এক্সপ্লোর

Tomato Flu : শিশুদের নিয়ে উদ্বেগ, এবার প্রতিবেশী রাজ্যে "টম্যাটো ফ্লু"-তে আক্রান্ত ২৬ !

Flu Cases in Odisha : বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটি একটি বিরল ভাইরাস সংক্রমণ। ত্বকে ফোস্কা পড়ে। লাল রঙের rash দেখা যায় ত্বকে

ভুবনেশ্বর : মাঙ্কি ফ্লু-র পর এবার টম্যাটো ফ্লু। নয়া ভাইরাল জ্বর নিয়ে উদ্বেগ। ওড়িশায় আক্রান্ত ২৬ জন শিশু। সেরাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বিজয় মহাপাত্র জানিয়েছেন, ভুবনেশ্বরের রিজিওনাল মেডিক্যাল রিসার্চ সেন্টারে ৩৬টি নমুনার পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ২৬টি পজিটিভ।

এই আক্রান্ত শিশুদের মধ্যে ১৯ জন ভুবনেশ্বরের, ৩ জন পুরীর এবং কটকের দুই জন। বিজয় মহাপাত্র আরও জানিয়েছেন, আক্রান্তরা ১-৯ বছর বয়সের । তাদের পাঁচ থেকে সাতদিন আইসোলেশনে রাখতে বলা হয়েছে। আক্রান্তদের অবস্থা অবশ্য গুরুতর নয়। নজরদারিতে রাখা হয়েছে।

একনজরে টমেটো ফ্লু সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য-

  • দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে টম্যাটো ফ্লু-তে আক্রান্ত শতাধিক শিশু।
  • কেরলে ৮০ জন শিশু পজিটিভ।
  • টম্যাটো ফ্লু মূলত শিশুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে।
  • বাংলায় বেশ কয়েকজন শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল, দাবি চিকিৎসকদের।
  • হাসপাতালে ভর্তির প্রয়োজন খুব কম জনের ক্ষেত্রেই পড়ে, দাবি চিকিৎসকদের।

এই জ্বরটি কী ?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটি একটি বিরল ভাইরাস সংক্রমণ। ত্বকে ফোস্কা পড়ে। লাল রঙের rash দেখা যায় ত্বকে। জ্বালা হয়। কেরলে মূলত পাঁচ বছরের নীচের শিশুদের এই সংক্রমণ দেখা যাচ্ছে। 

কী কী উপসর্গ :

যে শিশুদের এই সংক্রমণ হচ্ছে, তাদের গায়ে টম্যাটোর মতো লাল রঙের ফোস্কা (Blister) পড়ে। এছাড়াও জ্বর (Fever) আসে। শরীরের গাঁটে গাঁটে ব্যাথা হয়। গাঁট ফুলে যায় এবং অতিরিক্ত মাত্রায় ক্লান্তি আসে। বিশেষজ্ঞরা বলছেন অনেকক্ষেত্রে চিকুনগুনিয়ার মতো উপর্গ দেখা যায়। কোল্লাম (Kollam) ছাড়াও, আরয়ানকাভু, আঞ্চল. নেদুভাথুর (Neduvathur) এলাকা থেকেও এই সংক্রমণের খবর মিলছে।

বিশেষজ্ঞজের একাংশ জানাচ্ছেন, এটি এক ধরনের হ্যান্ড-ফুট-মাউথ ডিজিজ। সংক্রমণ ঠেকাতে সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সংক্রমণের মাঝেই সতর্ক থাকার বার্তা দিচ্ছেন ডাক্তাররা। সামান্য উপসর্গ দেখা দিলেও সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আক্রান্ত শিশুদের উষ্ণ জল খাওয়াতে হবে। কোনওভাবে ফোস্কায় হাত দেওয়া যাবে না। সামান্য উষ্ণ জলে স্নান করাতে হবে আক্রান্ত শিশুদের। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Lightning Hits IndiGO Flight: মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Gyanesh Kumar: SIR নিয়ে কেন পথে নামছে না AIMIM, জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাইছে না কেন? আসাদউদ্দিন ওয়েইসি বললেন…
SIR নিয়ে কেন পথে নামছে না AIMIM, জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাইছে না কেন? আসাদউদ্দিন ওয়েইসি বললেন…
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget