাসের শুরুতেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছিল। সেই সময় খাদ্যসচিব সুধাংশু পান্ডে জানিয়েছিলেন, ভারত যথেষ্ট পরিমাণ গম মজুত করে রেখেছে। তাই রফতানিতে কাটছাঁটের প্রশ্ন নেই। 

এমনকি সম্প্রতি জার্মানি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও বলতে শোনা যায় যে, "বর্তমান সঙ্কটের সময় ভারতীয় কৃষকরা গোটা বিশ্বের মুখে খাদ্যের জোগান দিতে এগিয়ে এসেছেন। মানসভ্যতা যখনই সঙ্কটে পড়েছে, ভারত বরাবরই সমাধান নিয়ে হাজির হয়েছে।"

রফতানিতে কাটছাঁট হবে না বলে সম্প্রতিই প্রতিশ্রুতি দিয়েছিল ভারত

পর পর পাঁচ বছর গম উৎপাদনে রেকর্ড গড়ার পর, এবছর ১১ কোটি ১৩ লক্ষ টন গম উৎপাদন হতে চলেছে বলে আন্দাজ করা হয়েছিল। কিন্তু তাপপ্রবাহে চাষের প্রভূত ক্ষতি হওয়ায় তা ১০ কোটি টনেও পৌঁছবে কিনা, সন্দেহ দেখা দিয়েছে। তবে দু'সপ্তাহ আগে গালভরা প্রতিশ্রুতি দেওয়ার পর এমন সিদ্ধান্ত বদলে, আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিদেশি ভারতীয় রাজকোষে বিদেশি মুদ্রা সঞ্চয়েও ঘাটতি দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget