এক্সপ্লোর

Delhi Airport: মাঝ আকাশে ইঞ্জিন ফেলিওর, ১৬১ জন যাত্রী নিয়ে বিপাকে ইন্ডিগোর বিমান, দিল্লিতে জরুরি অবতরণ

IndiGo Flight Emergency: জরুরি অবস্থা জারি হল দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে।

নয়াদিল্লি: মাঝ আকাশে ইঞ্জিন বিকল। ইন্ডিগোর বিমানে বিপত্তি। সকাল সকাল জরুরি অবস্থা জারি হল দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিশাখাপত্তনম থেকে আসছিল বিমানটি। শনিবার আকাশে ওড়ার পরই বিমানের ইঞ্জিন বিকল হয়ে যায় বলে জানা যায়। সেই মতো দিল্লি বিমানবন্দরে জারি হয় সম্পূর্ণ জরুরি অবস্থা। বিমানবন্দরের ২৮ নং রানওয়েটি প্রস্তুত রাখা হয়। (IndiGo Flight Emergency)

শনিবার সকালে বিশাখাপত্তনম থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগোর Boeing 737 বিমানটি। বিমানে ১৬১ জন যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। শেষ পর্যন্ত দিল্লি বিমানবন্দরের রানওয়ে ছোঁয়। যাত্রীদের নিরাপদে বের করে আনার কাজ চলছে এই সময়। (Delhi Airport)

জানা গিয়েছে, সকাল ১০টা বেজে ৫৩ মিনিটে বিমানটি নামবে বলে খবর ছিল আগে থেকে। সব বিভাগকে আগে থেকে সতর্ক করে রাখা হয়েছিল। মোকায়েন রাখা হয়েছিল দমকল বিভাগককেও। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।

দিল্লি দমকল বিভাগের তরফে বিবৃতি জারি করে বলা হয়, 'দিল্লি বিমানবন্দরে একটি বিমানের জরুরি অবতরণ ঘটেছে। দমকল বিভাগের কাছে খবর ছিল, ১০টা বেজে ৫৩ মিনিটে অবতরণ করবে বিমানটি। সেই মতো বাহিনী পাঠানো হয়েছিল। বিমানটি নিরাপদে অবতরণ করেছে'। ১০টা বেজে ৫৯ মিনিটে বিশাখাপত্তনম-দিল্লি 6E 579 বিমানটি রানওয়ে ছোঁয় বলে জানা যাচ্ছে।

ইন্ডিগোর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, পাইলটদের তরফে জরুরি অবতরণের অনুরোধ জানানো হয়। নিরাপদে দিল্লিতে অবতরণ করেছে বিমানটি। সব পক্ষকে জানানো হয়েছিল আগে থেকে। বিমানটি পরীক্ষা করে দেখা হচ্ছে। যাত্রী এবং বিমানকর্মীদের নিরাপত্তা সর্বদা প্রাধান্য পায় বলেও জানিয়েছে ইন্ডিগো। তারা জানিয়েছে, অবতরণের আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সেই মতো আগাম সতর্কবার্তা পাঠান পাইলটরা। কিন্তু বিমানের রক্ষণাবেক্ষণ নিয়েও ইতিমধ্যে প্রশঅন উঠতে শুরু করেছে।

এর আগে, গত মাসেই দিল্লি বিমানবন্দরে সম্পূর্ণ জরুরি অবস্থা জারি হয়। সেবার দিল্লি থেকে লেহ্গামী স্পাইস জেটের বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। বিমানটিতে সওয়ার ছিলেন ১৫০ জন যাত্রী। শেষ পর্যন্ত দিল্লিতে ফিরিয়ে আনা হয়। ওই বিমানটিও Boeing ৭৩৭ ছিল। বার বার Boeing-এর ওই বিমানে ইঞ্জিনের গোলযোগ ধরা পড়ছে।

একাধিক বিমান সংস্থার তরফে Boeing 737 বিমানের CFM56 ইঞ্জিন নিয়ে অভিযোগ জানানো হয়েছে। গত বছর আটটি Boeing 737-800 বিমানকে একেবারে বসিয়ে দেয় Aerolineas Argentinas. 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget