এক্সপ্লোর

Covid Fourth Wave: এবার কি চতুর্থ ঢেউ ? কী বলছেন দেশের তাবড় বিজ্ঞানী

Covid Fourth Wave: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ফের ২ হাজার পার। প্রায় ৬৬% বেড়েছে দৈনিক সংক্রমণ। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।

নয়া দিল্লি : দেশের বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ফের নতুন করে করোনা (Corona) সংক্রমণের বৃদ্ধি লক্ষ্য করা গেছে। কিন্তু, তা সত্ত্বেও চতুর্থ ঢেউয়ের (Fourth Wave) কোনও সম্ভাবনা দেখছেন না দেশের তাবড় বিজ্ঞানী। 

সংবাদ সংস্থা এএনআই-কে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের প্রাক্তন প্রধান বিজ্ঞানী আর গঙ্গাখেড়কর জানান, এখনও পর্যন্ত কোনও নতুন ভ্যারিয়েন্ট দেখা যায়নি। কাজেই, এখন চতুর্থ ঢেউয়ের কোনও সম্ভাবনা নেই। তবে, একটা বিষয় আমাদের বুঝতে হবে, গোটা বিশ্বে এই মুহূর্তে BA.2 ভ্যারিয়েন্ট রয়েছে। যেটা প্রতিদিন মানুষকে সংক্রমিত করে চলেছে।

আরও পড়ুন ; টানা ৩দিন ৫০০-র বেশি সংক্রমণ, মাস্ক না পরলে ফের জরিমানার পথে এই শহর

তিনি বলেন, আমরা স্কুল-কলেজ খুলে দিয়েছি। যার জেরে ছাত্ররাও বেরিয়েছে। তারা সংক্রমিত হচ্ছে। এর পাশাপাশি মাস্কের ব্যবহার তুলে নেওয়ায় সংক্রমণ বাড়ছে। কেউ কেউ হয়তো ভাবছেন, আর সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই। তাই খোলামেলা ঘুরতে পারি। তাঁরা মাস্ক ব্যবহারও বন্ধ করে দিয়েছেন। এঁরা সংক্রমিতের সংস্পর্শে এসে সংক্রমিত হচ্ছেন। 

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ফের ২ হাজার পার। প্রায় ৬৬% বেড়েছে দৈনিক সংক্রমণ। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।

আজকের করোনা আপডেট -

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৭ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২৪৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Coronavirus) মৃত্যু হয়েছে ৪০ জনের। এর মধ্যে কেরলেই মারা গিয়েছেন ৩৪ জন। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২২ হাজার ৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৪৭ হাজার ৫৯৪। এটা কি চতুর্থ ঢেউয়ের আভাস? মাথাচাড়া দিচ্ছে আশঙ্কা।

গত কয়েকদিন ধরে দিল্লিতে সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ দেখা গেছে। গতকালের বুলেটিন অনুযায়ী, দিল্লিতে ৬৩২ জন করোনা আক্রান্ত হন। টানা তিন দিন ৫০০-র বেশি সংক্রমণ দেখা যায় রাজধানীতে। যদি পজিটিভিটির হার কমে হয়েছে ৪.৪২ শতাংশ। সোমবার ছিল ৭.৭২ শতাংশ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget