এক্সপ্লোর

চোখের নিমেষে ব্যাঙ্ক থেকে ১০ লক্ষ টাকা হাতিয়ে চম্পট ১০ বছরের খুদে চোরের!

মাত্র ৩০ সেকেন্ডে কী করে চুরি? সিসিটিভি ফুটেজ দেখে তাজ্জব সকলে...

ইনদৌর: ভরদুপুরে সকলের চোখের সামনে অভিনব পন্থায় ব্যাঙ্ক-ডাকাতি। কর্মীরা কিছু টের পাওয়ার আগে মাত্র ৩০ সেকেন্ডেই ক্যাশিয়ারের টেবিল থেকে গায়েব ১০ লক্ষ টাকা! আরও বিস্ময়ের চোর একজন মাত্র ১০ বছরের খুদে! মধ্যপ্রদেশের ইনদৌরে ঘটে যাওয়া অবিশ্বাস্য এই চুরির ঘটনায় সকলেই তাজ্জব।

খবরে প্রকাশ, নিমুচ জেলার জাওয়াদ এলাকায় ওই সমবায় ব্যাঙ্কের ওই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠেছে। সিসিটিভি-তে দেখা গিয়েছে, ১০ বছরের এক কিশোর নির্দ্বিধায় ব্যাঙ্কে ঢুকল এবং ১০ লক্ষ টাকা নিয়ে বেরিয়ে গেল। কিন্তু, উপস্থিত ব্যাঙ্ককর্মীরা কেউ টেরই পেলেন না! কেউ দেখতেই পেলেন না, যে ছোকরা ক্যাশিয়ারের ডেস্ক থেকে ১০ লক্ষ টাকা চুরি করছে!

সিসিটিভি ফুটেজ থেকে প্রাপ্ত ছবি অনুযায়ী, সকাল ১১টা নাগাদ ব্যাঙ্কে প্রবেশ করে ওই খুদে চোর। সটান ক্য়াশিয়ারের কাছে চলে যায়। ব্যাঙ্কে সেই সময় অনেক গ্রাহক ছিলেন। কিন্তু, কেউ আন্দাজ করতে পারেননি যে, চোখের সামনে এভাবে এক কিশোর টাকা চুরি করছে। ছেলেটি ছোটখাটো চেহারার হওয়ায় ডেস্কের পিছনে সে যে রয়েছে, তা কেউ-ই টের পাননি। কারণ, ডেস্কের আড়ালে কার্যত অদৃশ্য হয়ে গিয়েছিল চোর!

ফুটেজে দেখা গিয়েছে, ৫০০ টাকার দুটো প্লাস্টিক মোড়া বড় বাণ্ডিল ব্যাগে নিয়ে বেরিয়ে যাচ্ছে। প্রসঙ্গত, এক-একটা বাণ্ডিল ১০টি ছোট বাণ্ডিল দিয়ে তৈরি। অর্থাৎ, ধরা যাক, ৫০০ টাকার এক বাণ্ডিল (১০০ পিস নোট) মূল্য ৫০ হাজার। এরকম, ১০টি বাণ্ডিল একত্রিত করে একটি বড় বাণ্ডিল, মূল্য ৫ লক্ষ টাকা। এরকম দুটি বাণ্ডিল ৩০ সেকেন্ডের মধ্যে হাপিস করে দেয় খুদে চোর।

চুরি করে ক্যাশিয়ারের কাউন্টার থেকে ছুটে ব্যাঙ্ক থেকে বেরিয়ে যায় চোর। তখন সকলের টনক নড়ে। অনেকে বুঝে যান, কিছু একটা গন্ডগোল হয়েছে। কিন্তু, ততক্ষণে চোর ধাঁ! নিরাপত্তারক্ষী তাকে তাড়া করলেও ধরতে পারেনি। তবে, সিসিটিভি পরীক্ষা করে পুলিশ জানতে পারে, খুদে চোর একলা ছিল না। এক বছর কুড়ির যুবক তাকে নির্দেশ দিচ্ছিল। ওই যুবক প্রায় আধ-ঘণ্টা ব্যাঙ্কের মধ্য়ে ছিল। পুলিশ নিশ্চিত চুরির সঠিক সময়ের অপক্ষা করছিল ওই যুবক ও কিশোর। ক্যাশিয়ার অন্য ঘরে যেতেই সে কিশোরকে ভেতরে আসতে বলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget