এক্সপ্লোর

IB on Drone Terror: ১৫ অগাস্টের আগে ড্রোন হামলার আশঙ্কা, দিল্লি পুলিশকে সতর্ক করল আইবি

দিল্লি পুলিশকে সতর্ক করল নিরাপত্তা এজেন্সি। এজেন্সির তরফে বলা হয়েছে, ১৫ অগাস্টের আগে বড়সড় নাশকতার পরিকল্পনা করছে জঙ্গিরা।

নয়া দিল্লি : স্বাধীনতা দিবসের প্রাক্কালে ড্রোন হামলার আশঙ্কা। দিল্লি পুলিশকে সতর্ক করল নিরাপত্তা এজেন্সি। দিল্লি পুলিশকে ইন্টেলিজেন্স এজেন্সির তরফে বলা হয়েছে, ১৫ অগাস্টের আগে বড়সড় নাশকতার পরিকল্পনা করছে জঙ্গিরা। রাজধানীতে 'অপারেশন জিহাদ'-এর পরিকল্পনা রয়েছে জঙ্গিদের। এই পরিস্থিতিতে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে এজেন্সির তরফে।

ইন্টেলিজেন্স ব্যুরোর তরফে বলা হয়েছে, স্বাধীনতা দিবসের আগে বিশেষ করে ৫ অগাস্ট হামলা চালানোর পরিকল্পনা করছে জঙ্গিরা। দুই বছর আগে ওই দিনেই ৩৭০ ধারা বাতিল করেছিল মোদি সরকার। এক্ষেত্রে জঙ্গিরা ড্রোন হামলা চালাতে পারে।

এদিকে এজেন্সির তরফে এই বার্তা পাওয়ার পর সতর্ক রয়েছে দিল্লি পুলিশ। ড্রোন হামলা রোধ করতে বা দেশের যে কোনও ধরনের ক্ষতি ঠেকাতে অন্য রাজ্যের নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে প্রশিক্ষণ চলছে দিল্লি পুলিশের। দুটি ধাপে পুলিশের প্রশিক্ষণ হচ্ছে। 

সফ্ট স্কিল : যখন সাধারণ ড্রোন অ্যাক্টিভিটি দেখা যাবে তখন অ্যাকশন নেওয়া।

হার্ড স্কিল : যদি উড়ন্ত কিছু দেখা যায় বা ড্রোনের সন্দেহজনক গতিবিধি পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে পুলিশকে। 

সম্প্রতি জম্মুতে ড্রোন হামলার পর সতর্কতা জারি করেছেন দিল্লির পুলিশ কমিশনার বালাজি শ্রীবাস্তব। এছাড়া সম্প্রতি বিশাল পরিমাণ বিস্ফোরক সহ দুই আলকায়দা জঙ্গিকে গ্রেফতার করেছে লখনউ পুলিশ। জানা গেছে, ওই জঙ্গিরা স্বাধীনতা দিবসের প্রাক্কালে উত্তরপ্রদেশে হামলা চালানোর পরিকল্পনা করছিল।

প্রসঙ্গত, গত ২৬ জুন, গভীর রাতে, ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয় জম্মুর এয়ারফোর্স স্টেশনে। এয়ার ট্রাফিক সিগনাল বিল্ডিংয়ের পাশের একটি বাড়ির ছাদে এসে পড়ে বোমা। বিস্ফোরণে আহত হন ২ জওয়ান। তার ২৪ ঘণ্টার মধ্যেই কালুচক সেনাঘাঁটির কাছে ড্রোন দেখা যায়। ড্রোন লক্ষ্য করে গুলিও চালানো হয়। পরের দিন সুঞ্জুয়ানে এক রাতে ৩ বার আকাশে সন্দেহজনক ড্রোনের দেখা মেলে। এরপর ১৫ জুলাই রাত ৮টা নাগাদ জম্মুর নান্দপুর, রামগড়, সাম্বা ও মিরাসাহিবে কয়েক মিনিটের ব্যবধানে চারটি ড্রোন উড়তে দেখা যায়। 

 

সেরা শিরোনাম

Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ
Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা

ভিডিও

Building Collapsed in Kolkata | শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে বিপজ্জনক বাড়ি, বৃষ্টি হতেই নামল বাড়ি-বিপর্যয়
Tarapith Hotel Fire | বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল! গ্রেফতার বাবা-ছেলে
R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda
Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget