এক্সপ্লোর

IndiGo Flight Chaos : ডিউটির সময় শেষ হয়ে যাওয়ায় টেক-অফে না পাইলটের, চরম বিশৃঙ্খলা ইন্ডিগোর বিমানে; দরজায় লাথি বিক্ষুব্ধ যাত্রীর

Chaos at IndiGo Flight : এই পরিস্থিতিতে উত্তেজিত এক যাত্রীকে এক্সিট ডোরে লাথি মারতেও দেখা যায়। 

মুম্বই : এবার চরম বিশৃঙ্খলা ছড়াল ইন্ডিগোর বিমানে। ডিউটির সময় শেষ হয়ে যাওয়ায় বিমান ওড়াতে চাননি পাইলট। যাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ছড়াল মুম্বই থেকে থাইল্যান্ডের ক্রাবিগামী বিমানে।

ইন্ডিগোর 6E 1085 বিমানের ভোর ৪টে ৫ মিনিট নাগাদ উড়ানের কথা ছিল। কিন্তু, তিন ঘণ্টার বেশি দেরি হয় সেটি। ঘটনার সময়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিমানে থাকা ক্রেবিন ক্রু-দের সঙ্গে যাত্রীদের তপ্ত বাক্য বিনিময় চলছে। যাত্রীরা অভিযোগ তোলেন যে, পাইলট বিমান নিয়ে যেতে চাইছেন না এই বলে যে তাঁর ডিউটির সময় শেষ হয়ে গেছে। এক যাত্রী তখন চিৎকার করে বলতে থাকেন, "আমাদের যে প্ল্যান আছে তার কী হবে ?" ক্রু মেম্বারদের যাত্রীরা প্রশ্ন করেন, "উনি ইঁদুরের মতো কেন লুকিয়ে আছেন ?" এই পরিস্থিতিতে উত্তেজিত এক যাত্রীকে এক্সিট ডোরে লাথি মারতেও দেখা যায়। 

পরে এক বিবৃতিতে ইন্ডিগোর মুখপাত্র জানান, "বিমানবন্দরে দেরিতে আসা, বিমান যানজট এবং ক্রুদের তাঁদের ডিউটির সময়সীমা শেষ হয়ে যাওয়ার মতো বিভিন্ন কারণে" মুম্বই থেকে ফ্লাইটটি প্রাথমিকভাবে দেরি হয়েছিল। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, "অপেক্ষার সময় দুই যাত্রী অনুপযুক্ত আচরণ করেছেন। তাঁদের অবাধ্য ঘোষণা করা হয়। প্রোটোকল অনুযায়ী, তাঁদের বিমান থেকে নামিয়ে নিরাপত্তা এজেন্সির হাতে তুলে দেওয়া হয়েছে। যার জেরে বিমানের আরও দেরি হয়।"  

সম্প্রতি চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছিল ইন্ডিগোর যাত্রীদের। বাতিল করা হয় অসংখ্য বিমান। দেরিও হয়। কী কারণে বিভ্রাট, তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেয় কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এই প্রেক্ষাপটে যাত্রীদের কাছে ক্ষমাও চায় ইন্ডিগো।  তদন্তের জন্য় DGCA-র তরফে কমিটি তৈরি করা হয়। সন্দেহ করা হয়, ইচ্ছাকৃতভাবে ইন্ডিগোর তরফে এমন সঙ্কট তৈরি করা হয়েছে। একদিকে ইন্ডিগোর বিমানের পর বিমান বাতিল। অন্যদিকে, ঘোলা জলে মাছ ধরতে অন্য উড়ান সংস্থাগুলির টিকিটের আগুন দাম দেখা যায়। জাঁতাকলে পড়ে দেশজুড়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। চাপের মুখে পরিষেবা স্বাভাবিক করতে পাইলট ও বিমানচালকদের ছুটি ও সাপ্তাহিক বিশ্রাম নিয়ে দেওয়া নির্দেশ প্রত্যাহার করে DGCA। 

ইন্ডিগোর চলতে থাকা সঙ্কটের কারণে সৃষ্টি হওয়া পরিস্থিতির মধ্যে টিকিটের দাম চোখে জল এনে দেওয়ার মতো পর্যায়ে পৌঁছে যায়। এই পরিস্থিতিতে  যাত্রীদের সুবিধার্থে এগিয়ে আসে কেন্দ্র। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সতর্ক করে দিয়ে বলে যে, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি ভাড়া নেওয়া হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। জরুরি নির্দেশিকা জারি করে দেশজুড়ে অভ্যন্তরীণ বিমান পরিষেবায় ইকোনমি-ক্লাস ভাড়ার উপর সীমা নির্ধারণ করে দেওয়া হয়। সেই অনুযায়ী, ৫০০ কিলোমিটার পর্যন্ত টিকিটের মূল্য ঠিক হয় সাড়ে ৭ হাজার টাকা। ৫০০-১০০০ কিলোমিটার দূরত্বের জন্য ১২ হাজার টাকা, ১০০০ থেকে ১৫০০ কিলোমিটারের জন্য ১৫ হাজার টাকা এবং ১৫০০ কিলোমিটারের বেশি হলে ১৮ হাজার ভাড়া রাখতে বলা হয়। বিজনেস-ক্লাসের ভাড়া এবং RCS-UDAN ফ্লাইটগুলিতে ছাড় দেওয়া হয়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Har Ghar Tiranga: পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget