এক্সপ্লোর

Uttarkashi Avalanche: উদ্ধার ১৯ জনের দেহ, উত্তরকাশীতে ধসে মৃত্যুমিছিল

 Uttarkashi avalanche death : তাঁদের মধ্যে ১৯ জনের দেহ উদ্ধার হল। এখনও ১২ জন পর্বতারোহী নিখোঁজ।  

নয়াদিল্লি :  উত্তরকাশীতে ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১৯। পুলিশ সূত্রে খবর, গতকাল আরও ১২টি দেহ উদ্ধার হয়েছে।

নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং এর কয়েকজন পর্বতারোহী অভিযানে বেরিয়ে ধসের কবলে পড়েন।  তাঁদের মধ্যে ১৯ জনের দেহ উদ্ধার হল। এখনও ১২ জন পর্বতারোহী নিখোঁজ।  

উত্তরকাশীতে (Uttar Kashi) তুষারঝড়ে আটকে পড়েন ২৮ জন পর্বতারোহীর একটি দল। উত্তরকাশীতে অবস্থিত নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং-এর (Nehru Institute of Mountaineering) ২৮ জন ট্রেনি পর্বতারোহী (Trainee Mountaineers) দুর্ঘটনার কবলে পড়েন। জানা গেছে অভিযাত্রীরা তেলেঙ্গানা, গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, আসাম ও হরিয়ানা,  দিল্লি, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটকের বাসিন্দা। মঙ্গলবার ডোকরানি বামক হিমবাহে অ্যাডভান্স-লেভেল পর্বতারোহণের জন্য ট্রেকিং করতে গিয়ে তুষারঝড়ে (Avalanche) আটকে পড়েন তাঁরা। এরপর উত্তরকাশীতে ধসে মৃত্যুর সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। 

তুষারঝড়ের কবলে এখনও আটকে কতজন ? 

ইতিমধ্যেই ১৯ জনের মৃত্য হয়েছে বলে খবর।  আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে । এখনও পর্যন্ত ১২টি দেহ উদ্ধার হয়েছে।  আধিকারিকদের তরফে বলা হয়েছে, 'ঘটনাস্থলে যাঁরা এখনও আটকে রয়েছেন তাঁদের উদ্ধারের জন্য খোঁজ এবং রেসকিউ অপারেশন চলছে পুরোদমে।' রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি ভারতীয় বিমান বাহিনীর সাহায্যেও উদ্ধারকার্য চলছে।

 আবহাওয়ার পূর্বাভাস 

উত্তরাখণ্ডের আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে ৮ অক্টোবর পর্যন্ত উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে  । কুমায়ুন অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে।  ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে গাড়োয়াল পাহাড়ে। 

তবে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ থেকে প্রথমে  হেলিকপ্টার কাজে নেমেও বন্ধ করে দেয়। আবহাওয়া খুবই খারাপ ছিল এলাকায়। শুক্রবার থেকে ফের উদ্ধারকার্য শুরু হবে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। 

আগের দিন, জম্মু ও কাশ্মীরের গুলমার্গে অবস্থিত হাই অল্টিটিউড ওয়ারফেয়ার স্কুল থেকে ১৪সদস্যের একটি দল উদ্ধার অভিযানে যোগ দিয়েছে, স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (SEOC) এর সঙ্গে। 

                                                                                            

সেরা শিরোনাম

CJP Protest : 'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget