এক্সপ্লোর

Indian Railways Update : যাত্রীদের জন্য সুখবর, ভারতীয় রেলে শীঘ্রই এসি ইকোনমি ক্লাস

এবার 'এসি ইকোনমি ক্লাস' পাওয়া যাবে দূরপাল্লার ট্রেনে। নতুন এসি ৩-টায়ার কোচে থাকবে ৭২-এর বদলে ৮৩টি বার্থ।বর্তমানে দূরপাল্লার ট্রেনে এসি ইকোনমি ক্লাসের ভাড়ার বিষয়ে ভাবছে রেল।

নয়া দিল্লি : ভারতীয় রেলে এবার এসি ইকোনমি ক্লাস চালু হতে চলেছে। ইতিমধ্যেই এই ধরনের ২৭টি কোচ তৈরি করেছে রেল। দেশের বিভিন্ন জোনে এই ধরনের দূরপাল্লার ট্রেন চালাবে ইন্ডিয়ান রেলওয়ে।

দীর্ঘদিনের পরিকল্পনার সমাপ্তি। এবার সাশ্রয়ী 'এসি ইকোনমি ক্লাস' পাওয়া যাবে দূরপাল্লার ট্রেনে। নতুন এসি ৩-টায়ার কোচে থাকবে ৭২-এর বদলে ৮৩টি বার্থ। বর্তমানে দূরপাল্লার ট্রেনে এসি ইকোনমি ক্লাসের ভাড়ার বিষয়ে ভাবছে রেল। নন-এসি স্লিপার ক্লাসের যাত্রীদের কথা ভেবেই এই ভাড়ার সিদ্ধান্ত নিতে চাইছে রেল। তবে এ ক্ষেত্রে অন্য মতও রয়েছে। রেলের একাংশ চাইছে, নতুন ইকোনমি ক্লাসের ভাড়া এসি-৩ টায়ারের প্রায় সমান রাখা হোক।

সূত্রের খবর, গত মে মাস থেকে এসি ইকোনমি ক্লাসের ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি রেল। তবে শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। বিভিন্ন রিপোর্ট বলছে, ইতিমধ্যেই রিজার্ভেশন পেপারওয়ার্কে ‘3E’ নাম দেওয়া হয়েছে নতুন এসি ইকোনমি ক্লাসের। ভারতীয় রেলের ইতিহাস বলছে, আগেও এসি ইকোনমি ক্লাস শুরু হয়েছিল দূরপাল্লার ট্রেনে। সেবার গরিব রথের নামে চলেছিল সেই ট্রেন। যদিও সেই প্রকল্পে সাফল্যের মুখ দেখেনি রেল। মূলত , মাঝের বার্থ বাড়িয়ে দেওয়ায় যাত্রীদের অভিযোগ শুনতে হয়েছিল অহরহ। 

তবে এবার বিষয়টি মাথায় রেখেছে রেল। কাপুরতলায় নতুন করে ডিজাইন করা হয়েছে এসি ইকোনমি ক্লাসের কোচ। যেখানে প্রত্যেক বার্থের জন্য এসির হাওয়া পাওয়ার জন্য নির্দিষ্ট ভেন্টের ব্যবস্থা করা হয়েছে। নতুন বার্থ ও সিটে দেওয়া হয়েছে মডিউলার ডিজাইন। যেখানে রয়েছে ভাঁজকরা টেবিলের সুবিধা। যাত্রী স্বাচ্ছন্দের কথা ভেবে প্রত্যেক বার্থে পড়ার জন্য আলো ও মোবাইল চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে। কামরায় যাতে হাঁটাচলায় সমস্যা না হয়, সেদিকে নজর দিয়েছে রেল কর্তৃপক্ষ।

অতীতে গরিব রথে যাত্রী বাড়াতে গিয়ে সমস্যার মুখোমুখি হতে হয়েছিল ভারতীয় রেলকে। মূলত, মাঝে বার্থ বাড়ানোয় সমস্যা সৃষ্টি হচ্ছিল যাত্রীদের। এবার নতুন ডিজাইন এনে এসি ইকোনমি ক্লাসে সেই সমাধান করতে চলেছে রেল। শীঘ্রই ভাড়ার সিদ্ধান্ত হলেই গড়াবে এসি ইকোনমি ক্লাসের চাকা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump Visit in China : ৪টি 'রেড লাইন', ট্রাম্পের সফরের আগেই পোস্ট চিনের; বেজিং পৌঁছালেন মার্কিন প্রেসিডেন্ট
Donald Trump Visit in China : ৪টি 'রেড লাইন', ট্রাম্পের সফরের আগেই পোস্ট চিনের; বেজিং পৌঁছালেন মার্কিন প্রেসিডেন্ট
Summer Vacation: গরমের ছুটির মেয়াদ বাড়ল স্কুলে, কবে পর্যন্ত ছুটি? কবে খুলবে স্কুল?
গরমের ছুটির মেয়াদ বাড়ল স্কুলে, কবে পর্যন্ত ছুটি? কবে খুলবে স্কুল?
TMC Leaders Arrested: তোলাবাজির অভিযোগে গ্রেফতার একাধিক TMC নেতা, শুরু থেকেই সরকারের 'অ্যাকশন' মোড চালু
তোলাবাজির অভিযোগে গ্রেফতার একাধিক TMC নেতা, শুরু থেকেই সরকারের 'অ্যাকশন' মোড চালু
News Live Updates: জয়ের পর ভোটারদের কৃতজ্ঞতা জানাতে ভবানীপুরে অভিনন্দন যাত্রা
জয়ের পর ভোটারদের কৃতজ্ঞতা জানাতে ভবানীপুরে অভিনন্দন যাত্রা

ভিডিও

Sujit Bose Arrest: টাকা-জমি নিয়ে পুরসভার ১৫০ চাকরি বিক্রি, দক্ষিণ দমদমের বাইরেও ছিল সুজিতের কারবার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১২.০৫.২৬)। রঙচটা বাড়ির গোপন কুঠুরিতে তৃণমূল নেতার 'শিশমহল'!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১২.০৫.২৬)। লকডাউনে বন্ধ, সুজিতের রেস্তোরাঁর অ্যাকাউন্টে নগদে জমা কোটি-কোটি টাকা!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget