এক্সপ্লোর

কাজে ফিরলেন ব্রিটেনের করোনা-জয়ী প্রধানমন্ত্রী বরিস জনসন

মাসখানেক আগে করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। একটা সময় তাঁর শারীরিক অবস্থার অবনতিও ঘটে। শেষপর্যন্ত সবাইকে স্বস্তি দিয়ে সেরে উঠেছেন তিনি।

  লন্ডন: মাসখানেক আগে করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। একটা সময় তাঁর শারীরিক অবস্থার অবনতিও ঘটে। শেষপর্যন্ত সবাইকে স্বস্তি দিয়ে সেরে উঠেছেন তিনি। এখন আবার কাজে ফিরলেন। করোনাকে হারিয়ে ফের প্রধানমন্ত্রী পদের গুরুভার সামলাবেন তিনি। সোমবার প্রায় তিন সপ্তাহ পর প্রকাশ্যে দেখা গেল তাঁকে। মধ্য লন্ডনে নিজের অফিস ও ১০ ডাউনিং স্ট্রিটে বাসভবনের বাইরে দাঁড়িয়ে এত দীর্ঘ সময় কাজের বাইরে থাকার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, প্রথম পর্যায়ে করোনাকে হারিয়ে জয়ের দোরগড়ায় দাঁড়িয়ে দেশ। একইসঙ্গে এখনই যে লকডাউন তুলে নেওয়া হচ্ছে না, তাও কার্যত স্পষ্ট করে দিয়েছেন তিনি। করোনাভাইরাস ইতিমধ্যেই ইংল্যান্ডে বড়সড় আঘাত হেনেছে। ব্রিটেনে করোনায় মৃত্যুর সংখ্যা প্রায় একুশ হাজার। আক্রান্তের সংখ্যা দেড় লক্ষেরও বেশি। মহামারী সংক্রান্ত এই টালমাটাল পরিস্থিতির মধ্যে আবার দেশের হাল ফের ধরতে চলেছেন জনসন। করোনা বিপর্যয়ে ইতিমধ্যেই ধাক্কা খেয়েছে অর্থনীতি। বেশ কয়েকজন প্রথম সারির শিল্পপতি বিধিনিষেধ শিথিল করার আর্জি জানিয়ে সরকারের কাছে চিঠি লিখেছেন। বিরোধী লেবার পার্টির নেতা কেইর স্টারমার লকডাউন প্রত্যাহারের কৌশল কী হবে, তা জানানোর দাবিতে চিঠি দিয়েছেন। জনসনের অনুপস্থিতি কাজ সামলেছেন বিদেশ সচিব ডোমিনিক রাব। তিনি লকডাউনের বিধিনিষেধ এখনই শিথিল করার দাবি খারিজ করে দিয়েছেন। বলেছেন, বিজ্ঞানসম্মত পরামর্শ অনুসারে পরিস্থিতি সম্পর্কে আস্থা না আসা পর্যন্ত মানুষের জীবন রক্ষার জন্য যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, সেগুলি নিয়ে জল্পনা সমীচীন নয়। এমনই পরিস্থিতির মধ্যে ফের কাজে যোগ দিলেন করোনা-জয়ী জনসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget