এক্সপ্লোর

UP Road Accident: উত্তরপ্রদেশে সারা রাত মর্গের ফ্রিজারে, পরদিন বেঁচে উঠলেন দুর্ঘটনায় ‘মৃত’ ঘোষিত যুবক!

UP Dead Man Found Alive: চিকিৎসক জানিয়েছেন,পুলিশকে ঘটনার কথা জানানো হয় এবং দেহ মর্গের ফ্রিজারে রাখা হয়। ছয় ঘণ্টা পর শ্রীকেশ কুমারের আত্মীয়রা হাসপাতালে পৌঁছন।তখন পর্যন্ত দেহ মর্গের ফ্রিজারেই রাখা ছিল।

মোরাদাবাদ:  পথ দুর্ঘটনায় জখম ব্যক্তিকে মৃত ঘোষণা করে দিয়েছিলেন চিকিৎসকরা। এরপর হাতপাতালের মর্গের ফ্রিজারে পুরো একটা রাত রাখার পরের দিন সকালে দেখা গেল মৃত ব্যক্তির শ্বাসপ্রশ্বাস চলছে! এমনই অত্যাশ্চর্য ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশের মোরাদাবাদে। সারা রাত মর্গের ফ্রিজারে থাকার পরও ওই ব্যক্তিকে জীবিত দেখতে পেয়ে চমকে যান তাঁর আত্মীয়রা।

জানা গেছে, শ্রীকেশ কুমার নামে ওই ব্যক্তি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর জখম হয়েছিলেন। উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় তাঁকে একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয়।  বেসরকারি ওই চিকিৎসাকেন্দ্রে আনার সঙ্গে সঙ্গেই চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর গত শুক্রবার ময়নাতদন্তের জন্য তাঁর দেহ একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়।  সরকারি হাসপাতালের মেডিক্যাল সুপার গতকাল রবিবার সংবাদমাধ্যমকে জানান যে, জরুরিকালীন বিভাগের মেডিক্যাল অফিসার শ্রীকেশ কুমারকে পরীক্ষা করেন। তাঁর শরীরে জীবনের কোনও হদিশ না পাওয়ায় তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওই চিকিৎসক জানিয়েছেন, পুলিশকে ঘটনার কথা জানানো হয় এবং দেহ মর্গের ফ্রিজারে রাখা হয়। ছয় ঘণ্টা পর শ্রীকেশ কুমারের আত্মীয়রা হাসপাতালে পৌঁছন। তখন পর্যন্ত তাঁর দেহ মর্গের ফ্রিজারেই রাখা ছিল।

তিনি জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য কাগজপত্র তৈরির জন্য পুলিশ ও শ্রীকেশ কুমারের আত্মীয়রা হাসপাতালে পৌঁছন। তখন দেখা যায় শ্রীকেশ কুমার জীবিত রয়েছেন। 
সঙ্গে সঙ্গে ৪৫ বছরের শ্রীকেস কুমারকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তিনি কোমায় আছন্ন রয়েছেন বলে জানা গিয়েছে।

চিকিৎসক এই ঘটনাকে অত্যাশ্চর্য বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এটা মিরাক্যাল ছাড়া অন্য কিছু নয়। 

চিকিৎসকরা কীভাবে এমন ভুল করলেন, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

পরিবারের সদস্যরা এই ঘটনায় অবশ্য হাসপাতালের কর্মীদের অবহেলা ও গাফিলতিকে দায়ী করেছেন। শ্রীকেশ কুমারের এক আত্মীয় বলেছেন, জরুরিকালীন বিভাগের চিকিৎসক পরীক্ষা করে দেখেন, কিন্তু  কোনও চিকিৎসা করেননি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget