এক্সপ্লোর

Indian Air Force: তরুণী অফিসারকে ধর্ষণ, যৌন নির্যাতনের অভিযোগ, কাঠগড়ায় উইং কমান্ডার, বায়ুসেনার অন্দরে শোরগোল

IAF Woman Flying Officer: জম্মু ও কাশ্মীরের বদগাম থেকে এই অভিযোগ সামনে এসেছে।

শ্রীনগর: কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর একমাস কেটে গিয়েছে। এর মধ্যেও একাধিক ধর্ষণ, নারী নির্যাতনের খবর উঠে এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এবার ধর্ষণের অভিযোগ উঠল ভারতীয় বায়ুসেনার অন্দরে। মহিলা ফ্লাইং অফিসার ধর্ষণের অভিযোগ তুললেন উইং কমান্ডারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। (Indian Air Force)

জম্মু ও কাশ্মীরের বদগাম থেকে এই অভিযোগ সামনে এসেছে। শ্রীনগরের বায়ুসেনা অভিযোগকারিণী এবং অভিযুক্ত, দু'জনই উপত্যকায় বায়ুসেনা ঘাঁটিতে মোতায়েন রয়েছেন। বদগাম থানায় এফআইআর দায়ের হয়েছে ইতিমধ্যেই। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, অভিযোগকারিণী এবং অভিযুক্ত, দু'জনই তদন্তে সহযোগিতা করছেন। (IAF Woman Flying Officer)

ভারতীয় বায়ুসেনার তরফে সংবাদমাধ্যমে বলা হয়, "মামলার বিষয়ে অবগত রয়েছি আমরা। বদগামের স্থানীয় থানায় এফআইআর দায়ের হয়েছে। শ্রীনগরে বায়ুসেনার সঙ্গে যোগাযোগ করেছে তারা। সব পক্ষই তদন্তে সহযোগিতা করছেন স্থানীয় পুলিশ ও প্রশাসনকে।" অভিযোগকারিণী জানিয়েছেন, গত দু'বছর ধরে হেনস্থার শিকার হচ্ছেন তিনি। যৌন নির্যাতনের পাশাপাশি, মানসিক অত্যাচারও চালানো হচ্ছে তাঁর উপর।

অভিযোগকারিণী জানিয়েছেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর, বর্ষবরণ পালিত হচ্ছিল অফিসারদের মেসে। তিনি উপহার পেয়েছিল কি না জানতে চান সিনিয়র। উপহার পাননি জানাতে, অভিযুক্ত উইং কমান্ডার জানান, তাঁর ঘরে উপহার রাখা আছে। সেই মতো ঘরে যেতে বলা হয় তাঁকে। ওই ঘরে কেউ ছিল না। পরিবারের কথা জানতে চাইলে, উইং কমান্ডার জানান, তাঁরা অন্যত্র থাকেন। এর পর তাঁর উপর যৌন নির্যাতন চালানো হয়।

ওই মহিলা ফ্লাইং অফিসার জানিয়েছেন, তাঁকে 'ওরাল সেক্স'-এ বাধ্য করা হয়। এর পর শ্লীলতাহানি করেন অভিযুক্ত। বার বার বারণ করেন তিনি। বাধা দেওয়ার চেষ্টা করেন। একটা সময় পর ধাক্কা দিয়ে সরিয়ে, পালিয়ে আসেন ঘর থেকে। কিন্তু আবারও দেখা হবে বলে জানান ওই উইং কমান্ডার। বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে গেলে, তাঁকে বারণ করা হয়। এর পর ফের তাঁর সঙ্গে একই আচরণ করেন অভিযুক্ত উইং কমান্ডার। 

বিষয়টি নিয়ে দুই মহিলা অফিসারের দ্বারস্থ হন অভিযোগকারিণী। এর পর কর্নেল স্তরের এক আধিকারিক তদন্তের নির্দেশ দেন। জানুয়ারি মাসেই দু'বার মুখোমুখি বসিয়ে  বয়ান নেওয়া হয় বলে দাবি অভিযোগকারিণীর।  সেই সময় সিনিয়র আধিকারিকের উপস্থিত থাকায় আপত্তি জানান তিনি। ভুল বুঝতে পেরে তদন্ত বন্ধ করে দেওয়া হয় মাঝ পথে। এর পর অভ্যন্তরীণ কমিটির কাছে নতুন করে অভিযোগ জানান তিনি। বেশ কয়েক মাস পর নেড়েচেড়ে দেখা হয় সেটি।

অভিযোগকারিণীর বক্তব্য, "অবিবাহিত মেয়ে হিসেবে বায়ুসেনায় যোগ দিয়ে কী মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছি, ভাষায় বলে বোঝাতে পারব না। স্টেশন কর্তৃপক্ষ পক্ষপাতিত্ব করছেন। অভিযুক্তকে আড়াল করা হচ্ছে। আইসি নিজের কাজ করছন না। অভিযুক্তকেই সমর্থন করছেন সকলে। এসব থেকে দূরে সরে যেতে ছুটি চেয়েছিলাম, তাও দেওয়া হয়নি। অভিযুক্ত ব্যক্তি এবং বাকিদের সঙ্গে মিশতে বাধ্য করা হচ্ছে আমাকে, যেন কিছু ঘটেনি। কর্তৃপক্ষের হাতে রোজ হেনস্থার শিকার হচ্ছি আমি।" তিনি বার বার বলা সত্ত্বেও ডাক্তারি পরীক্ষায় ঢিলেমি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ওই মহিলা ফ্লাইং অফিসার। তাঁর দাবি, প্রত্যক্ষদর্শী নেই বলে অজুহাত দেখিয়ে মে মাসে তদন্দ বন্ধ করে দেয় অভ্যন্তরীণ কমিটি। যৌন নির্যাতন সকলের সামনে ঘটকে কী করে, প্রশ্ন তুলেছেন তিনি। তিনি কার সঙ্গে কথা বলছেন, কোথায় যাচ্ছেন, সবকিছুর উপর নজদারি চলছে বলে অভিযোগ। আপাতত বদগাম পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এর আগে, ২০২১ সালেও একই ঘটনা ঘটে। বায়ুসেনার এক মহিলা পাইলট হাইকোর্টে যৌন নির্যাতনের অভিযোগ জানান। ফ্লাইট কমান্ডারের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি।

সেরা শিরোনাম

Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন
Kolkata Fire Incident: বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget