এক্সপ্লোর

Mandatory Face Mask-Wearing: টানা ৩দিন ৫০০-র বেশি সংক্রমণ, মাস্ক না পরলে ফের জরিমানার পথে এই শহর

Mandatory Face Mask-Wearing: রাজধানীতে স্কুল খোলা থাকবে। তবে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার পর স্ট্যান্ডার্ট অপারেটিং প্রসিডিওর জারি করা হবে।

নয়া দিল্লি : নতুন করে দানা-বাঁধছে করোনা (Corona Virus) আতঙ্ক। এই পরিস্থিতিতে বিনা-মাস্কে (Mask) বেরোলে ফের জরিমানার পথে হাঁটতে পারে দিল্লি। জনবহুল এলাকায় কাউকে মাস্ক ছাড়া দেখা গেলে জরিমানার পদক্ষেপ নতুন করে আরোপ করতে পারে দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ। সাম্প্রতিক করোনা পরিস্থিতি নিয়ে আজই একটি বৈঠক করে ডিডিএমএ। সূত্রের খবর, সেখানে মাস্ক পরা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ম না মানলে ৫০০ টাকা জরিমানা করা হবে। 

সপ্তাহ তিনেক আগে, সংক্রমণ একেবারে কমে আসে রাজধানীতে। সেই সময় দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ মাস্ক না পরলে জরিমানার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। যদিও জনবহুল এলাকায় মাস্ক পরার জন্য তখনও উপদেশ দেওয়া হয়েছিল। এদিকে সূত্রের খবর, রাজধানীতে স্কুল খোলা থাকবে। তবে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার পর স্ট্যান্ডার্ট অপারেটিং প্রসিডিওর জারি করা হবে।

গত কয়েকদিন ধরে দিল্লিতে সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ দেখা গেছে। গতকালের বুলেটিন অনুযায়ী, দিল্লিতে ৬৩২ জন করোনা আক্রান্ত হন। টানা তিন দিন ৫০০-র বেশি সংক্রমণ দেখা গেছে রাজধানীতে। যদিও পজিটিভিটির হার কমে হয়েছে ৪.৪২ শতাংশ। সোমবার ছিল ৭.৭২ শতাংশ।

আরও পড়ুন ; ফের দাপট দেখাচ্ছে করোনা, প্রায় ৬৬% বাড়ল দৈনিক সংক্রমণ, বাড়ল দৈনিক মৃত্যুও

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ফের ২ হাজার পার। প্রায় ৬৬% বেড়েছে দৈনিক সংক্রমণ। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।

আজকের করোনা আপডেট -

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৭ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২৪৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Coronavirus) মৃত্যু হয়েছে ৪০ জনের। এর মধ্যে কেরলেই মারা গিয়েছেন ৩৪ জন। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২২ হাজার ৬ জনের।
মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৪৭ হাজার ৫৯৪। এটা কি চতুর্থ ঢেউয়ের আভাস? মাথাচাড়া দিচ্ছে আশঙ্কা।

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
India's Cleanest City : ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
Hindu Inheritance Law: জন্মসূত্রে কি দাদুর সম্পত্তির উপর অধিকার জন্মায় নাতির? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
জন্মসূত্রে কি দাদুর সম্পত্তির উপর অধিকার জন্মায় নাতির? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget