এক্সপ্লোর

Uttarakhand CM on Ripped Jeans: রিপড জিনসে আপত্তি ! প্রবল সমালোচনার মুখে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

‘ভারতীয় সংস্কৃতির পরিপন্থী রিপট জিনস, শিশুদের সামনে খারাপ দৃষ্টান্ত সৃষ্টি করে এই পোশাক’। মহিলাদের পোশাক নিয়ে মন্তব্যের জেরে বিতর্কের মুখে তিরথ সিং রাওয়াত। প্রতিবাদে রিপট জিনস পরা ছবিতে উপচে পড়ল সোশ্যাল মিডিয়া।

নয়াদিল্লি: ‘ভারতীয় সংস্কৃতির পরিপন্থী রিপট জিনস, শিশুদের সামনে খারাপ দৃষ্টান্ত সৃষ্টি করে এই পোশাক’। মহিলাদের পোশাক নিয়ে মন্তব্যের জেরে বিতর্কের মুখে তিরথ সিং রাওয়াত। প্রতিবাদে রিপড জিনস পরা ছবিতে উপচে পড়ল সোশ্যাল মিডিয়া।

গত মঙ্গলবার শিশুদের অধিকার নিয়ে উত্তরাখণ্ড রাজ্য কমিশন দেরাদুনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত একটি স্বেচ্ছাসেবী সংস্থার মহিলাকর্মীকে ছেঁড়া জিন্সের প্যান্ট পরতে দেখে বিস্মিত হন তিরথ সিং রাওয়াত। এই ধরণের পোশাক সমাজে খারাপ দৃষ্টান্ত সৃষ্টি করছে বলেও দাবি করেন তিনি। একবারে সরাসরি ওই মহিলার পোশাক নিয়ে প্রতিবাদ করে বসেন মুখ্যমন্ত্রী।

তিরথ বলেন, ‘এই ধরণের পোশাক পরে একজন মহিলা বাইরে গেলে, মানুষের সঙ্গে মিশে তাঁদের সমস্যা সমাধান করতে তাতে সমাজ ও শিশুদের কাছে কী বার্তা পৌঁছবে? শিশুদের শিক্ষা বাড়ি থেকেই দেওয়া হয়। বাড়ির শিক্ষা সঠিকভাবে না হলে জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে শিশুরা।‘

তিরথ আরও বলেন, ‘কাঁচি দিয়ে পোশাক কেটে হাঁটু দেখিয়ে বড়লোকদের অনুসরণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা কি আমাদের মূল্যবোধগুলোকেও কাঁচি দিয়ে কেটে ফেলছি?’

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে ক্ষুব্ধ সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। অনেকেই বলেছেন, ‘কে কী পোশাক পরবেন সেটা কেউই ঠিক করে দিতে পারেন না।‘ অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নাভেলি এই ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমাদের পোশাক বদলের আগে নিজের মানসিকতা বদলান। আমাকে এই ধরণের মন্তব্যই বিস্মিত করে।‘ সেইসঙ্গে তিনি তিরথের মন্তব্যটিও অবিকল তুলে ধরেন।  রিপট জিনস পরে নিজের ছবিরও পোস্ট করেছেন নব্যা।


Uttarakhand CM on Ripped Jeans: রিপড জিনসে আপত্তি ! প্রবল সমালোচনার মুখে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

তবে কেবল নব্যা নয়, সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ড করছে হ্যাশট্যাগ রিপট জিনস। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় রিপট জিনস পরে ছবি পোস্ট করেছেন গুল পনাগ, গৌরব দিবেদি, শ্বেতি মালিওয়াল, প্রিয়ঙ্কা চতুর্বদী সহ আরও অনেকে। প্রিয়ঙ্কা লেখেন, ‘মানসিকতা বদলান রাওয়াতজি তবেই তো দেশ বদলাবে।’

 

 

 

 

 

 

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
App Cab Ban Demands: বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
Cyclone Akvan : এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
Tamil Nadu News : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget