এক্সপ্লোর

ইউহান এখন ‘ভূতের শহর’, বললেন করোনাভাইরাসের কেন্দ্রস্থল থেকে প্রাণ বাঁচিয়ে ফিরে আসা পড়ুয়া

আশিস জানিয়েছেন, করোনা ছড়ানোর পর থেকে খাঁ খাঁ করছে ইউহান। অন্য সময়ের ব্যস্ত রাস্তাঘাট এখন ধু ধু করছে, কোনও বেসরকারি গাড়ি নেই, সরকারি যানবাহনের দেখা মিলছে কালেভদ্রে এক আধটা।

কলকাতা: ইউহানের কাছেই এক বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তেন তিনি। করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় কোনওক্রমে ফিরেছেন দেশে। ফেলে আসা শহরের বদলে যাওয়া চেহারাটার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন মহারাষ্ট্রের লাতুরের বাসিন্দা আশিস কুর্মে। বলেছেন, পুরনো শহরের সঙ্গে এখনকার ইউহানের তুলনা করলে চমকে উঠতে হয়। এই ইউহান থেকেই করোনাভাইরাস ছড়ায় বলে জানা গিয়েছে। আশিস জানিয়েছেন, করোনা ছড়ানোর পর থেকে খাঁ খাঁ করছে ইউহান। অন্য সময়ের ব্যস্ত রাস্তাঘাট এখন ধু ধু করছে, কোনও বেসরকারি গাড়ি নেই, সরকারি যানবাহনের দেখা মিলছে কালেভদ্রে এক আধটা। ২৭ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত তাঁদের পরীক্ষা চলে, ৮ ডিসেম্বর ধরা পড়ে প্রথম করোনা সংক্রমণ। জানুয়ারির প্রথম সপ্তাহের আগে পর্যন্ত এ ব্যাপারে কেউ কিছু জানত না, সবাই নির্বিঘ্নেই রাস্তাঘাটে ঘোরাঘুরি করত। কিন্তু হুবেই প্রদেশের এই প্রাণচঞ্চল শহরের ছবি দ্রুত বদলাতে শুরু করে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই তাঁদের প্রতিদিন শরীরের তাপমাত্রা মাপতে হচ্ছিল। তবে স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে পারছিলেন, ২৩ জানুয়ারি পর্যন্ত গিয়েছেন বাজারহাট, বন্ধুবান্ধবের বাড়ি। কিন্তু সেদিন থেকে গোটা শহর কার্যত স্তব্ধ হয়ে যায়, তাঁদের চলাফেরা হয় নিয়ন্ত্রিত। তখন থেকে তাঁদের হস্টেলে থাকতে হত, শিক্ষকশিক্ষিকারা এনে দিচ্ছিলেন দরকারি জিনিসপত্র। তবে চিনা নাগরিকদের তাঁদের হস্টেল চত্বরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। পরিস্থিতি উত্তরোত্তর খারাপ হওয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। দেশে ফেরার পর ১৪ দিন তাঁকে কোয়ারান্টাইনে রাখা হয়, তারপর পাঠানো হয় লাতুরের বাড়ি। তবে ইউহানের রাস্তায় মৃতদেহ পড়ে থাকার যে সব ভিডিও দেখা যাচ্ছে, সেগুলি জাল বলে দাবি করেছেন তিনি। যদিও এর মধ্যে আরও ভিডিও প্রকাশ্যে এসেছে, যেগুলিতে দেখা যাচ্ছে, ইউহানের বাসিন্দারা এক বরিষ্ঠ সরকারি আধিকারিককে হেনস্থা করছেন, তাঁদের অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে প্রশাসন পুরোপুরি ব্যর্থ। স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি শাকসবজি ও মাংস পৌঁছে দেবেন বলে প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা হচ্ছে না, এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাও নিশ্চুপ রয়েছেন বলে তাঁরা অভিযোগ করেছেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: ‘আমি মামলা করব’, বললেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়, হরিশ মুখার্জি রোডের বাড়িতে CID, কালীঘাটের বাড়িতে পাওয়া গেল তাঁকে
‘আমি মামলা করব’, বললেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়, হরিশ মুখার্জি রোডের বাড়িতে CID, কালীঘাটের বাড়িতে পাওয়া গেল তাঁকে
West Bengal News Today Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি 'শান্তিনিকেতন'- এ সিআইডি, বন্ধ দরজা, বাইরে অপেক্ষায় আধিকারিকরা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি 'শান্তিনিকেতন'- এ সিআইডি, বন্ধ দরজা, বাইরে অপেক্ষায় আধিকারিকরা
Abhishek Banerjee: এবার অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে সিআইডি টিম
এবার অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে সিআইডি টিম
Surgery from China: চিনের উহানে বসে ডাক্তার, রোগিণী ভর্তি হায়দরাবাদের হাসপাতালে, সফল অস্ত্রোপচার হল
চিনের উহানে বসে ডাক্তার, রোগিণী ভর্তি হায়দরাবাদের হাসপাতালে, সফল অস্ত্রোপচার হল

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget