এক্সপ্লোর

8th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দুঃসংবাদ! অষ্টম বেতন কমিশন নিয়ে কী বলল সরকার ?

7th pay commission: জল্পনা চলছিল অনেকদিন ধরেই। সেই আশায় বুক বেঁধেছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। নতুন বেতন কমিশন গঠনের আশায় ছিলেন তাঁরা।

7th pay commission: জল্পনা চলছিল অনেকদিন ধরেই। সেই আশায় বুক বেঁধেছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।  নতুন বেতন কমিশন গঠনের আশায় ছিলেন তাঁরা। যদিও সংসদে কর্মীদের নিরাশ করলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

8th Pay Commission: কী বলেছেন মন্ত্রী ?
সংসদে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে সরকার স্পষ্ট জানিয়েছে, অষ্টম বেতন কমিশন গঠনের জন্য সরকারের কাছে কোনও প্রস্তাব আসেনি। প্রশ্নোত্তর পর্বে করা প্রশ্নের এই উত্তর দিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। এদিন লোকসভায় অর্থমন্ত্রীকে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের প্রস্তাবের বিষয়ে প্রশ্ন করা হয়। ১ জানুয়ারি, ২০২৬ থেকে নতুন বেতন কমিশনের হিসেব কার্যকর হবে কিনা তাও মন্ত্রীর থেকে জানতে চান সাংসদ। যার উত্তরে পঙ্কজ চৌধুরী বলেন, ''অষ্টম বেতন কমিশন গঠনের কোনও প্রস্তাব সরকারের কাছে আসেনি।''

8th Pay Commission: এদিন অর্থ প্রতিমন্ত্রী আরও বলেন, মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বাড়ানোর জন্য সরকার অনেক পদক্ষেপ নেয়। যেখানে প্রতি ছয় মাস অন্তর মহার্ঘ ভাতা বাড়ানো হয়। দেশের বর্তমান পরিস্থিতি বলছে, এবারও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নতুন করে ডিএ বৃদ্ধির কথা ভাবতে পারে সরকার। সেরকম হলে শীঘ্রই আসতে পারে সেই সুখবর। তবে এখনও সেই ধরনের কোনও নিশ্চিত খবর প্রকাশ্যে আসেনি।

7th pay commission: শেষ বেতন কমিশন কবে গঠিত হয় ?

১৯৪৭ সাল থেকে ১০টি বেতন কমিশন গঠিত হয়েছে। সরকার প্রতি ১০ বছরে একটি নতুন বেতন কমিশন গঠন করে। যার সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ও পেনশনভোগীদের পেনশন বাড়ানো হয়। সপ্তম বেতন কমিশন ২৪ ফেব্রুয়ারি ২০১৪ সালে ইউপিএ সরকার গঠন করেছিল। ২০০৬ ও ২০১৬ সালে ষষ্ঠ ও সপ্তম 
বেতন কমিশন কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বাড়ানোর সুপারিশ করেছিল। যা মেনে সরকারও বেতন বাড়িয়েছিল।

আরও পড়ুন : LIC Policy Plan : ২১৯০ টাকা দিয়ে পান ১০ লাখ, সঙ্গে কর ছাড়ের সুবিধা, এলআইসির রয়েছে এই পলিসি

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget