এক্সপ্লোর

Mamata Banerjee Boro Ma : মাকে পুজো দিয়ে নামা ভোটের ময়দানে, নৈহাটিতে জয়ী তৃণমূল, আজ বড়-মা দর্শনে মুখ্যমন্ত্রী

Naihati Boro Ma : বড় মার কাছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিখ্যাত মন্দিরে পুজো দেবেন তিনি।

সমীরণ পাল, নৈহাটি :  উপনির্চাচনের সকালে বড়-মার মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে অপেক্ষারত সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছিলেন নৈহাটির তৃণমূল প্রার্থী। কেন সাধারণের জন্য মন্দির বন্ধ , অথচ দর্শন করছেন রাজনীতিকরা, প্রশ্ন তোলেন অপেক্ষারত মানুষজন। উপনির্বাচনের ফল দেখল, তৃণমূল প্রার্থীকে খালি হাতে ফেরালেন না বড় মা। ভোট দিয়ে আশীর্বাদ করলেন নৈহাটির মানুষও। নৈহাটিতে জয়ী তৃণমূল কংগ্রেস। বিপুল ভোটে। আগের থেকেও বেশি ব্যবধানে। এবার তাই বড় মার কাছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিখ্যাত মন্দিরে পুজো দেবেন তিনি। রাজ্যে উপনির্বাচনে ৬টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল জয়ী হয়েছে। নৈহাটি উপনির্বাচনে জেতার পর, মুখ্যমন্ত্রীর বড়মা-র মন্দিরে পুজো দিতে যাওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার ঐতিহ্যবাহী বড়মার মন্দিরে পুজো দিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৈহাটি উপনির্বাচনের পর মুখ্যমন্ত্রী এই নৈহাটি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রীর এই সফর সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলা প্রশাসনিক স্তরের শীর্ষ কর্তারা তৎপর। 

নৈহাটির বড়মা পুজো সমিতির ট্রাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা বিষয়ক বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী নিরাপত্তায় দায়িত্বে থাকা পুলিশ কর্তারা। বৈঠকে ছিলেন , ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক অন্যান্য পদস্থ আধিকারিকরা। বড়-মা কমিটির সভাপতি তথা নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় বলেন, কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। মুখ্যমন্ত্রীর অনেক দিনের ইচ্ছা বড় মা-কে দর্শন করার। তাই তিনি মঙ্গলবার বড়মা দর্শন করতে আসছেন।  

নৈহাটির বড় মা এক সময় ভবেশ-কালী নামেই পরিচিত ছিল। ছিল বাড়ির পুজো, কিন্তু এখন বড় মা সর্বজনের। লাখো লাখো মানুষের আস্থার আশ্রয়।   তিনি হয়ে উঠেছেন গোটা নৈহাটির বড় মা। বড়-মা-র টানে সারা বছর দূর দূরান্ত , ভিনরাজ্য, এমনকী বিদেশ থেকেও ছুটে আসেন ভক্তরা। ভক্তমনে বিশ্বাস, বড়-মার কাছে সৎভাবে কিছু চাইলে তিনি ফেরান না। বড়-মার আশীর্বাদ বর্ষিত হয় ভক্তের উপর। 

গতবছর বড়-মার শতবর্ষ উদযাপন হয়েছে। শনি ও মঙ্গলবার মায়ের থানে উপচে পড়ে দেশ-বিদেশের ভক্তদের ভিড়। তবে এখানে বছরের ১২ টি অমাবস্যাতেই বিশেষ পুজো হয়।  সামনের শনিবার অমাবস্যা। আর তাগের মঙ্গলবার আজ। এদিনই বড় মা দর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন :

লোকসমক্ষে মুখ দেখাতে লজ্জা ! বীভৎস ফুসকুড়ি-ঘা, বড় মার কাছে এসে যা ঘটল... 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget