এক্সপ্লোর

Indian Navy: সাগরে একের পর এক জাহাজে হামলা, বাড়ল নজরদারি, নামানো হল ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী যুদ্ধবিমান, রণতরী

Drone Attacks: ভারতীয় নৌবাহিনী একটি যুদ্ধবিমানও নামিয়েছে, P-81, এটি একটি দূরপাল্লার নজরদারি চালানো যুদ্ধবিমান।

নয়াদিল্লি: দেশের তিন দিক ঘেরা জলভাগ দ্বারা। তাই সেদিকের নিরাপত্তা নিয়ে এতদিন তেমন মাথা ঘামাতে হয়নি। কিন্তু গত কয়েক দিন ধরে বার বার ভারত মহাসাগর এবং আরব সাগরে যেভাবে একের পর এক হামলার ঘটনা ঘটেছে, তাতে জলভাগের নিরাপত্তা আটোসাঁটো করতে তৎপর হল ভারত। আরব সাগরে তিন-তিনটি যুদ্ধজাহাজ নামানো হল। জলভাগের নিরাপত্তায় কোনও খামতি না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। (Indian Navy)

সোমবার ভারতীয় নৌবাহিনীর বিস্ফোরক নিয়ন্ত্রণ বিধি বিভাগের একটি দল তল্লাশি চালায়। দু'দিন আগে নিউ ম্যাঙ্গালুরু বন্দর যাওয়ার পথে আরব সাগরের উপকূলে ড্রোন হামলার শিকার হয় বাণিজ্যতরী MV Chem Pluto. সোমবার জাহাজটি মুম্বই এসে পৌঁছয়। নৌবাহিনীর বিস্ফোরক নিয়ন্ত্রণ বিধি বিভাগের ওই দল জাহাজটিতে তল্লাশি চালায়। হামলার তীব্রতা কেমন ছিল, কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা সরেজমিনে দেখা হয়।  তার পরই এদিন আরব সাগরে যুদ্ধজাহাজ নামানো হল। (Drone Attacks)

ভারতীয় নৌবাহিনী একটি যুদ্ধবিমানও নামিয়েছে, P-81, এটি একটি দূরপাল্লার নজরদারি চালানো যুদ্ধবিমান। এর পাশাপাশি, INS Mormugao, INS Kochi এবং INS Kolkata নামের তিনটি যুদ্ধজাহাজ নামানো হয়েছে জলে। ভারতীয় জলসীমার উপর নজরদারি চালাবে তারা। শুধু তাই নয়, শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতেও সক্ষম ওই তিনটি জাহাজ। শনিবার লিবিয়ার পতাকা লাগানো MV Chem Pluto ড্রোন হামলার শিকার হয়। তার আগে, লোহিত সাগরে, এডেন উপসাগরেও একের পর এক জাহাজ হামলার শিকার হয়। ইরানের সশস্ত্র বিদ্রোহী সংস্থা হুথি-র নাম জড়ায় তাতে। ইজরায়েল-হামাস যুদ্ধের আবহে হামলা চালানো হয়। 

আরও পড়ুন: Dunki Flight: আশ্রয় চেয়ে ফ্রান্সেই রয়ে গেলেন শিশু-সহ ২৭, বিদেশে পালাতে গিয়ে আটক হওয়া ২৭৬ ভারতীয় দেশে ফিরলেন

আমেরিকার প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তের পর বিষয়টি যৌথ ভাবে খতিয়ে গেখা হচ্ছে। প্রাথমিক পর্যবেক্ষণের পর পরবর্তী পর্যায়ের তদন্ত শুরু হয়েছে MC Chem Pluto-কে নিয়ে। ধাপে ধাপে পরীক্ষার পর ঠিক হবে, কবে ফের জলে নামানো যাবে জাহাজটিকে। জাহাজটিকে মেরামত করারও প্রয়োজন রয়েছে।

জানা গিয়েছে, সৌদি আরবের আল জুবেইল বন্দর থেকে অশোধিত তেল নিয়ে ম্যাঙ্গালুরু যাচ্ছিল MC Chem Pluto. সেই সময়, শনিবার পোরবন্দর থেকে ২১৭ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয় সেটি। হামলায় হতাহতের খবর না থাকলেও, বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কারণ শুধু MC Chem Pluto-ই নয়, গাবোর পতাকা লাগানো একিট অশোধিত তেলের ট্যাঙ্কার লক্ষ করেও সম্প্রতি লোহিত সাগরে ড্রোন হামলা চালানো হয়। ওই জাহাজে ২৫ জন ভারতীয় ছিলেন। তাতেও কেউ যদিও হতাহত হননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget