এক্সপ্লোর

Mumbai Local Trains AC Upgradation: লোকাল ট্রেনেও এবার এসি, মুম্বই থেকে সূচনা, আগামী দিনে কি গোটা দেশেই?

Mumbai Local Trains: তীব্র গরমে এই বিপুল সংখ্যক মানুষ যাতে একটু স্বস্তি পান, তার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

মুম্বই: লোকাল ট্রেনে যাত্রা এবার আরামদায়ক হতে চলেছে বাণিজ্যনগরী মুম্বইয়ে। সেখানে সমস্ত লোকাল ট্রেনগুলিতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বসানোর সিদ্ধান্ত গৃহীত হল। মুম্বই এবং লোকাল ট্রেন এক অর্থে পরস্পরের উপর নির্ভরশীল। শহরের পরিচিতির সঙ্গেও অঙ্গাঙ্গি ভাবে জড়িত এই লোকাল ট্রেন। না জানি কতশত কাহিনি উঠে এসেছে মুম্বইয়ের লোকাল ট্রেন থেকে। প্রতিদিন সেখানে লোকাল ট্রেনে চেপে যাত্রা করেন প্রায় ৭৫ লক্ষ মানুষ। তীব্র গরমে এই বিপুল সংখ্যক মানুষ যাতে একটু স্বস্তি পান, তার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। (Mumbai Local Trains AC Upgradation)

মুম্বইয়ের সমস্ত ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বসবে বলে সোমবার জানায় রাজ্যের সরকার। এর পর খবরে সিলমোহর দেয় ওয়েস্টার্ন রেল। রেল নেটওয়র্কের আধুনিকীকরণের আওতায় এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। নতুন বছরের আগেই শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন পেয়ে যাচ্ছে মুম্বই। আগামী ২৫ ডিসেম্বর, বড়দিনে মুম্বইয়ের বুকে প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেনটি ছুটবে। ইতিমধ্যেই কান্দিভলিতে সেই ট্রেন এসে গিয়েছে। আপাতত চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে সেটিতে। (Mumbai Local Trains)

২০১৭ সালের ২৫ ডিসেম্বর প্রথম মুম্বইয়ে শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন ছোটে। বড়দিন উপলক্ষে শহরের মানুষের জন্য উপহারস্বরূপ ওই ট্রেন চালানো হয় সেবার। কিন্তু এবার সমস্ত লোকাল ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বসানোর সিদ্ধান্ত গৃহীত হল। গোড়ায় হাতেগোনা কিছু শীতাতপ নিয়্ন্ত্রিত লোকাল ট্রেন চালানো হবে। চেন্নাইয়ের Integral Coach Factory-তে সেগুলি তৈরি করা হবে। 

জানা গিয়েছে, Mumbai Rail Vikas Corporation আগামী ১৮ মাসে ২৩৮টি শীতাতপ নিয়ন্ত্রিত কামরা তৈরির পরিকল্পনা নিয়েছে। তবে যাত্রাপথ আরামদায়ক হলেও, লোকাল ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বসানো নিয়ে অন্য উদ্বেগও দেখা দিয়েছে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বসানো হলে ট্রেনের ভাড়া একধাক্কায় কতটা বাড়বে, সেই নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনে যাত্রা করতে গিয়ে পকেটে টান পড়বে কি না আশঙ্কা তাঁদের।

যদিও প্রযুক্তিগত দিক থেকে, রেলের অধুনিকীকরণের দিক থেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই। বর্তমানে ওয়েস্টার্ন রেলওয়ের কাছে সাতটি শীতাতপ নিয়ন্ত্রিত আটটি রেক রয়েছে, যার মধ্যে সাতটি পরিষেবা দিচ্ছে। তাই মুম্বই থেকে সূচনা ঘটলে, আগামী দিনে দেশের সর্বত্র লোকাল ট্রেনগুলি শীতাতপ নিয়ন্ত্রিত হবে কি না, সেই নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget