এক্সপ্লোর

Derek O’Brien to Naidu: ডেরেকের কথায় চোখে জল বিদায়ী উপরাষ্ট্রপতির, কী এমন বললেন ডেরেক?

VP Naidu's Farewell: উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু একসময়ের দাপুটে বিজেপি নেতা। যাঁর কথায় তিনি আবেগতাড়িত হয়ে পড়লেন তিনি তৃণমূলের সাংসদ ডেরেক ও ব্রায়েন।

নয়াদিল্লি: বিদায়ী উপ রাষ্ট্রপতির চোখে জল। আবেগে ভাসলেন তিনি। উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু (Venkaiah Naidu) একসময়ের দাপুটে বিজেপি নেতা। যাঁর কথায় তিনি আবেগতাড়িত হয়ে পড়লেন তিনি তৃণমূলের সাংসদ ডেরেক ও ব্রায়েন। 

শিশু বয়সেই মাতৃহারা:
মাত্র এক বছর বয়সে মাকে হারিয়েছিলেন উপরাষ্ট্রপতি। নাইডুর পরিবারে পোষা একটি ষাঁড়ের আক্রমণে প্রাণ যায় ভেঙ্কাইয়া নাইডুর মায়ের। তখন মায়ের কোলেই ছিলেন একরত্তি নাইডু। ডেরেকের বক্তব্য শুনে চোখের জল থামাতে পারেননি বিদায়ী উপরাষ্ট্রপতি। চোখ মুছতে দেখা যায় তাঁকে। সোমবার শেষবারের মতো রাজ্যসভার অধ্যক্ষের চেয়ারে বসেছিলেন বিদায়ী উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। সেই সময়ে বক্তব্য রাখতে গিয়ে নাইডুর জীবনের এই ঘটনার কথা তুলে ধরেন ডেরেক।     

কৃষিবিল নিয়েও মন্তব্য়:
এছাড়াও আরও কিছু কথা বলেছেন ডেরেক ও ব্রায়ান (Derek O’Brien)।  তিনি বলেন, '২০২০ সালে যখন কৃষিবিল পাশ হয় তখন কেন কৃষক পরিবারের সন্তান ভেঙ্কাইয়া নাইডু অধ্যক্ষের চেয়ারে ছিলেন না, সেটা একদিন নিজের আত্মজীবনীতে বলবেন বিদায়ী উপরাষ্ট্রপতি।' ডেরেক আরও বলেন, নিজের আত্মজীবনীতে ভেঙ্কাইয়া নাইডু নিশ্চয়ই এটাও বলবেন যে পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কেন একটাও প্রশ্নের উত্তর দেওয়াতে পারেননি তিনি।   

পুরনো বক্তব্যের প্রসঙ্গ:
নিজের আত্মজীবনীতে আরও কিছু বিষয়ে আলোকপাত করার আবেদন করেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। ২০১৩ সালে জ্বালানির দাম এবং ফোন ট্যাপিং সংক্রান্ত বিষয়ে সংসদে দাঁড়িয়ে ভেঙ্কাইয়া নাইডুর বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। 


নিজের বক্তব্যগুলি নিয়ে পরে একাধিক টুইটও করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। 

আরও পড়ুন:  কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দুঃসংবাদ! অষ্টম বেতন কমিশন নিয়ে কী বলল সরকার ?

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
Sajjan Kumar Dies : প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget