এক্সপ্লোর

পাক বর্ডার অ্যাকশন টিম হামলা চালাতে পারে নিরাপত্তা বাহিনীর ওপর, খবর গোয়েন্দা সূত্রে

জানুয়ারিতে এই ব্যাট মহম্মদ আসলাম নামে এক সাধারণ নাগরিককে নিয়ন্ত্রণরেখার কাছে পুঞ্চ সেক্টরে খুন করে। তাঁর মুণ্ডহীন, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।

নয়াদিল্লি: জম্মু কাশ্মীর সীমান্ত পেরিয়ে ফের ভারতে প্রবেশের ছক কষছে জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ভীমবের গলি ও নৌশেরা সেক্টর দিয়ে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম বা ব্যাট জঙ্গি ঢোকানোর মতলব করেছে। ব্যাটে শুধু যে পাক সেনা কম্যান্ডোরা আছেন তা নয়, একই সঙ্গে নানা দলের জঙ্গিও আছে তাতে। এখন সাধারণ মানুষকেও টার্গেট করছে ব্যাট। নিরাপত্তা বাহিনীকে এ ব্যাপারে সতর্ক করে গোয়েন্দারা জানিয়েছেন, এই দুই এলাকার কার্যকলাপের ওপর কড়া নজর রাখতে পরামর্শ দিয়েছেন তাঁরা। তাঁদের সন্দেহ, ব্যাট যে কোনও দিন নাশকতা চালানোর ছক কষতে পারে। সীমান্তের এপারে অর্থাৎ ভারতীয় এলাকার দিকে জঙ্গি গতিবিধিও নজরে আসছে। জানুয়ারিতে এই ব্যাট মহম্মদ আসলাম নামে এক সাধারণ নাগরিককে নিয়ন্ত্রণরেখার কাছে পুঞ্চ সেক্টরে খুন করে। তাঁর মুণ্ডহীন, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। বিএসএফ জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ব্যাটের নতুন করে সক্রিয় হয়ে ওঠার কোনও তথ্য তাদের কাছে ছিল না। কিন্তু কয়েক ঘণ্টা আগে এ ব্যাপারে সতর্কবার্তা এসেছে। বিশেষত ভীমবের গলি ও নৌশেরা সেক্টরে বাহিনীকে সতর্ক করা হয়েছে। পেট্রলিং বাড়ানো হয়েছে, রাতে নিরাপত্তা রক্ষীর সংখ্যাও বাড়ানো হবে। পাকিস্তান কোনওরকম হানাদারির চেষ্টা করলে মুখের মত জবাব দেওয়া হবে তাদের। এক বরিষ্ঠ সরকারি আধিকারিক জানিয়েছেন, গোটা গ্রীষ্ম ধরেই ব্যাট জঙ্গিদের ভারতে ঢোকানোর চেষ্টা করে। প্রথমে নানা জায়গায় তাদের নাশকতার প্রশিক্ষণ দেয়, তারপর জড়ো করে সীমান্তের কাছে। এরপর বারবার চলতে থাকে অনুপ্রবেশের চেষ্টা। গত সপ্তাহে ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশ নিয়ন্ত্রণ রেখার কাছে ভীমবের গলির কেরি এলাকায় ১ জঙ্গিকে খতম করে। আজ সকালেও নৌগাম সেক্টরে ২ জঙ্গিকে খতম করেছে তারা।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
Amit Shah: 'কখনও চা-ওয়ালা বলে, কখনও তাঁর মাকে অপমান করেছে কংগ্রেস', খাড়গের মন্তব্যে নিন্দা জানিয়ে কী বার্তা অমিত শাহের ?
'কখনও চা-ওয়ালা বলে, কখনও তাঁর মাকে অপমান করেছে কংগ্রেস', খাড়গের মন্তব্যে নিন্দা জানিয়ে কী বার্তা অমিত শাহের ?
Earthquake Hits Afghanistan : কেঁপে উঠল ঘর বাড়ি, ফের ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করল এই এলাকা
কেঁপে উঠল ঘর বাড়ি, ফের ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করল এই এলাকা
News Live: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী, পুরভোটে জোটে যাবে BJP ?
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী, পুরভোটে জোটে যাবে BJP ?

ভিডিও

Mangalkote Chaos: গ্রাম দখল করা নিয়ে মঙ্গলকোটে দুই গোষ্ঠীর সংঘর্ষ, এলাকায় তুমুল উত্তেজনা
Kolkata Medical College: চিকিৎসার 'গাফিলতিতে' নাবালকের মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে বিক্ষোভ পরিবারের
Aj Banglay LIVE: চোরবাগান বিপর্যয়ের তদন্তে প্রশ্নে পুলিশের ভূমিকা। CJP-কে আক্রমণে মুখ্য়মন্ত্রী। Chorbagan Incident
Laxmi Puja 2026: পরিবারের সদস্যদের নিয়ে মা লক্ষ্মীর আরাধনায় বর্ষীয়ান রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্য়ায়
RG Kar Case : RG Kar এর প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের জামিন নিয়ে ফের সরব অভয়ার মা-বাবা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gitanjali Express: ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
Naseeruddin Shah: 'SRFTI-এর পড়ুয়াদের শোকজ নোটিস...', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক বর্ষীয়ান বলি-অভিনেতা নাসিরুদ্দিন শাহ
'SRFTI-এর পড়ুয়াদের শোকজ নোটিস...', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক বর্ষীয়ান বলি-অভিনেতা নাসিরুদ্দিন শাহ
AFG vs BAN: নিয়ম ভেঙে বোলিং! বিশ্বক্রিকেটে এমন ঘটনা আগে ঘটেনি, বাংলাদেশের অভিযোগের পরই শুরু তোলপাড়
নিয়ম ভেঙে বোলিং! বিশ্বক্রিকেটে এমন ঘটনা আগে ঘটেনি, বাংলাদেশের অভিযোগের পরই শুরু তোলপাড়
Weather Update: মঙ্গলবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন! ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঝড়-বৃষ্টির দুর্যোগ
মঙ্গলবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন! ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঝড়-বৃষ্টির দুর্যোগ
Jhilam Gupta: অসুস্থতার কারণে বেরিয়ে যেতে হয়েছিল বিগ বসের বাড়ি থেকে, কবে অস্ত্রোপচার ঝিলামের? কেমন আছেন তিনি?
অসুস্থতার কারণে বেরিয়ে যেতে হয়েছিল বিগ বসের বাড়ি থেকে, কবে অস্ত্রোপচার ঝিলামের? কেমন আছেন তিনি?
Tomorrow Horoscope: মা লক্ষ্মীর আশীর্বাদে 'ম্যাজিক' ঘটবে এই ৩ রাশিতে ! লটারি থেকে বিনিয়োগ, অর্থের বৃষ্টি হবে এই সব ক্ষেত্রে
মা লক্ষ্মীর আশীর্বাদে 'ম্যাজিক' ঘটবে এই ৩ রাশিতে ! লটারি থেকে বিনিয়োগ, অর্থের বৃষ্টি হবে এই সব ক্ষেত্রে
Viral News: লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
Suvendu Adhikari : 'মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে', মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা...
'মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে', মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা...
Embed widget