এক্সপ্লোর

UP Polls 2022: ভোটের প্রচারে গিয়ে বিপত্তি, নিজের কেন্দ্র থেকে তাড়া খেয়ে ফিরলেন বিজেপি বিধায়ক

UP Polls 2022: উস্কানিমূলক মন্তব্যের জন্যই পরিচিত বিক্রম। ২০১৯ সালে অসহিষ্ণুতা নিয়ে যাঁরা মুখ খুলেছিলেন, তাঁদের বোমা ছুড়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিতে শোনা গিয়েছিল তাঁকে।

লখনউ: বিধানসভা নির্বাচনে (UP Polls 2022) বাকি নেই একমাসও। তার আগে ভোট চাইতে গিয়ে নিজের কেন্দ্রেই গ্রামবাসীদের তাড়া খেয়ে ফিরতে হল বিজেপি (BJP MLA) বিধায়ককে। দলত্যাগের হিড়িকে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) যখন বেসামাল অবস্থা গেরুয়া শিবিরের, সেই সময় মুজফ্ফরনগর (Muzaffarnagar) থেকে এমনই দৃশ্য উঠে এল।

বুধবার মুজফ্ফরনগরের খাতৌলীতে ভোটের প্রচারে গিয়েছিলেন সেখানকার বিধায়ক বিক্রম সিংহ সাইনি (Vikram Singh Saini)। গ্রামে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকেরও কথা ছিল তাঁর। কিন্ত নেটমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, গাড়ি থেকে নামার পরই বিক্রমকে ঘিরে ধরেন গ্রামবাসীরা। তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন সকলে। তাতে গ্রামের ভিতরে ঢোকা তো দূর, বিক্ষোভের মুখে পিছু হটে নিজের গাড়িতেই উঠে পড়েন তিনি এবং ঘটনাস্থল থেকে বেরিয়ে যান।

আরও পড়ুন: India-China Tension: অরুণাচল থেকে ফের ভারতীয় তরুণকে অপহরণের অভিযোগ, প্রধানমন্ত্রীকে নিশানা রাহুলের

কৃষি আইন নিয়ে এর আগে কৃষকদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন বিক্রম। তার জেরেই গ্রামবাসীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বলে জানা গিয়েছে। প্রথমে বিক্ষোভকারীদের সঙ্গে বচসায়ও জড়িয়ে পড়েন বিক্রম। পরে গ্রামবাসীদের সামনে হাতজোড় করে গাড়িতে উঠে যেতে দেখা যায় তাঁকে। তার পর সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান। যদিও বিক্ষোভকারীরা মত্ত অবস্থায় ছিলেন বলে পরে লখনউ ফিরে গিয়ে মন্তব্য করেন তিনি।

উস্কানিমূলক মন্তব্যের জন্যই পরিচিত বিক্রম। ২০১৯ সালে অসহিষ্ণুতা নিয়ে যাঁরা মুখ খুলেছিলেন, তাঁদের বোমা ছুড়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিতে শোনা গিয়েছিল তাঁকে। এমনকি হিন্দুদের দেশ বলেই ভারতবর্ষের নাম হিন্দুস্তান, এমন মন্তব্যও করেছেন তিনি। গোহত্যাকারীদের পা ভেঙে রেখে দেবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন।

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে সাত দফায় নির্বাচন উত্তরপ্রদেশে। ফলঘোষণা ১০ মার্চ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Supreme Court: ‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Badrinath Theft: বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget