এক্সপ্লোর

Tripura : কী কারণে হঠাত্‍ পদত্যাগ বিপ্লব দেবের ?

Biplab Deb Resignation : যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরাকে মডেল সেট করার কথা বলেছিলেন খোদ অমিত শাহ, শনিবার সেই মুখ্যমন্ত্রিত্বের পদ থেকে আচমকা ইস্তফা দিলেন বিপ্লব দেব

দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও মুন্না আগরওয়াল, কলকাতা : কী কারণে হঠাত্‍ করে পদত্যাগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ? বিজেপি সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছিল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। সেই কারণেই কি সরানো হল বিপ্লব দেবকে ? শুরু জল্পনা । সূত্রের খবর, বিপ্লব দেবকে রাজ্যসভার সাংসদ করতে পারে বিজেপি।

যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরাকে মডেল সেট করার কথা বলেছিলেন খোদ অমিত শাহ, শনিবার সেই মুখ্যমন্ত্রিত্বের পদ থেকে আচমকা ইস্তফা দিলেন বিপ্লব দেব। এমনকী নিজের মেয়াদ শেষের আগেই মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন তিনি। 

বছর ঘুরলেই ত্রিপুরা বিধানসভার নির্বাচন । কিন্তু তার আগে কেন এই আচমকা পদত্যাগ ? বিজেপি সূত্রে খবর, এর নেপথ্যে রয়েছে বিপ্লব দেবের সঙ্গে দল ও সরকারের একটা অংশের বনিবনা না হওয়া। গেরুয়া শিবিরের অন্দরের খবর, শনিবার বিপ্লব দেব আচমকা ইস্তফা দিলেও, এর জমি তৈরি হচ্ছিল অনেকদিন ধরেই। 

বিজেপি সূত্রে খবর, বিপ্লব দেবের বিরুদ্ধে প্রধান তিনটি অভিযোগ উঠেছিল। নিজের মতো করে সরকার চালানো। দলের কোনও নেতার কথা না শোনা। সবাইকে নিয়ে চলতে না পারা। ত্রিপুরায় বিজেপির জোটসঙ্গী Indigenous Peoples Front of Tripura’র (IPFT) তরফেও বিপ্লব দেবের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করা হয়। সূত্রের খবর, এ নিয়ে দীর্ঘদিন ধরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে সরব ত্রিপুরার মন্ত্রী ও বিজেপি বিধায়কদের একটা বড় অংশ। একাধিকবার প্রকাশ্যেও এমন অভিযোগ সামনে এসেছে।

এনিয়ে গত বছর আগরতলার বিধায়ক ও বিজেপি নেতা সুদীপ রায় বর্মন বলেছিলেন, আমাদের যে ভিশন ডকুমেন্ট ছিল, তার ধারেকাছে নেই। কোনটা আগে, কোনটা পরে করতে হবে, তার মিনিমাম ধ্যানধারণা নেই। কারও সঙ্গে কনসাল্ট করে না। বাকি মন্ত্রীদের ভ্যালু নেই। শুধু ওয়ান ম্যান ভয়েজ আছে। অফিসারেরা তাঁর কথাই শুনছেন। তাহলে কে কী কাজ করবে।

এরপর এ নিয়ে একটি অভ্যন্তরীন তদন্ত করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেই তদন্তের পরই বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এনিয়ে বিপ্লবের বক্তব্য, প্রত্যেক কাজের একটা শৈলী থাকে। তার সময়সীমা থাকে। তার মধ্যে আমরা কাজ করি। আমাদের যেখানে যেখানে ফিট করা হয়, মুখ্যমন্ত্রী হোক বা অন্য পদ। বিপ্লব দেব সব জায়গায় ফিট।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে বিপ্লব দেবের আচমকা এই ইস্তফা আগামী বছর বিধানসভা ভোটে কোনও প্রভাব ফেলবে কিনা, সেটাই দেখার। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Deepak Mhaskey : অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
PM Modi Viral Video : আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget