এক্সপ্লোর

করোনাভাইরাস: ভারতীয় বংশোদ্ভূত ইহুদি যুবককে চিনা সন্দেহে 'মার' ইজরায়েলে

ইজরায়েলি টিভি চ্যানেলটি জানিয়েছে, ছেলেটির দেওয়া বর্ণনার ভিত্তিতে দুই সন্দেহভাজন হামলাকারীর খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনার কোনও প্রত্যক্ষদর্শী না থাকায় পুলিশকে ওই এলাকার নিরাপত্তা সংক্রান্ত সিসিটিভ ফুটেজের সাহায্য নিতে হচ্ছে।

নয়াদিল্লি: গোটা দুনিয়ায় করোনাভাইরাস সংক্রমণ হু হু করে ছড়ানোর জন্য দায়ী কে, বাসে-ট্রামে আলোচনা শোনা যাচ্ছে প্রায়ই। চিনের ইউহানে প্রথম থাবা বসিয়েছিল বলে অনেকেরই অভিমত, এজন্য দায়ী শি জিনপিংয়ের দেশই। চিনকে নিশানা করে জাতবিদ্বেষগন্ধী মন্তব্যও শোনা যাচ্ছে। বিহারের মুজফফরনগরের আদালতে শি-র বিরুদ্ধে চক্রান্ত করে করোনাভাইরাস ছড়ানোর অভিযোগও দায়ের হয়েছে। এমনকী চিনের দিকে আঙুল ওঠার মাশুল দিতে হল এক ভারতীয় বংশোদ্ভূত ইহুদিকে! ইজরায়েলের তিবেরিয়াস শহরে আম-সালেম সিংসন নামে ২৮ বছরের যুবককে ‘চিনা’, ‘করোনা’, ‘করোনা’ বলে চিত্কার করে ডেকে মারধরের অভিযোগ উঠল দুজনের বিরুদ্ধে। ছেলেটি ভারতের উত্তরপূর্বের দুই রাজ্য মনিপুর, মিজোরামের একটি ইহুদি গোষ্ঠীর। বুকে আঘাত নিয়ে তিনি পোরিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন বলে চ্যানেল ১৩-র খবর। ইজরায়েলি টিভি চ্যানেলটি জানিয়েছে, ছেলেটির দেওয়া বর্ণনার ভিত্তিতে দুই সন্দেহভাজন হামলাকারীর খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনার কোনও প্রত্যক্ষদর্শী না থাকায় পুলিশকে ওই এলাকার নিরাপত্তা সংক্রান্ত সিসিটিভ ফুটেজের সাহায্য নিতে হচ্ছে। তিনি চিনা নন, করোনাভাইরাসে আক্রান্তও হননি বলে হামলাকারীদের বোঝানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে কাজ হয়নি। এমনই পুলিশকে জানিয়েছেন সিংসন। তিনি মালট এলাকার বাসিন্দা, তিন বছর আগে তাঁর পরিবার ভারত থেকে ইজরায়েল পাড়ি দেয় বলে ইজরায়েলি টিভি চ্যানেলটি তাদের প্রতিবেদনে জানিয়েছে। ইজরায়েলে সিংসনদের মতো ইহুদি সম্প্রদায়ের ভারত থেকে অভিবাসন নিয়ে কাজ করা সংস্থা সাভেই ইজরায়েল-এর প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান মাইকেল ফ্রয়েন্ডকে উদ্ধৃত করে চ্যানেলটি বলেছে, আমরা তিবেরিয়াসে জাতবিদ্বেষী, ঘৃণ্য হামলার খবরে বিস্মিত। ইজরায়েলি পুলিশকে অবিলম্ব পুরো ঘটনার তদন্ত করতে হবে। এই জঘন্য আক্রমণে যুক্ত লোকজনের বিচার ও শাস্তি চাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Amit Shah : গেরুয়া পতাকা কেন এখানে? জাতীয় পতাকা কই? তিরঙ্গা যাত্রায় চটলেন অমিত শাহ
গেরুয়া পতাকা কেন এখানে? জাতীয় পতাকা কই? তিরঙ্গা যাত্রায় চটলেন অমিত শাহ
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget