এক্সপ্লোর

High Rise Swing Video: ৫০ ফুট উঁচু থেকে ভেঙে পড়ল 'জয়রাইড'! পাঞ্জাবের মোহালিতে ভয়াবহ দুর্ঘটনা

High Rise Swing Crashes: একটি লম্বা দণ্ডের মধ্যে লাগানো ছিল একটা গোল চাকতি। বনবন করে ঘুরছিল ওই চাকতিটি। হঠাৎই ভেঙে পড়ে সেটি।

Mohali: পাঞ্জাবের মোহালিতে ঘটেছে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা। সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে একটি মেলা প্রাঙ্গণের মধ্যে আচমকাই ভেঙে পড়েছে একটি জায়ান্ট হুইল জয়রাইড। একটি লম্বা দণ্ডের মধ্যে লাগানো ছিল একটা গোল চাকতি। বনবন করে ঘুরছিল ওই চাকতিটি। হঠাৎই ভেঙে পড়ে সেটি। কার্যত চোখের নিমেষে কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়েছে ওই জয়রাইডটি। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে শোনা গিয়েছে। জানা যাচ্ছে, প্রায় ৫০ ফুট উঁচু থেকে ভেঙে পড়েছে এই দোলনাটি। ইতিমধ্যেই ট্যুইটার এবং ইনস্টাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়া মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, একটা লম্বা দণ্ড একটি চাকতির মধ্যে দিয়ে ঢুকে গিয়েছে। একটু অন্য ধরনের দেখতে এই দোলনা। চাকতিটি দিব্যি ঘুরতে শুরু করেছিল। তারপর হঠাৎই সেটি ৫০ ফুট থেকে ছিটকে ভেঙে পড়ে। জানা গিয়েছে পাঞ্জাবের মোহালিতে এই দুর্ঘটনা ঘটেছে। বাচ্চা এবং মহিলা- সহ বেশ কয়েকজন এই দুর্ঘটনায় আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, অত উঁচু থেকে চাকতির মতো জয়রাইড ছিটকে পড়ায় সেখানে থাকা বেশ কিছুজন নিজেদের চেয়ার থেকে কার্যত শূন্যে লাফিয়ে উঠেছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। মোহালির যে মাঠে এই মেলা চলছিল আপাতত তা বন্ধ করা হয়েছে। এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। কীভাবে ওই দোলনা অত উঁচু থেকে ভেঙে পড়ল তার সঠিক কোনও কারণ এখনও জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে, দোলনাটি আচমকা ভেঙে পড়ায় আশপাশের লোকজনের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। মেলায় আগতদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। যে যেদিকে পেরেছেন ছুটে পালিয়েছেন।  

এর আগেও অনেক জায়গায় মেলা প্রাঙ্গণ কিংবা খেলাধুলোর পার্ক বা মাঠে দোলনা ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। যাঁরা এইসব দোলনা বা জয়রাইড নিয়ে আসেন তাঁদের বারবার সাবধান করা হয়। কিন্তু এত কিছুর পরেও যে নিরাপত্তা এবং সুরক্ষায় ফাঁক রয়েছে তা স্পষ্ট। আপাতত এই দুর্ঘটনার কারণ খুঁজছে পুলিশ। কেন ওই জয়রাইড এভাবে ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। দোলনায় কোনও ত্রুটি ছিল কিনা সেটাও মাথায় রাখা হচ্ছে। 

আরও পড়ুন- লখনউয়ের হোটেলে বিধ্বংসী আগুন, ঘরে আটকে বহু আবাসিক

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget