এক্সপ্লোর

পরিয়ায়ী পায়রায় বায়ো সিকিউরিটি ভঙ্গের আশঙ্কা, মার্কিন অতিথিকে খুনের পরিকল্পনা অস্ট্রেলিয়া সরকারের

অস্ট্রেলিয়ার কৃষি, পানীয় জল ও পরিবেশ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বাইরের যে কোনও পাখিই সেখানকার বায়ো সিকিউরিটির পক্ষে বিপজ্জনক। অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা সহ অন্য যে কোনও ভাইরাস পরিযায়ী পাখির দেহে থাকতে পারে, তাই এই আশঙ্কা।জো অবশ্য তাঁকে নিয়ে চলতে থাকা খুনের পরিকল্পনা সত্বেও অবিচল। বাকি পায়রাদের সঙ্গে মেজাজে সময় কাটানো, কখনও বাড়ির চালে বসে রোদ পোহানোর কাজে ব্যস্ত সে।

মেলবোর্ন: অস্ট্রেলিয়ায় করোনা রুখতে বায়ো সিকিউরিটি বাবল নিয়ে তৎপরতা ঠিক কতটা, সেই খোঁজ ইতিমধ্যে পেয়েছেন ভারতীয়রা। বর্ডার-গাওস্কর ট্রফি খেলার মাঝে ভারতীয় ক্রিকেট দলকে পোহাতে হওয়া বিভিন্ন ঝক্কির খোঁজ মিলেছে। কিন্তু বায়োবাবল রক্ষার জেরে এবার অতিথিকে খুনের পরিকল্পনা পর্যন্ত করে ফেলেছে অস্ট্রেলিয় প্রশাসন! বিপুল প্রশান্ত মহাসাগর টপকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ট্রেলিয়ায় উড়ে এসেছে 'জো'। মার্কিন মুলুক থেকে উড়ে আসা পায়রাটিকেই বায়ো সিকিউটির জন্য আশঙ্কা মনে করছে অস্ট্রেলিয় প্রশাসন। তাই তাঁকে খুন করে ফেলারই পরিকল্পনা নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার কৃষি, পানীয় জল ও পরিবেশ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বাইরের যে কোনও পাখিই সেখানকার বায়ো সিকিউরিটির পক্ষে বিপজ্জনক। অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা সহ অন্য যে কোনও ভাইরাস পরিযায়ী পাখির দেহে থাকতে পারে, তাই এই আশঙ্কা। জো অবশ্য তাঁকে নিয়ে চলতে থাকা খুনের পরিকল্পনা সত্বেও অবিচল। বাকি পায়রাদের সঙ্গে মেজাজে সময় কাটানো, কখনও বাড়ির চালে বসে রোদ পোহানোর কাজে ব্যস্ত সে। মেলবোর্নের বাসিন্দা কেভিন সেলি গত বছরের শেষদিকে তাঁর বাড়ির ছাদে কার্যত ক্লান্ত, বিধ্বস্ত অবস্থায় প্রথমবার পাখিটিকে দেখতে পান। পরে তাঁর পায়ে লাগানো ট্যাগ থেকে স্থানীয় পাখি অফিস থেকে তিনি পরে জানতে পারেন মার্কিন মুলুক থেকে এসেছে পায়রাটি। সম্প্রতি আমেরিকার নতুন প্রেসিডেন্টের পদে জো বাইডেন বসতে চলেছেন বলেই সোহাগে পায়রাটির নাম রাখেন 'জো'। স্থানীয় পাখি অফিস পরে খোঁজখবর নিয়ে জানতে পারে আসলে পাখিটির জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামায়। সেখান থেকেই দু'মাস আগে নিখোঁজ হয়েছিল সে। উড়তে উড়তে দিকভ্রষ্ট্র হয়ে প্রশান্ত মহাসাগরের দিকে এসে পড়ে সে। কিছু উড়ে যাওয়ার পর এক পণ্য পরিবাহী জাহাজে বসে পড়ে। যাতেই আরও বেশ কিছুটা সমুদ্র পেরিয়ে ফের উড়ান ধরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে এসে হাজির হয় সে। মার্কিন অতিথিকে পেয়ে খুশি হলেও স্থানীয় পাখি অফিসে খোঁজ দেওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের 'জো'কে খুন করার পরিকল্পনা জেনে বেজায় মনমরা কেভিন। তিনি অবশ্য সবরকম চেষ্টা চালাচ্ছেন যাতে খুনের পরিকল্পনা থেকে প্রশাসন সরে আসে। কেভিনের দাবি প্রয়োজনে জো-কে পর্যবেক্ষণে রাখা হোক, অসুস্থ হলে তাঁকে সুস্থ করে তুলে মার্কিন মুলুকে তার আসল মালিকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হোক। যে দাবিতে সামিল হয়েছেন একাধিক অস্ট্রেলিয়ানও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget