এক্সপ্লোর

Dunki Flight: আশ্রয় চেয়ে ফ্রান্সেই রয়ে গেলেন শিশু-সহ ২৭, বিদেশে পালাতে গিয়ে আটক হওয়া ২৭৬ ভারতীয় দেশে ফিরলেন

Human Trafficking: এদিন ভোররাত ২.৩টের সময় ফ্রান্সের ভাটরি বিমানবন্দর থেকে রওনা দেয় এয়ারবাস A340 বিমানটি। ভোর ৪টের কিছু ক্ষণ পর মুম্বই বিমানবন্দরে পৌঁছয়।

মুম্বই: মানব পাচারের অভিযোগে ফ্রান্সে আটক হওয়া বিমান দেশে ফিরল (Human Trafficking)। চারদিন ধরে ফ্রান্সের বিমানবন্দরে আটকে থাকার পর, মঙ্গলবার সকালে মুম্বই বিমানবন্দরে নামে এয়ারবাস A340 বিমানটি। মোট ৩০৩ জন ভারতীয়-সহ বিমানটি আটক হয়েছিল ফ্রান্সে। এদিন দেশে ফিরেছেন ২৭৬ জন যাত্রী। পাঁচ শিশু-সহ বাকি ২৭ জন ফ্রান্সেই রয়ে গিয়েছেন। সেদেশে আশ্রয় চেয়ে আবেদন জানিয়েছেন তাঁরা। (Dunki Flight)

এদিন ভোররাত ২.৩০টের সময় ফ্রান্সের ভাটরি বিমানবন্দর থেকে রওনা দেয় এয়ারবাস A340 বিমানটি। ভোর ৪টের কিছু ক্ষণ পর মুম্বই বিমানবন্দরে পৌঁছয়। কাগজপত্র সংক্রান্ত কাজ সেরে মুম্বই বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে দেখা যায় যাত্রীদের অনেককে। যাঁরা ফ্রান্সে রয়ে আশ্রয় চেয়ে আবেদন জানিয়েছেন এবং সেখানে রয়ে গিয়েছেন, তাঁদের প্যারিসে 'স্পেশ্যাল জোনে' স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের আবেদন বিবেচনা করে দেখা হবে।

দুবাই থেকে নিকারাগুয়ার উদ্দেশে রওনা দেওয়া ওই  বিমানটিকে বৃহস্পতিবার ৩০৩ জন যাত্রীসমেত ফ্রান্সের ভাটরি বিমানবন্দরে আটক করা হয়।  ফরাসি কর্তৃপক্ষ ভারতীয় দূতাবাসকে বিষয়টি সম্পর্কে অবগত করেন। কনস্যুলার অ্যাকসেস মেলার পর দূতাবাসের একটি দল পৌঁছেছে ঘটনাস্থলে। জানা যায়, রোমানিয়ার চার্টার কোম্পানি লেজেন্ট এয়ারলাইন্সের বিমানের বিমান সেটি। প্রযুক্তিগত কারণ দেখিয়ে বৃহস্পতিবার ফ্রান্সের ভাটরি বিমানবন্দরে নামে বিমানটি। জ্বালানি ভরার কথা জানায়। মানব পাচার হচ্ছে বলে সন্দেহ জাগলে সেটিকে আটকানো হয়। 

আরও পড়ুন: Atal Bihari Vajpayee Special: 'সরকার আসবে-যাবে, থেকে যাবে এই দেশ, এই গণতন্ত্র', ফিরে দেখা অটল বিহারী বাজপেয়ির স্মরণীয় ভাষণ

গোপন সূত্রে খবর পেয়ে বিমানটিকে আটক করেন ফরাসিকর্তৃপক্ষ। মানব পাচারের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নামে সংগঠিত অপরাধ দমন সংস্থা JUNALCO.  তদন্তে নেমেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত দু'জনকে আটক করো হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। বেআইনি ভাবে ওই ৩০০-র বেশি ভারতীয় আমেরিকা এবং কানাডায় ঢোকার উদ্দেশে রওনা দিয়েছিলেন বলে জানা যায়। যদিও রোমানিয়ার ওই বিমান সংস্থা অভিযোগ অস্বীকার করে। মানব পাচারের অভিযোগ প্রমাণ করা গেলে, ২০ বছরের জন্য় ফ্রান্সে ওই বিমান সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপতে পারে।

এ নিয়ে ফ্রান্সে ভারতীয় দূতাবাসের তরফে সোমবার বিবৃতি দেওয়া হয়। ফ্রান্স সরকারকে ধন্যবাদ জানিয়ে দ্রুত যাত্রীদের দেশে ফিরিয়ে আনা কথা জানায় তারা। কিন্তু দুবাই থেকে নিকারাগুয়া কেন যাচ্ছিল বিমানটি? ফরাসি তদন্তকারীদের দাবি, নিকারাগুয়ায় সকলকে নামিয়ে সেখান থেকে আমেরিকা এবং কানাডায় অনুপ্রবেশের কথা ছিল। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শুধুমাত্র ২০২৩ সালেই বেআইনি ভাবে আমেরিকায় প্রবেশ করেছেন ৯৬ হাজার ৯১৭ জন ভারতীয়। এক্ষেত্রে নিকারাগুয়াকে প্রবেশপথ হিসেবে বেছে নেওয়া হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget